Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লোকেশন ট্র্যাকিং, ৪০ কোটি ডলার জরিমানা গুগলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ নভেম্বর ২০২২
কোথায় আছেন জানবে না ফেসবুক! কীভাবে করবেন?
Share on FacebookShare on Twitter

“গ্রাহক যখন তার ডিভাইসে লোকেশন ডেটা শেয়ার না করার সিদ্ধান্ত নেন, তখন তাদের এই ভরসা থাকা উচিত যে কোম্পনিটি তাদের পদক্ষেপ অনুসরণ করবে না।”

যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যে লোকেশন ট্র্যাকিং সম্পর্কিত বিভিন্ন মামলা নিষ্পত্তিতে প্রায় ৩৯ কোটি এক লাখ ৫০ হাজার ডলার জরিমানা গুনতে হবে টেক জায়ান্ট গুগলকে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরের জানানো এই তথ্য বিষয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, অরিগন ও নেব্রাস্কার নেতৃত্বাধীন সোমবারের এই তদন্ত ও নিষ্পত্তি, এই টেক জায়ান্টের আইনি মাথাব্যথা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে কোম্পানির ‘ইউজার ট্র্যাকিং’ সম্পর্কিত বিভিন্ন অনুশীলনকে কঠোর তদন্তের আওতায় এনেছে অঙ্গরাজ্যদুটি।

“এই জরিমানার পাশাপাশি, লোকেশন ট্র্যাকিং প্রশ্নে গুগলকে অবশ্যই গ্রাহকের কাছে স্বচ্ছ হতে হবে ও ওয়েব পেইজে এ সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত আকারে জানাতে হবে।” –বলেছেন আইওয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।

“গ্রাহক যখন তার ডিভাইসে লোকেশন ডেটা শেয়ার না করার সিদ্ধান্ত নেন, তখন তাদের এই ভরসা থাকা উচিত যে কোম্পনিটি তাদের পদক্ষেপ অনুসরণ করবে না।”

“এই নিষ্পত্তি নিশ্চিত করে, গ্রাহকদের ট্র্যাক এবং অঙ্গরাজ্য ও ফেডারেল প্রাইভেসি আইন মেনে চলার বিষয়ে যেন অবশ্যই স্বচ্ছ থাকে কোম্পানিগুলো।”

“সাম্প্রতিক বছরগুলোতে আমরা যে উন্নতি করেছি তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই তদন্তের নিষ্পত্তি করেছি, যা কয়েক বছর আগে পরিবর্তিত পুরানো পণ্য নীতিমালার উপর ভিত্তি করে তৈরি করেছি আমরা।” –বলেছেন গুগল মুখপাত্র হোসে কাসতানেডা।

সোমবার এক ব্লগ পোস্টে গুগল বলেছে, লোকেশন ডেটা প্রশ্নে তুলনামূলক বেশি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা প্রদানে আসন্ন মাসগুলোতে বেশ কিছু আপডেট আনবে তারা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওইসব পরিবর্তনের মধ্যে আছে লোকেশন ডেটা মোছার সহজ উপায়। নতুন ব্যবহারকারীর কাছে থাকবে ‘অটো-ডিলিট কন্ট্রোল’ সুবিধা, যেটির মাধ্যমে তারা গুগলকে কয়েকটি বিশেষ তথ্য মোছার ‘আদেশ দিতে’ পারবেন।

ব্যবহারকারীর নিষেধাজ্ঞা সত্ত্বেও গুগলের লোকেশন ডেটা রেকর্ডের অভিযোগ ওঠার পর ২০১৮ সালে একটি তদন্ত কার্যক্রম চালু করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা।

তদন্তে উঠে আসে, গ্রাহক সুরক্ষা আইন উপেক্ষা করে অন্তত ২০১৪ সাল থেকে লোকেশন-ট্র্যাকিং অনুশীলন নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে গুগল।

২০২২ সালের অক্টোবরে গুগলের বিরুদ্ধে একই ধরনের একটি মামলা দায়ের করে অ্যারিজোনা, যেটির নিষ্পত্তি হয়েছে সাড়ে আট কোটি ডলারে।

জানুয়ারিতে গুগলের বিরুদ্ধে মামলা করে টেক্সাস, ইন্ডিয়ানা, ওয়াশিংটন এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। তাদের অভিযোগ ছিল, ব্যবহারকারীর প্রাইভেসি লঙ্ঘন করে বিভ্রান্তিকর লোকেশন-ট্র্যাকিং অনুশীলন চালাচ্ছে গুগল।

এই বছরের প্রথমার্ধে বিজ্ঞাপন খাত থেকে সর্বমোট ১১ হাজার একশ কোটি ডলার আয় করেছে গুগল, যা বাজারের অন্যান্য অনলাইন বিজ্ঞাপন বিক্রেতার চেয়ে বেশি।

ডিজিটাল জটিলতার যুগে গ্রাহকের মনোযোগ আকর্ষণে বিজ্ঞাপনকে বেশি প্রাসঙ্গিক করতে ও বিজ্ঞাপনদাতাকে সুবিধা দিতে গুগলের অন্যতম অস্ত্র হচ্ছে গ্রাহকের অবস্থানবিষয়ক তথ্য।

Tags: লোকেশন ট্র্যাকিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে লাখ টাকা ক্যাশসহ নিশ্চিত পুরস্কার
ছাড় ও অফার

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে লাখ টাকা ক্যাশসহ নিশ্চিত পুরস্কার

হোয়াটসঅ্যাপে আসছে ‘মেসেজ হিস্ট্রি শেয়ারিং’
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে আসছে ‘মেসেজ হিস্ট্রি শেয়ারিং’

মহাকাশ বিজ্ঞানে নতুন প্রজন্ম ঢাকায় অনুষ্ঠিত হলো প্রথম “অ্যাস্ট্রোনট ক্যাম্প”
প্রযুক্তি সংবাদ

মহাকাশ বিজ্ঞানে নতুন প্রজন্ম ঢাকায় অনুষ্ঠিত হলো প্রথম “অ্যাস্ট্রোনট ক্যাম্প”

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ ও বাণিজ্য

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

ট্যাবলেট তৈরী বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

ট্যাবলেট তৈরী বন্ধ করছে গুগল

তিন ধাপে চেক করুন আপনার রাইড
অটোমোবাইল

তিন ধাপে চেক করুন আপনার রাইড

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix