Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুবাইয়ে হুন্ডির নাম ‘বিকাশ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
Share on FacebookShare on Twitter

বৈধ চ্যানেলের চেয়ে অপেক্ষাকৃত সহজে ও স্বল্পতম সময়ে দেশে অর্থ প্রেরণের সুযোগ থাকায় অবৈধ পথে তথা হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। বৈধ চ্যানেলগুলোর সেবাকে আক্ষরিক অর্থে রেমিট্যারদের দোরগোড়ায় নিতে না পারলে এবং প্রেরিত টাকা তাৎক্ষণিকভাবে সুবিধাভোগীদের কাছে পৌঁছানো না গেলে হুন্ডির আধিপত্য কমানো কঠিন হবে।

সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণে বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং তা সমাধানে সুপারিশমালা প্রণয়ন সংক্রান্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদন প্রণয়ন উপলক্ষে মন্ত্রণালয়ের সচিব-এর নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধিদল সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেছে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রতিবেদনের একটি কপি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ চ্যানেলে বনাম হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স প্রেরণে যেসব সুবিধা-অসুবিধার তুলনামূলক পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে, সেগুলো হচ্ছেÑ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে দেশে সুবিধাভোগীদের রেমিট্যান্সের অর্থ সংগ্রহ করতে সময় ও অর্থ ব্যয় করে ব্যাংকে যেতে হয়। অন্যদিকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে কোন সময় ও অর্থ ব্যয় হয় না, টাকা পৌঁছে যায় দোরগোড়ায়।

ফরেন কারেন্সি একাউন্টে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে ফরেন কারেন্সী পাঠাতে না-পারার কারণে উচ্চ আয়ের প্রবাসীরা অনেক সময় দেশে অর্থ পাঠায় না; মানি লন্ডারিং আইনের কড়াকড়ি থাকায় অনেকে নির্ধারিত বেতনের অতিরিক্ত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রশ্ন এড়াতে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠিয়ে থাকেন। .

এছাড়া দেশে ব্যাংক একাউন্ট না করেই বিদেশ গমণ; ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রবাসীদের সার্ভিস চার্জ দিতে হয়; এক্সচেঞ্জ রেট কম পাওয়া যায়; প্রেরককে ইকামা’র কপি ও গ্রাহককে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হয়; প্রবাসী শ্রমিকরা অনেক সময় ব্যাংক কাগজপত্র চায় (কারো কারো বৈধ কাগজপত্র থাকে না) বিধায় ব্যাংকে যেতে ভয় পায়; ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠালে ট্যাক্স দিতে হয় বলে হুন্ডি ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে থাকে ইত্যাদি কারণও রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজগুলো প্রবাসীদের কাছ থেকে অর্থ প্রাপ্তির পর দেশে রেমিট্যান্স পাঠায়। বাংলাদেশে শুক্র-শনিবার এবং সংযুক্ত আরব আমিরাতে শনি-রবিবার সাপ্তাহিক বন্ধের কারণে সপ্তাহে মাত্র চারদিন বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানো যায়। অন্যদিকে হুন্ডির মাধ্যমে সপ্তাহে সাতদিনই পাঠানো যায়। এছাড়া কর্মস্থল থেকে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজগুলো দূরে অবস্থিত হওয়ায় অনেকে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে উৎসাহিত হন। পাশাপাশি হুন্ডির বিষয়ে শ্রমিকদের অজ্ঞতাও রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে হুন্ডি ‘বিকাশ’ নামে পরিচিত।

প্রতিবেদনে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বেশকিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেÑ বৈধ উপায়ে রেমিট্যান্স আহরণ বাড়াতে ব্যাংকগুলো কর্তৃক অ্যাপস/এমএফএস ভিত্তিক ব্যবস্থা চালু; কর্মরত শ্রমিকদের ক্যাম্পে গিয়ে মোবাইল অ্যাপস ব্যবহারে সহায়তা করা; রেমিট্যান্স প্রেরণের সার্ভিস চার্জ সুবিধাভোগীদের পুনর্ভরণ করা; রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে বিদ্যমান ২.৫ শতাংশ নগদ প্রণোদনার হার আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা ইত্যাদি।

Tags: অবৈধ লেনদেনে বিকাশবিকাশবিকাশ পেমেন্টেবিকাশ হুন্ডিবিকাশে নতুন কৌশলে প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন মাসে মোবাইল সংযোগ কমেছে প্রায় ৫০ লাখ
টেলিকম

দেশে ১৭ কোটির বেশি মোবাইল সংযোগ, বেড়েছে ইন্টারনেট গ্রাহকও

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
নির্বাচিত

ভারতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর আধিপত্যে ভাটা

সতর্ক হলো ইএসপিএন ক্রিকইনফো, আরও যাদের হুঁশিয়ারি বিশেষ সহকারীর
প্রযুক্তি সংবাদ

সতর্ক হলো ইএসপিএন ক্রিকইনফো, আরও যাদের হুঁশিয়ারি বিশেষ সহকারীর

ডিজিটাল খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি নরওয়ের
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি নরওয়ের

এনইআইআর এর নামে ফিশিং ওয়েবসাইট !
টেলিকম

ঢোকা যাচ্ছে না এনইআইআর এর ওয়েবসাইটে

ক্যামেরা বিভাগ বিক্রি করে দিচ্ছে অলিম্পাস
প্রযুক্তি বাজার

ক্যামেরা বিভাগ বিক্রি করে দিচ্ছে অলিম্পাস

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix