Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেরামতের সময়েও নিরাপদ থাকবে ব্যক্তিগত তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
মেরামতের সময়েও নিরাপদ থাকবে ব্যক্তিগত তথ্য
Share on FacebookShare on Twitter

পছন্দের স্মার্টফোনে কোনো সমস্যা হলে বা না চললে সেটি মেরামতে দেয়ার পর তথ্যের সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তিত থাকে। কেননা যারা মেরামতের কাজ করেন তারা ডিভাইসের তথ্য পুনরুদ্ধারেও সক্ষম। তবে স্যামসাং ডিভাইস ব্যবহারকারীদের এ বিষয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। কেননা প্রতিষ্ঠানটি তাদের মেইনটেন্যান্স মোড চালু করতে যাচ্ছে।

জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং গ্যালাক্সি এস২১ ফোনের জন্য নতুন নিরাপত্তা ফিচারের পরীক্ষা চালায়। এটি মেইনটেন্যান্স টুল নামে পরিচিত। এর মাধ্যমে সেলফোন মেরামতের জন্য পাঠানোর সময় ব্যবহারকারীদের ছবি, ভিডিও, মেসেজ ও কন্টাক্ট নিরাপদে রাখা সম্ভব। সম্প্রতি প্রতিষ্ঠানটি গ্যালাক্সি সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউজার ইন্টারফেস ৫ ইনস্টল রয়েছে সেগুলোদে মেইনটেন্যান্স মোড চালু করছে। ২০২৩ সালে আরো বড় পরিসরে ফিচারটি চালু করা হবে। অন্য অর্থে গ্যালাক্সি এস২২-এর ব্যবহারকারীরা ফিচারটি প্রথম ব্যবহার করতে পারবেন।

ডিভাইসে একবার মেইনটেন্যান্স মোডটি চালু হওয়ার পর ব্যবহারকারীরা সেটিংস অপশনে থাকা ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার সেকশন থেকে এটি চালু করতে পারবে। ডিভাইসটি যখন মেরামতের জন্য পাঠানো হবে তখন ফিচারটি মেরামতকারীর জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করবে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মেইনটেন্যান্স মোডটি ডিভাইসে কী কী সফটওয়্যার ইনস্টল করা আছে সেটি দেখা থেকে মেরামতকারীদের বিরত রাখবে। ডিভাইস মেরামতের জন্য তারা গ্যালাক্সি স্টোর থেকে যেকোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারবে। তবে কাজ শেষ হওয়ার পর সিস্টেম থেকে সেসব অ্যাপ ও তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয়া হবে।

মেরামত শেষে ডিভাইস হাতে পাওয়ার পর পরিচয় শনাক্তের মাধ্যমে ব্যবহারকারীরা মেইনটেন্যান্স মোড বন্ধ করতে পারবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের ‘রুম’ থেকে লাইভও করা যাবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ‘রুম’ থেকে লাইভও করা যাবে

যে কারণে দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার
প্রযুক্তি সংবাদ

যে কারণে দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার

পানিতেও চলবে টেসলার তৈরি গাড়ি!
অটোমোবাইল

পানিতেও চলবে টেসলার তৈরি গাড়ি!

২৫০ সিসির ট্যুরিং বাইক আনছে বাজাজ
অটোমোবাইল

২৫০ সিসির ট্যুরিং বাইক আনছে বাজাজ

ওয়ানপ্লাস বাডস ৪ ইয়ারফোন
নির্বাচিত

একবার চার্জে ৪৫ ঘণ্টা গান শোনা যাবে ইয়ারবাডে

রবি-এয়ারটেলের ৫ কোটি গ্রাহক নগদের গ্রাহক হচ্ছে
নির্বাচিত

রবি-এয়ারটেলের ৫ কোটি গ্রাহক নগদের গ্রাহক হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix