Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহাকাশ বিজ্ঞানে নতুন প্রজন্ম ঢাকায় অনুষ্ঠিত হলো প্রথম “অ্যাস্ট্রোনট ক্যাম্প”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 July 2024
মহাকাশ বিজ্ঞানে নতুন প্রজন্ম ঢাকায় অনুষ্ঠিত হলো প্রথম “অ্যাস্ট্রোনট ক্যাম্প”
Share on FacebookShare on Twitter

দুই দিনের ক্যাম্পে অংশ নিয়ে মহাকাশের বিভিন্ন বিষয়ে জানলো ঢাকার বিভিন্ন স্কুল থেকে ৪ থেকে ১৬ বছর বয়সি ৩০০ শিক্ষার্থী। রাজধানী ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে ২৮-২৯ জুন অনুষ্ঠিত হয় এই “এস্ট্রনট ক্যাম্প”।

এপোলো মিশন নিয়ে ইন্টারএকটিভ সেশনটি পরিচালিত হয় স্পেস ইনোভেশন ক্যাম্প এর খুদে বিজ্ঞানিদের মাধ্যমে। এই সেশনে চাঁদে অবতরনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে ২৪ টি টিমে বিভক্ত হয়ে স্পেস রোবট, মুন-ল্যান্ডার, ওয়াটার রকেট এবং ক্যান স্যাটেলাইট বানিয়েছে খুদে বিজ্ঞানীরা।

প্রতিটি ওয়ার্কশপে একজন অভিজ্ঞ মিশন কন্ট্রোলার এবং একজন এসিস্ট্যান্ট মিশন কন্ট্রোলার শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রম এবং কর্মশালার মাধ্যমে তাদের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান, তিনি বলেন-“ এই ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ এবং জ্ঞানার্জনের ইচ্ছা বৃদ্ধি পাবে। আমরা আশা করি, এই অভিজ্ঞতা তাদের সৃজনশীলতা ও গবেষণার প্রতি মনোযোগ আরও গভীর করবে এবং ভবিষ্যতে তাদেরকে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে নেতৃত্বদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।”

এ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ডঃ মোঃ মাহমুদুল হাসান বলেন, “আমাদের স্কুল সবসময়ই শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং বাস্তব অভিজ্ঞতা লাভ করেছে যা তাদের শিক্ষা জীবনে বিশেষ ভূমিকা রাখবে।”

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের মধ্যে মহাকাশ বিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং কৌতূহল জাগানো। আমরা আশা করি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে তারা ভবিষ্যতে মহাকাশ গবেষণায় নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত হবে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই ক্যাম্প।

আয়োজকরা জানিয়েছেন, প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করতে পেরেছে। তারা এপোলো মিশনের ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছে এবং মহাকাশযাত্রার বিভিন্ন ধাপ নিয়ে বিশদ আলোচনা করেছে। স্পেস রোবট, মুন-ল্যান্ডার, ওয়াটার রকেট এবং স্যাটেলাইট তৈরির মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা লাভ করেছে যা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করবে। এছাড়া, দলগত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী আয়ত্ত করতে পেরেছে। এই অভিজ্ঞতাগুলি ভবিষ্যতে তাদের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নত ক্যারিয়ার গড়তে সহায়ক হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে।

আয়োজনটিতে নলেজ পার্টনার হিসেবে ছিলেন ক্রিয়েটিভ জুনিয়র, টেক পার্টনার ড্রিমার্জ ল্যাব এবং রোবাস্ট রিসার্চ এন্ড ডেফেলপমেন্ট লিমিটেড, ই-টিকেটিং পার্টনার ই-সফট, এছাড়াও সহযোগীতায় ছিলেন সায়েন্টিফ্লাই এবং ৩৬৯ –অসটক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাস্ট্রোনট ক্যাম্পড্যাফোডিল ইন্টারন্যাশনাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী বছর তিন ন্যানোমিটার চিপের চাহিদা কমবে
নির্বাচিত

আগামী বছর তিন ন্যানোমিটার চিপের চাহিদা কমবে

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন বাইক
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন বাইক

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি
নির্বাচিত

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি

এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নির্বাচিত

এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

উইন্ডোজ সমর্থন করবে না এআরএম-ভিত্তিক ম্যাক
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ সমর্থন করবে না এআরএম-ভিত্তিক ম্যাক

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 July 2024

মহাকাশ বিজ্ঞানে নতুন প্রজন্ম ঢাকায় অনুষ্ঠিত হলো প্রথম “অ্যাস্ট্রোনট ক্যাম্প”

Techzoom.TV |
TechzoomTV