Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ-টাইগার নিউ এনার্জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 July 2025
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ-টাইগার নিউ এনার্জি
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশ সম্প্রতি পরিচ্ছন্ন যানবাহন ও জ্বালানি উদ্ভাবনের পথিকৃৎ টাইগার নিউ এনার্জি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সারাদেশে পরিবেশবান্ধব বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা এবং সকলের জন্য পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতে টেকসই জ্বালানি ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই অংশীদারিত্ব টেলিকম অবকাঠামোতে প্রচলিত জ্বালানির পরিবর্তে একীভূত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করছে। এটি শুধু নিরবচ্ছিন্ন টেলিকম পরিষেবা নিশ্চিত করবে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে এবং সবার জন্য জ্বালানির সমান সুবিধা নিশ্চিত করে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও ভূমিকা রাখবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে, উভয় প্রতিষ্ঠান একসাথে পরীক্ষামূলকভাবে কিছু নতুন উদ্ভাবনী পরিষেবা চালু করবে। যেমন- ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, সোয়াপিং স্টেশন এবং চার্জিং স্টেশন সিস্টেম। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বৃহত্তর জনগণের জন্য জ্বালানি ব্যবস্থার সুযোগ বাড়ানো। এটি ইডটকোর টেকসই উপায়ে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ নিশ্চিতকরণ এবং সকলকে ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ।

চুক্তির আওতায় নেওয়া উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ব্যাটারি-এজ-আ-সার্ভিস (বিএএএস), এটি হলো সাবস্ক্রিপশন ভিত্তিক ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, যা গ্রিডে বিদ্যুৎ না থাকলেও টেলিকম টাওয়ারে নিরবচ্ছিন্নবিদ্যুৎ সংযোগ নিশ্চিত করবে। ফলে নেটওয়ার্ক সংযোগ সবসময় একইরকম থাকবে।

আরো রয়েছে ব্যাটারি সোয়াপিং স্টেশন (বিএসএস)। এর মাধ্যমে ইডটকোর টাওয়ার সাইটগুলোতে স্থাপিত সোয়াপ পয়েন্ট, যা বৈদ্যুতিক যানবাহন, বিশেষ করে দুই ও তিন চাকার বাহনের চলাচলকে সহজতর করবে, চার্জিংয়ের সময় কমাবে এবং শেয়ারযোগ্য পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার সহায়ক হবে।

এছাড়াও রয়েছে ব্যাটারি চার্জিং স্টেশন সিস্টেম (বিসিএসএস)। সহজে ব্যবহারযোগ্য চার্জিং পয়েন্ট, যা রিকশা ও ইজিবাইকের মতো বাহনগুলোকে বিদ্যুৎ চার্জ দেওয়ার সুযোগ দেবে, যা সকলের জন্য পরিচ্ছন্ন জ্বালানিকে সহজলভ্য করে তুলবে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “এই অংশীদারিত্ব শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়; বরং একটি সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে সাহসী পদক্ষেপ। পরিচ্ছন্ন জ্বালানিকে স্মার্ট অবকাঠামোর সঙ্গে একীভূত করে আমরা টেকসই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করছি এবং মানুষের জীবনে বাস্তব প্রভাব তৈরি করছি।”

টাইগার নিউ এনার্জির সহ-প্রতিষ্ঠতা ও সিইও নিকোল মাও বলেন, “ইডটকোর সঙ্গে আমাদের এই সহযোগিতা মূলত মানুষের ক্ষমতায়নের উদ্দেশ্যে করা। এই উদ্ভাবনী সমাধানগুলো পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানির নতুন পথ উন্মুক্ত করছে, কার্বন নিঃসরণ কমাচ্ছে এবং সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব ভবিষ্যতে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এটি হলো প্রকৃত অর্থে যৌথ অগ্রগতির বাস্তব উদাহরণ।”

বাংলাদেশে প্রথমবারের মতো নেওয়া এই ধরনের উদ্যোগ ইডটকোর টেকসই টেলিকম অবকাঠামোর নেতৃত্বকে আরও জোরদার করছে। অবকাঠামোকে পরিবেশগত দায়িত্বের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সচেতননেটওয়ার্ক সংযোগ যুগের সূচনা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইডটকো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যৌথভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী পলকের
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যৌথভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী পলকের

‘খালি’ পর্দা দেখাচ্ছে নতুন আইপ্যাড এয়ার
প্রযুক্তি সংবাদ

‘খালি’ পর্দা দেখাচ্ছে নতুন আইপ্যাড এয়ার

হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার

ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করছে ফাইভজি মেসেজিং
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করছে ফাইভজি মেসেজিং

শক্তিশালী প্রসেসরসহ মটোরোলা এজ ৩০ ফিউশনে যা থাকছে
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরসহ মটোরোলা এজ ৩০ ফিউশনে যা থাকছে

১২৫ সিসির নতুন পালসার এলো
অটোমোবাইল

১২৫ সিসির নতুন পালসার এলো

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 July 2025

পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ-টাইগার নিউ এনার্জি

Techzoom.TV |
TechzoomTV