Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্লাউড শিল্পে মাইক্রোসফটকে ছাড়ানোর পরিকল্পনা গুগলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
ক্লাউড শিল্পে মাইক্রোসফটকে ছাড়ানোর পরিকল্পনা গুগলের
Share on FacebookShare on Twitter

ক্লাউড শিল্পের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী গুগল ক্লাউড ও মাইক্রোসফট অ্যাজুর। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার তৈরিতে কিছুদিন আগেই প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার সঙ্গে যূথবদ্ধ হয়ে কাজের চুক্তি করে মাইক্রোসফট। বিপরীতে সার্চ জায়ান্ট গুগলও ক্লাউড পরিষেবা বাজার দখল করতে নেমেছে বেশ প্রস্তুতি নিয়েই। গুগলের অভ্যন্তরীণ অনুমানগুলো ইঙ্গিত দিচ্ছে অচিরেই ক্লাউড শিল্পে মাইক্রোসফটকে ছাড়িয়ে যাবে তারা। সম্প্রতি ফাঁস হওয়া এক তথ্যে প্রতিষ্ঠানটির এ ধরনের অনুমানের ইঙ্গিতই উঠে এসেছে। খবর টেক টাইমস।

এদিকে অ্যামাজন ওয়েব পরিষেবার আধিপত্য রোধ করতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগও করেছে গুগল ও মাইক্রোসফট। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের অভ্যন্তরীণ অনুমানমাফিক সংস্থাটি বিশ্বাস করে যে তারা বিশ্লেষকদের ধারণার চেয়ে দ্রুতই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং ক্লাউড পরিষেবায় দ্বিতীয় স্থানের কাছাকাছি অবস্থান করছে। যদিও গুগলের অনুমানটি একটি চুরি করা মাইক্রোসফট নথি ও বিভিন্ন বাজার পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি করা। তবে গুগলের এ অনুমান ইঙ্গিত দেয় যে তারা ক্লাউড শিল্পে মাইক্রোসফটের উপরে নেতৃত্ব দিতে পারে।

কম্পিউটারবিষয়ক ম্যাগাজিন সিআরএন অনুসারে অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের ক্লাউড পরিষেবার ৭৬ শতাংশ নিয়ন্ত্রণ করে এবং ক্রমেই তাদের অংশগ্রহণ বাড়ছে। এ তিন কোম্পানি বিশ্বব্যাপী মোট ক্লাউড অবকাঠামো বাবদ ব্যয় করে ৬৬ শতাংশ, খরচের পরিমাণ ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ৫ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী এন্টারপ্রাইজ ক্লাউড পরিষেবার বাজারের শীর্ষস্থানীয় অ্যামাজন ওয়েব পরিষেবা। যারা ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে বাজারের ৩৪ শতাংশ শেয়ার ধরে রেখেছে। এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ক্লাউড পরিষেবার বাজারের ২১ শতাংশ রয়েছে মাইক্রোসফটের দখলে, যেখানে গুগল ক্লাউডের শেয়ারের অংশ ১১ শতাংশ।

বিজনেস ইনসাইডারের মতে, মাইক্রোসফট তার ক্লাউড খাত থেকে গত অর্থবছরে ৭ হাজার ৫২০ কোটি ডলার রাজস্ব আয় করে। কিন্তু ইউনিট স্বল্পতার কারণে বাজারের শীর্ষস্থানীয় অ্যামাজন ওয়েব সার্ভিসের মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আজ্যুরের সক্ষমতা মূল্যায়ন করা চ্যালেঞ্জিং। যদিও ২০২১ সালে তাদের রাজস্ব বাবদ আয়ের পরিমাণ ৬ হাজার ২২০ কোটি ডলার।

মাইক্রোসফটের ফাঁস হওয়া গোপন যে নথিটি গুগলের কাছে এসেছে, তাতে দেখা যায় ২০২২ অর্থবছরের আজ্যুরের পরিচালন খরচ বাবদ লোকসান প্রায় ৩ হাজার কোটি ডলার। যদিও তা আগের বছরের ৫ হাজার কোটি ডলার পরিমাণ লোকসান থেকে কম। এর অর্থ তাদের বিক্রয় ও বিপণন খরচ ১ হাজার কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা রাজস্ব ব্যয়ের ৩৪ শতাংশের জন্য দায়ী।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুরু হলো গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর বুটক্যাম্প
নির্বাচিত

শুরু হলো গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর বুটক্যাম্প

সিক্স-‌জি আসছে ২০৩০ সালের মধ্যেই: হুয়া‌ওয়ে
নির্বাচিত

সিক্স-‌জি আসছে ২০৩০ সালের মধ্যেই: হুয়া‌ওয়ে

নতুন দুই মডেলের আইপিএস গেমিং মনিটর আনলো ওয়ালটন
নির্বাচিত

নতুন দুই মডেলের আইপিএস গেমিং মনিটর আনলো ওয়ালটন

ভিভোর ভি সিরিজে জাইস লেন্সের ভিডিওগ্রাফি
নির্বাচিত

ভিভোর ভি সিরিজে জাইস লেন্সের ভিডিওগ্রাফি

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস
নির্বাচিত

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস

বোনাস ইন্টারনেট না দিলে ব্যবস্থা নেওয়া হবে : পলক
টেলিকম

বোনাস ইন্টারনেট না দিলে ব্যবস্থা নেওয়া হবে : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix