Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 November 2022
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে ১০৮টি প্রতিষ্ঠান। ৩৬টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, উইনার এবং মেরিট; এই তিনটি স্থান অর্জন করায় এসব প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করে পদক তুলে দেওয়া হয়।

প্রতিটি ক্যাটাগরির চ্যাম্পিয়ন হওয়া প্রতিষ্ঠান পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড (এপিকটা)-২০২২ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিস পঞ্চমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এক ভিডিও বার্তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজ যারা বিজয়ী হয়েছে তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলের আইসিটি অস্কার এপিকটা প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, জাপান, চীন, তাইওয়ান, থাইল্যান্ড, হংকং, শ্রীলংকা, মালয়েশিয়ার মতো দেশগুলোর সাথে লড়াই করবে। আমাদের মেধাবী সন্তানেরা এপিকটা অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করবে।

তিনি বলেন, বর্তমানে দেশের আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান রয়েছে আর বিশ্বের ৬০টিরও বেশি দেশে আমাদের আইসিটি রপ্তানির পরিমাণ প্রায় ১০৪ কোটি ডলার। আমরা ২০২৫ সালের মধ্যে এটিকে ৫শ কোটি ডলারে উন্নীত করতে চাই আর অন্তত ৩০ লাখ কর্মসংস্থান তৈরি করতে চাই। আজ যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে ভবিষ্যতে এই লক্ষ্যমাত্রা তাদেরকে নিয়ে পূরণ করা হবে।

আগামীর জন্য উদ্ভাবনী প্রযুক্তির দিকে মনযোগী হওয়ার আহবান জানিয়ে পলক বলেন, বর্তমান বিশ্বে সফটওয়্যার হচ্ছে ভবিষ্যত অর্থনীতির চালিকাশক্তি। ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন-২০৪১ দিয়েছেন, একটি বুদ্ধিদীপ্ত, সাশ্রয়ী, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট উন্নত বাংলাদেশের; সেখানে মূল চালিকাশক্তি হবে সফটওয়্যার শিল্প থেকে আমাদের রপ্তানী আয়। একই সাথে বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পুর্ণভাবে সফটওয়্যার শিল্প নির্ভর হয়ে যাবে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, আজকে ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে যারা চ্যাম্পিয়ন হবে তারা এপিকটায় যাবে। আমরা তাদের গ্রুম করার চেষ্টা করি। বিগত বছরগুলোতে কয়েকটি ধাপে আমাদের বাংলাদেশি কোম্পানিরা চ্যাম্পিয়ন হয়েছে সেখানে। আমরা সবাই বিশ্বাস করি যে, এবারও এপিকটা’তে আমরা অ্যাওয়ার্ড নিয়ে আসব।

এসময় সরকার এবং সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে রাসেল টি আহমেদ আর বলেন, ই-গভর্নেস এর প্রকল্পের কাজ দেশিয় আইসিটি প্রতিষ্ঠান করে থাকে। সেই কাজে সংশ্লিষ্ট বেসিস সদস্য প্রতিষ্ঠানকে যেন স্বীকৃত দেওয়া হয়। যে প্রতিষ্ঠান প্রকল্পে কাজ করছে সেখানে যেন ঐ প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে। এতে করে বিদেশেও কাজ পেতে আমাদের জন্য সহজ হয়।

পাশাপাশি দেশের ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং এবং দেশের মানবসম্পদ উন্নয়নে বেসিসকে সম্পৃক্ত করার দাবিও জানান রাসেল টি আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি জসীম উদ্দিন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২২ এর আহবায়ক রাশিদুল হাসান, প্রধান বিচারক আবদুল্লাহ এইচ কাফি বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের কমিউনিটি পুরস্কার পেল ঢাকা চ্যাপ্টার
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের কমিউনিটি পুরস্কার পেল ঢাকা চ্যাপ্টার

অডিও-ভিডিও কল রেকর্ড করা যাবে ট্রুকলারে
নির্বাচিত

ভুয়া কল ঠেকাতে এআই ব্যবহার করবে ট্রুকলার

২০২৫ নাগাদ ইন্টারনেট অর্থনীতির আকার দাঁড়াবে ৩০০ বিলিয়ন ডলার
প্রযুক্তি সংবাদ

২০২৫ নাগাদ ইন্টারনেট অর্থনীতির আকার দাঁড়াবে ৩০০ বিলিয়ন ডলার

ইউটিউবে শিশুদের ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ থেকে দূরে রাখবেন যেভাবে
নির্বাচিত

ইউটিউবে শিশুদের ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ থেকে দূরে রাখবেন যেভাবে

স্বাধীনতা দিবসে মিনিস্টার পণ্যে ২৬% ছাড়
প্রযুক্তি বাজার

স্বাধীনতা দিবসে মিনিস্টার পণ্যে ২৬% ছাড়

ই-মেইলেও করোনাভাইরাস
নির্বাচিত

ই-মেইলেও করোনাভাইরাস

Load More

ট্রেন্ডিং টপিক

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 November 2022

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান

Techzoom.TV |
TechzoomTV