Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ভারতে অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 3 September 2021
এবার ভারতে অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি অ্যাপল
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার ভারতে একটি মামলার সম্মুখীন হয়েছে। এই অ্যান্টিট্রাস্ট অভিযোগ করা হয়েছে, ডেভেলপারদেরকে ‘ইন-অ্যাপ পারচেস’ প্রক্রিয়া ব্যবহারে বাধ্য করে নিজেদের বাজার আধিপত্য বিস্তার করার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ভারতের অ্যান্টিট্রাস্ট মামলার অভিযোগের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দায়ের করা অভিযোগের মিল রয়েছে। ডেভেলপারদের কাছ থেকে অ্যাপলের ৩০ শতাংশ ইন-অ্যাপ ফি নেওয়া ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ নিয়ে নিয়ে গত বছর তদন্ত শুরু করে ইউরোপীয় ইউনিয়ন।

ভারতে অ্যাপলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে স্বল্প পরিচিত অলাভজনক সংস্থা ‘টুগেদার উই ফাইট সোসাইটি’। তাদের ভাষ্যে, অ্যাপ ডেভেলপার ও ক্রেতাদের খরচ বৃদ্ধি করে প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্থ করছে অ্যাপলের ওই ৩০ শতাংশ ফি। পাশাপাশি এটি বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা হিসেবেও কাজ করছে।

“৩০ শতাংশ কমিশনের অস্তিত্ব থাকার মানে দাঁড়াচ্ছে কিছু অ্যাপ ডেভেলপার কখনও বাজারে পৌঁছাতে পারবেন না… এটি ভোক্তার ক্ষতি হয়েও দাঁড়াতে পারে।” – উল্লেখ রয়েছে মামলার নথিতে।

ভারতীয় আদালত মামলা, নথি এবং পর্যালোচিত মামলার বিস্তারিত জানালেও, ‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া’ (সিসিআই) এরকমটি করে না বলেই উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

মামলা প্রসঙ্গে অ্যাপল বা সিসিআই কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছেন, আসন্ন সপ্তাহগুলোতে সিসিআই মামলাটি পর্যালোচনা করে দেখবে এবং প্রয়োজনে নিজেদের তদন্ত বিভাগকে বড় মাপে তদন্ত করে দেখতে বলবে। আবার অভিযোগের কোনো ভিত্তি না পেলে গোটা মামলাটিই খারিজ করে দিতে পারে তারা।

“তদন্ত শুরুর নির্দেশ দেওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে, কারণ ইইউ-ও এটি নিয়ে তদন্ত করছে।” – বলেছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি। মামলার বিস্তারিত প্রকাশ্য না হওয়ার কারণে তিনি নিজের পরিচয় দিতে রাজি হননি।

টুগেদার উই ফাইট সোসাইটি ভারতের পশ্চিমে অবস্থিত রাজস্থান রাজ্য ভিত্তিক অলাভজনক সংস্থা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতীয় ভোক্তা ও স্টার্টআপের স্বার্থ সংরক্ষণে মামলা করেছে তারা।

গত বছরের শেষের হিসেব অনুসারে, ভারতে মোট ৫২ কোটি স্মার্টফোনের মধ্যে অ্যাপলের আইওএস চালিত ফোন রয়েছে মাত্র দুই শতাংশ। বাকি স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য বলছে, গত পাঁচ বছরে ভারতে মার্কিন স্মার্টফোন ‘বেজ’ দ্বিগুণ হয়েছে।

এ সপ্তাহেই নতুন এক আইনে অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত। ওই বিলটির বদৌলতে গুগল এবং অ্যাপল নিজ লেনদেন প্রক্রিয়া সফটওয়্যার নির্মাতাদের উপর চাপিয়ে দিতে পারবে না। দক্ষিণ কোরিয়ার পদক্ষেপের পরপরই সামনে এলো ভারতের মামলার খবরটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এখনো হাতে গড়া হয় যে ক্যামেরা
নির্বাচিত

এখনো হাতে গড়া হয় যে ক্যামেরা

গুলশানে এমএইচআর এডুকেশন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

গুলশানে এমএইচআর এডুকেশন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাংলাদেশি গ্রাহকরাও এখন পাবে এয়ারটাইম রিচার্জিং সুবিধা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি গ্রাহকরাও এখন পাবে এয়ারটাইম রিচার্জিং সুবিধা

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’-এ

বাংলাদেশে বিশ্বখ্যাত ৪ এআইওটি ব্র্যান্ড নিয়ে এলো আকিজ টেলিকম
টেলিকম

বাংলাদেশে বিশ্বখ্যাত ৪ এআইওটি ব্র্যান্ড নিয়ে এলো আকিজ টেলিকম

২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হবে ওয়ালটন: পলক
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হবে ওয়ালটন: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 September 2021

এবার ভারতে অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV