Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘স্পিন মেইজ’ ম্যালওয়্যারে আক্রান্ত অপো-ভিভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 November 2022
‘স্পিন মেইজ’ ম্যালওয়্যারে আক্রান্ত অপো-ভিভো
Share on FacebookShare on Twitter

অপো এবং ভিভো ব্র্যান্ডের যেসব স্মার্টফোনে টাচপাল কী-বোর্ড সক্রিয় ছিল সেসব ডিভাইস ‘স্পিন মেইজ’ নামক একটি ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ম্যালওয়্যার ব্যবহারকারীর ডিভাইস থেকে বিভিন্ন তথ্য হ্যাকারদের কাছে পাঠাতে সক্ষম। বাংলাদেশ ভিত্তিক এথিক্যাল হ্যাকিং কমিউনিটি সাইবার ৭১ দেশিয় প্রেক্ষাপটে সর্বপ্রথম এটি শনাক্ত করার দাবি করেছে।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কালবেলা অনলাইন কে এই তথ্য নিশ্চিত করেন সাইবার ৭১ এর পরিচালক আবদুল্লাহ আল জাবের।

শুধু বাংলাদেশ না বরং বৈশ্বিক প্রেক্ষাপটেও ব্যবহারকারীরা আক্রান্ত হয়েছেন বলে সাইবার ৭১ সূত্রে দাবি করা হয়। জাবের বলেন, ‘অপো এবং ভিভো ব্র্যান্ডের স্মার্টফোনে টাচপাল নামে একটি ‘বিল্ট ইন’ কী-বোর্ড থাকে। হ্যাকাররা এই অ্যাপ এ ‘স্পিন মেইজ’ নামক ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম হয়েছে। যেসব ব্যবহারকারী তাদের ডিভাইসে এই কী-বোর্ড ব্যবহার করতেন বা যাদের ডিভাইসে টাচপাল সক্রিয় ছিল তারা সবাই এই ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘যাদের ডিভাইসে এই অ্যাপ বন্ধ রেখে গুগলের জি-বোর্ড বা রিদমিক কী-বোর্ড ব্যবহার করেছেন, তারা নিরাপদ রয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের অনুসন্ধানে জানতে পেরেছি। হ্যাকাররা ম্যালওয়্যারটিকে এমনভাবে প্রোগ্রাম করেছে যে, এটি ব্যবহারকারীর তথ্য গোপনে হ্যাকারদের কাছে পাঠাতে সক্ষম।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এটা ব্যকগ্রাউন্ড এ কাজ করে তাই ব্যবহারকারীদের স্মার্টফোনের গতি কমে যাওয়া, হ্যাং হওয়া এবং বাড়তি ইন্টারনেট ডাটা খরচ হওয়ার মতো লক্ষণ দেখা যায়। ব্যবহারকারী স্পিন মেইজ রিমুভ করে দিলেও টাচপাল অ্যাপ সক্রিয় থাকলে ডিভাইসে ইন্টারনেট সংযোগ আসা মাত্রই ম্যালওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে আবার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যেত। ব্যবহারকারী কিছুই জানতে বা বুঝতে পারতো না।’

এই ম্যালওয়্যার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, “আক্রান্ত ডিভাইসে সবার আগে অন্য আরেকটি নিরাপদ কী-বোর্ড ইনস্টল করতে হবে। তারপর অ্যাপ সেটিংস এ গিয়ে ‘টাচপাল’ লেখা যত অ্যাপ এক্সটেনশন আছে, সবগুলো ‘ফোর্স স্টপ’ করতে হবে। এরপর স্পিন মেইজ রিমুভ করতে হবে আর টাচপাল ফোর্স স্টপ অবস্থায় রেখেই ডিভাইস ব্যবহার করতে হবে। যেহেতু টাচপাল বিল্ট ইন অ্যাপ তাই এটা আন ইনস্টল বা রিমুভ হবে না। ডিভাইস রুট করা থাকলে অবশ্য হবে।”

বিষয়টি নিয়ে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে অনানুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে জাবের জানেন, ‘ব্র্যান্ডগুলো খুব শিগগিরই একটি পুশ আপডেট দেবেন যেটি ডিভাইসে ইনস্টল করলে ব্যবহারকারীরা ম্যালওয়্যার থেকে পরিত্রাণ পাবেন।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
নির্বাচিত

দেশের নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

বাংলাদেশী টাকায় মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়া চালু রোর গ্লোবালের
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশী টাকায় মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়া চালু রোর গ্লোবালের

স্মার্টফোনের গতি কমায় যেসব অ্যাপ
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের গতি কমায় যেসব অ্যাপ

চলতি মাসে বাজারে আসা ৭টি সাশ্রয়ী ও মিডরেঞ্জের স্মার্টফোন
নির্বাচিত

চলতি মাসে বাজারে আসা ৭টি সাশ্রয়ী ও মিডরেঞ্জের স্মার্টফোন

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
নির্বাচিত

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2022

‘স্পিন মেইজ’ ম্যালওয়্যারে আক্রান্ত অপো-ভিভো

Techzoom.TV |
TechzoomTV