Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাড়ছে সাইবার অপরাধ, টার্গেট তরুণরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ জানুয়ারি ২০২৩
৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার
Share on FacebookShare on Twitter

দেশে পর্ণগ্রাফি, অপপ্রচার, হুমকি, উগ্রবাদসহ নানা ধরনের সাইবার অপরাধ বাড়ছে আশঙ্কাজনক হারে। ১৮ থেকে ৩০ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারী প্রতি ১শ’ জনের মধ্যে ৮১ জনই কোনো না কোনোভাবে শিকার হচ্ছেন সাইবার অপরাধের। এদের মধ্যে আইনি সহায়তা পাচ্ছেন না ৫৫ শতাংশ ভুক্তভোগী।

সাইবার অপরাধের শীর্ষে সামাজিক মাধ্যম, অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং, বুলিং,পর্ণগ্রাফিসহ ১৩ ধরণের অপরাধ সংঘঠিত হচ্ছে- যা দিন দিন বিষফোঁড়া হয়ে উঠছে।

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে তরুণরাই যেখানে অগ্রগামী, অপরাধীরা টার্গেট করছে তাদেরকেই। বিভিন্ন পরিসংখ্যান বলছে, গেল বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে এইসব হয়রানী ও অপরাধ।

১৮ থেকে ৩০ বছরের বয়সীদের সঙ্গে গত বছরের তুলনায় অপরাধ সংঘটিত হয়েছে ৫ শতাংশ বেশি। সমস্ত অপরাধের চিত্রে পুরুষ ভুক্তভোগী ৪৩ দশমিক ২২ শতাংশ হলেও নারী ভুক্তভোগী ৫৬ দশমিক ৭৮ শতাংশ।

সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ সংঘটিত হওয়ার আগে এ সংক্রান্ত বিষয় অবগত না হওয়া এবং সামাজিক মাধ্যমসহ ইন্টারনেট ব্যবহারে শিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে ব্যবহারকারীদের।

সাইবার ক্রাইম অ্যাক্টিভিস্ট জেনিফার আলম বলেন, “আমাকে জানতে হবে অনলাইনে আমি কিভাবে নিরাপদে থাকবো। আপনি যদি কোনো অবস্থায় সাইবার ক্রাইমের শিকার হয়েছেন বলে মনে করেন তাহলে প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে হবে।”

সাইবার অপরাধ ট্রাইব্যুনালে দিনে ৪০ থেকে ৪৫টি মামলা হচ্ছে। আর অপরাধ দমনে কাজ করছে পুলিশের ৪টি ইউনিট ও দুটি মন্ত্রণালয়। রাষ্ট্রীয় ক্ষেত্রে অপরাধ প্রবণতার ধরণ নিয়ে বলছেন এই বিশেষজ্ঞ।

প্রযুক্তি বিশেষজ্ঞ তপনকান্তি সরকার বলেন, “সবচেয়ে বেশি সাইবার ক্রাইম হয় আমেরিকায়। তাদেরটা বিলিয়ন বিলিয়ন ডলারের। অর্থনীতি যতো বড় হবে তার একটা পার্সেন্টেস এর মধ্যে থাকবে। ডিজিটালের সুবিধাগুলো যদি নিতে হয় আমাদেরকে আরও স্মার্ট হতে হবে। প্রোটেকশন ও সিকিউরিটি কন্ট্রোলগুলো আমাদের জানতে হবে।”

সাইবার সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার পাঠ অন্তর্ভুক্ত, গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করাসহ জাতীয় বাজেটে সংশ্লিষ্ট খাতে বরাদ্দ দেয়ার পরামর্শও আছে বিশেষজ্ঞদের।

তপনকান্তি সরকার বলেন, “যখন গ্লোবাল ওয়ার্ল্ডে বাস করবেন তখন ধরে নিতে হবে এখানে কিছু মিস অ্যাপেলিং হবে। এগুলোর ভয়ে পিছিয়ে থাকলে হবে না। এগুলো ওভারকাম করে এগিয়ে যেতে হবে। প্রান্তিক জনপথের মানুষকে কিভাবে প্রোটেক করতে পারবো এই ট্রেনিংগুলো দিতে হবে।”

ইউটিউবে অশ্লীল ছবি প্রদর্শন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উগ্র ও বিদ্বেষপূর্ণ মন্তব্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো বন্ধ করতেও সরকারকে কঠোর হবার তাগাদা সংশ্লিষ্টদের।

Tags: সাইবার অপরাধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছয়টি পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩
নির্বাচিত

ছয়টি পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল

মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে ট্রুকলারের
কিভাবে করবেন

মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে ট্রুকলারের

গণশুনানিতে বসেই গ্রাহকের অভিযোগের সমাধান করলেন পলক
প্রযুক্তি সংবাদ

গণশুনানিতে বসেই গ্রাহকের অভিযোগের সমাধান করলেন পলক

ওয়ালটনের নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে

অবিশ্বাস্য দামে দারাজে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন
ই-কমার্স

অবিশ্বাস্য দামে দারাজে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix