Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজ্ঞাপনে বাবাদের হেয় করলো নগদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 April 2019
বিজ্ঞাপনে বাবাদের হেয় করলো নগদ
Share on FacebookShare on Twitter

ডাক বিভাগের নতুন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ সম্প্রতি নবনির্মিত একটি টিভিসি (বিজ্ঞাপন) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো সমালোচনা করছেন দর্শকরা। তাদের মতে, প্রান্তিক পর্যায়ে আর্থিক সেবা পৌঁছে দেয়ার কথা বলে নগদের এমন বিজ্ঞাপনে প্রকৃতপক্ষে প্রতিটি বাবাকে ছোট করা হয়েছে, যা খুবই অমানবিক।

যদিও বিজ্ঞাপনের পক্ষে যুক্তি দেখিয়ে ‘নগদ’-এর কর্তৃপক্ষ বলছে, বিজ্ঞাপনটি এখানেই শেষ নয়। এটি ধারাবাহিক বিজ্ঞাপনের একটি পর্ব মাত্র। পরের পর্বগুলোতে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তখন দর্শকদের আর কোনো অভিযোগ থাকবে না।

তবে এ ধরনের বিজ্ঞাপন কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক। তিনি বলেন, ‘অবশ্যই বিজ্ঞাপনটিতে বাবাদের ছোট করা হয়েছে। এখানে ভালো কোনো ম্যাসেজ নেই। বরং এই বিজ্ঞাপনে বাবাদের হেয় করা হয়েছে। যেটি কোনো ভাবেই কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেও একজন বাবা। বাবাদের ব্যর্থতা থাকতে পারে, তবে চেষ্টা কোনো ঘাটতি থাকে না। হয়তো সমাজে দুই-এক জন বাবা এরকম থাকতে পারে, তার মানে এই নয় যে বাবারা সন্তানদের প্রতি কোনো ভূমিকা রাখছে না। মন চাইলে কোনো প্রতিষ্ঠান যা ইচ্ছে তাই বিজ্ঞাপন তৈরি পারে না। এই ধরনের বিজ্ঞাপন যাতে ভবিষ্যতে তৈরি করা না হয় সংশ্লিষ্টদের সেই বিষয়ে ভূমিকা রাখা উচিৎ। ’

বিজ্ঞাপনটিতে দেখা যায়, ‘মেয়েটির মা ছোট বেলায় মারা যায়। অভাবি ছোট্ট সংসার। মা মারা যাওয়াই মেয়ের জন্য বাবা ছোট খাটো কিছু কিছু কাজ না করায় ও পড়াশুনার টাকা প্রদানে বিলম্ব হওয়ায় মেয়ে অভিমান করে বাড়ি ছেড়ে শহরে পাড়ি জমায়। স্টেশনে বাবা তাকে একটি ব্যাগে স্বাধ্য মতে টুকিটাকি কিছু বাজার সদাই করে মেয়েকে ট্রেনে তুলে দিতে এসেছে। শহরে গিয়ে মেয়ের নিজের পড়াশুনা, স্টুডেন্ট পড়ানোসহ বিভিন্ন কাজ ব্যস্ত হয়ে পড়ে। বাবা মেয়েকে ফোন করে খবর নিতে চাইছে তখন মেয়ে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে বাসায় বসে আছে। বাবার ফোনে টাকা না থাকায় হোক কিংবা অন্য কোনো কারনেই হোক মেয়ের সঙ্গে বাবার যোগাযোগ সব সময় হয়ে ওঠে না। বাবা মেয়ের অবস্থা জানতে চাইলে বাবাকে ম্যাজাজ দেখিয়ে কথা বলে। মেয়ে তার বাবাকে বলে আমার সমস্যা তুমি জেনে কি করবে, কিছু তো করতে পারো না…… এক পর্যায়ে তার বাবা নগদের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা পাঠান। আর মেয়েকে তার বাবা বলেন এখন থেকে তারা এক সঙ্গে থাকবেন। যদিও বাবা কেন মেয়েকে টাকা দিতে পারছেন না তার অভাব ও পরিশ্রমের গল্প তুলে না ধরা হয়নি।

বিজ্ঞাপনের সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন বাবার পেছনে লুকিয়ে থাকা অভাব ও পরিশ্রমের গল্প তুলে ধরে না বাবাদের ছোট করা হয়েছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী মোহাম্মদ ওয়ালিউল্লাহ তার টাইমলাইনে লিখেছেন, ‘নগদের এমন একটি বিজ্ঞাপনে যে কোনো বাবার জন্য অপমানজনক।’ শেখ জামাল নামে আরেকজন সমাজকর্মী তার টাইমলাইনে লিখেছেন ‘বাবার উপর ভরসা করা যায় না! নগদ নামে এ ধরনের বিজ্ঞাপন প্রচার বাদ দিতে হবে। বিজ্ঞাপনটি বন্ধের দাবি জানাচ্ছি। নতুন প্রজš§ শিখতেছে কি?’

হাসান সাফায়াত নামে একজন তার টাইম লাইনে লিখেছেন- মাতাল হয়ে বিজ্ঞাপন বানালে তো এমন হবেই। তার এ কমেন্টে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। সেখানে ফারহানা আলম কমেন্টে লিখেছেন কিছু কথা এদিক সেদিক করলে অন্তত সহ্য করা যেত। ভয়াবহ রকমের বাজে বিজ্ঞাপন। অনসূয়া কবির নামে একজন লিখেছেন- এই অ্যাড এর কন্সেপ্ট কপি করা হয়েছে একটা কোরিয়ান অ্যাড থেকে কিন্তু কপিটা ঠিকঠাক করতে পারলো না। যদিও কোরিয়ান অ্যাডটিতে বাবাকে ছোট করেনি, তার চেস্টাটুকু দেখিয়েছে। আর নগদ…. জঘন্য। যা ভবিষ্যত প্রজšে§র জন্য নেতিবাচক।
নগদের বিজ্ঞাপনের বিষয়টি নিয়ে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবন্ধ থাকেনি। কর্পোরেট অফিস থেকে চায়ের দোকান ও লোকাল বাসেও সমালোচনার ঝড়। তাদের মতে, বিজ্ঞাপনের মাধ্যমে এদেশের প্রতিটি বাবাকেই ছোট করা হয়েছে। যে দেশের বিজ্ঞাপন দাতারা কোনো বাছ-বিচার না করেই বাবাদের ছোট করছেন। তারা নিজেরাই অসভ্য বাকিদেরও অসভ্য বানানোর চেষ্টা চালাচ্ছে। নিজের বাবাকে ছোট করে ব্যবসায় পরিচিতির জন্য এমন জঘন্যতম বিজ্ঞাপন ভবিষ্যত প্রজšে§র জন্য অন্ধকার।

এ বিষয়ে নগদের হেড অব কর্পোরেটের সোলায়মান সুখন বলেন, ‘এমন অনেক ঘটনায় বাস্তব জীবনে ঘটছে। যে বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে সেটির গল্প শেষ হয়নি। এটির পরবর্তী আরও কিছু পর্ব বিজ্ঞাপনে দেখানো হবে। তখন বিষয়টি পরিস্কার হয়ে যাবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তায় রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তায় রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে ক্রীড়া ও অ্যান্টি-ডোপিং সংস্থায় সাইবার হামলা

নতুন সব ব্র্যান্ডের সাথে এবারে শপিংয়ের মজা আরো জমবে দারাজে
ই-কমার্স

নতুন সব ব্র্যান্ডের সাথে এবারে শপিংয়ের মজা আরো জমবে দারাজে

মোবাইল-ট্যাব-কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার উপায়
প্রযুক্তি সংবাদ

মোবাইল-ট্যাব-কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার উপায়

ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার এখন ‘চোরাই ফোনের আড়ত’: মাফিয়া সিন্ডিকেটের কবলে ধুলিস্যাৎ শতবর্ষের সুনাম
নির্বাচিত

ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার এখন ‘চোরাই ফোনের আড়ত’: মাফিয়া সিন্ডিকেটের কবলে ধুলিস্যাৎ শতবর্ষের সুনাম

ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ
নির্বাচিত

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 April 2019

বিজ্ঞাপনে বাবাদের হেয় করলো নগদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix