Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এটিপিএফের প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন; বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতিতে মুগ্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ অক্টোবর ২০২২
এটিপিএফের প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন; বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতিতে মুগ্ধ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও আইটি পণ্যের প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন এশিয়ান ট্রেড প্রোমোশন ফোরাম (এটিপিএফ) এর সদস্যভুক্ত দেশগুলোর সিইওদের প্রতিনিধিদল। তারা ওয়ালটনের বিভিন্ন পণ্যের গবেষণা ও উদ্ভাবন, অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ও আন্তর্জাতিক মান, রপ্তানি সাফল্য দেখে অভিভূত হয়েছেন। ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশের অগ্রগতিতে মুগ্ধতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এটিপিএফ হলো এশিয়া অ লের ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন (টিপিও) এর একটি সম্মেলন। এটিপিএফের উদ্দেশ্য হলো তথ্য বিনিময়, যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে এশিয়া প্যাসিফিক অ লে বাণিজ্য বৃদ্ধি করা। স্বাগতিক বাংলাদেশসহ ২৩টি দেশের সদস্যদের নিয়ে গত ১৮-২০ অক্টোবর ঢাকায় এটিপিএফের ৩৫তম সিইও সভা অনুষ্ঠিত হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) আয়োজনে এই সম্মেলনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট প্রোগ্রামের অংশ হিসেবে এটিপিএফের প্রতিনিধিদল ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করেন।

ইপিবির ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসানের নেতৃত্বে বৃহস্পতিবার (অক্টোবর ২০, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনে যান এটিপিএফ-এর প্রতিনিধিদল। হেডকোয়ার্টার প্রাঙ্গনে অতিথিদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও ইয়াসির আল ইমরান।

প্রতিনিধিদলে ছিলেন জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেএটিও) ও এটিপিএফ সেক্রেটারিয়েট ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট সাপোর্ট ডিভিশনের ডেপুটি ডিরেক্টর ইয়োতা ইচিনোজ, জেএটিও এবং এটিপিএফ সেক্রেটারিয়েটের রিপ্রেজেনটেটিভ রায়ো তাকাহমা ও ইয়ো কানেকো, জেএটিও ঢাকা অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইওয়া উসুকি, ভারতের ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের সিনিয়র ম্যানেজার ক্রিশান কুমার ও ম্যানেজার প্রফুল নায়ের, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের রিজিওনাল ডিরেক্টর ইলিন লি, কম্বোডিয়ার জেনারেল ডিরেক্টরেট অব ট্রেড প্রোমোশনের ডিরেক্টর জেনারেল কোসাল কাও, কম্বোডিয়ার ট্রেড পলিসি ডিপার্টমেন্টের ডিরেক্টর সেইচানলি তিথ, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার শারিমাহতোন মাত সালেহ এবং পাকিস্তান ট্রেড ডেভেলপমেন্ট অথরিটির সেক্রেটারি আহসান আলি মাঙ্গী, ইপিবি’র ডিরেক্টর জেনারেল মাহবুবুর রহমান, সেক্রেটারি মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল হালিম, ইনভেস্টিগেটর মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।

হেডকোয়ার্টারে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে তারা ওয়ালটনের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, সোলার পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জাপানের ইওয়া উসুকি বলেন, ওয়ালটন শুধু ইলেকট্রনিক্স পণ্যই উৎপাদন করছে না বরং আনুষঙ্গিক যন্ত্রাংশও তৈরি করছে। ওয়ালটনের মতো উৎপাদনমুখী প্রতিষ্ঠান বাংলাদেশের শিল্পখাতের বহুমুখীকরনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী হাই-টেক পণ্য রপ্তানিতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি।

ভারতের ক্রিশান কুমার বলেন, ওয়ালটনের ফ্যাসিলিটি, প্রযুক্তির উন্নতি, ভার্টিক্যাল ও ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন খুবই বিষ্ময়কর। ওয়ালটন অসংখ্য ধরণের পণ্য তৈরি করছে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে। উন্নয়নের ক্ষেত্রে ওয়ালটন তথা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।

পাকিস্তানের আহসান আলি মাঙ্গী বলেন, ওয়ালটন শুধু বাংলাদেশেরই নয় বরং অন্যান্য আ লিক দেশগুলোর জন্যও সাফল্যের উজ্জ্বল উদাহরণ। ওয়ালটনের কম্প্রেসর তৈরির উদ্যোগ দেশের বেসিক ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরের ইলিন লি বলেন, ওয়ালটন হেডকোয়ার্টারের মান, আকার ও অত্যাধুনিক উৎপাদন প্ল্যান্ট খুবই অসাধারণ। আমরা দেখতে পেলাম- তাদের শক্তিশালী গবেষণা ও উন্নয়ন টিম এবং অভিজ্ঞ সব প্রকৌশলী রয়েছে। ওয়ালটন প্রতিনিয়ত উদ্ভাবনী পণ্য তৈরি করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও
অটোমোবাইল

ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই
প্রযুক্তি বাজার

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই

এবার ভারতে অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এবার ভারতে অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি অ্যাপল

২৬০০ টাকায় অনলাইন ট্রাভেল এজেন্সি পোর্টাল
ই-কমার্স

২৬০০ টাকায় অনলাইন ট্রাভেল এজেন্সি পোর্টাল

ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেন
প্রযুক্তি সংবাদ

ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেন

এসপিসির আল আমিন গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

এসপিসির আল আমিন গ্রেপ্তার

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix