Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 17 April 2021
ওয়ালটনের নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে নিয়ে এসেছে ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইউনিফাই এস২২ সিরিজের বেশ কিছু মডেলের ওই অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো মার্চের শেষ দিক থেকে বাজারে পাওয়া যাচ্ছে বলে ওয়ালটন থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে এর নজরকাড়া ডিজাইন এবং আকর্ষণীয় সব ফিচার প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, এর আগে এই ক্যাটাগরিতে ইউনিফাই আলফা২২ সিরিজের বেশ কিছু মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারজাত করেছে তারা। গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়াতেই একই ক্যাটাগরিতে আরও আপডেটেড এবং নতুন ফিচারসমৃদ্ধ এই সিরিজটি নিয়ে আসা হয়েছে। যারা একটি নির্দিষ্ট স্থানে বসে দীর্ঘসময় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য অল-ইন-ওয়ান পিসি আদর্শ ডিভাইস। এছাড়াও বাসায় বসে যেকোনো ধরনের কাজ কিংবা বিনোদনের মাধ্যম হিসেবেও এই সিরিজের ডিভাইসগুলো সহজেই ব্যবহার করা যাবে।

এই সিরিজে মডেলভেদে রয়েছে ইন্টেলের দশম প্রজন্মের পেন্টিয়াম গোল্ড, কোর আই-থ্রি এবং কোর আই-ফাইভ প্রসেসর। এছাড়া বাকি সব কনফিগারেশন প্রায় একই। মেমোরি হিসেবে সবগুলো ভ্যারিয়েন্টে থাকছে ৮ গিগাবাইট ২৬৬৬ মেগাহার্জ ডুয়েল চ্যানেল ডিডিআর৪ র‌্যাম, যা ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। সব মডেলে ১ টেরাবাইট হার্ড ড্রাইভের পাশাপাশি পেন্টিয়াম গোল্ড এবং কোর আই-থ্রি ভ্যারিয়েন্টে ১২৮ গিগাবাইট এসএসডি এবং কোর আই-ফাইভ ভ্যারিয়েন্টে ২৫৬ গিগাবাইট এসএসডি’র সমন্বয়ে ডুয়েল স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। এতে ব্যবহত হয়েছে ২১.৫ ইি এন্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। রয়েছে ইন্টেল ইউএইচডি ৬৩০ গ্রাফিক্স এবং ইন্টেল এইচ৪১০ চিপসেট। ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ইথারনেট পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ওয়াই-ফাই। ফাইল শেয়ারিং কিংবা ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ। বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগ করা যাবে। পাশাপাশি থাকছে অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহারের সুবিধা। ভিডিও কনফারেন্সের জন্য রয়েছে ২.০ মেগাপিক্সেল ক্যামেরা।

ওয়ালটন অল-ইন-ওয়ান কম্পিউটারের প্রোডাক্ট ম্যানেজার রাকিব বিন কাদের বলেন, বর্তমানে বাংলাদেশের বাজারে অল-ইন-ওয়ান পিসির খুব বেশি ভ্যারিয়েন্ট দেখা যায় না। এই ক্যাটাগরিতে বিভিন্ন শ্রেণীর গ্রাহকের প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা বিভিন্ন মূল্য ও ক্যাটাগরির ডিভাইস ডেভেলপ করেছি। যাতে গ্রাহকরা অসংখ্য মডেল থেকে তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক স্পেসিফিকেশনের ডিভাইস বেছে নিতে পারেন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং কম্পিউটার ও আইটি পণ্যের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ওয়ালটন বরাবরই গ্রাহকদের প্রয়োজন বুঝে সেই অনুসারে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। বর্তমানে কর্পোরেট অফিসগুলোতে ডেস্কটপের ব্যবহার কমে ল্যাপটপের ব্যবহার বাড়ছে। কিন্তু অনেক কাজই সাধারণ মানের ল্যাপটপে করা সম্ভব না। তাছাড়া হাই-কনফিগারেশনের ল্যাপটপ বেশ ব্যয়বহুল। সেক্ষেত্রে অল-ইন-ওয়ান পিসি হতে পারে সেরা সমাধান। এই ডিভাইস খুব অল্প জায়গায় রাখা যায়। সহজে বহন করা যায়। আবার বড় ডিসপ্লের কারণে ভারী কাজে ল্যাপটপের চেয়ে বেশি সুবিধা পাওয়া যায়।

মডেলভেদে ওই অল-ইন-ওয়ান পিসির দাম ৪৩,৯৫০ টাকা থেকে ৫৭,৮৫০ টাকার মধ্যে। চলমান কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রোগ্রামে শিক্ষার্থীরা ইউনিফাই এস২২ অল-ইন-ওয়ান পিসি কিনলেই পাচ্ছেন লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি। দেশের সব ওয়ালটন শোরুমে অল-ইন-ওয়ান পিসি পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে ই-প্লাজা থেকে অর্ডার করলে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। দেশব্যাপী ওয়ালটনের ৭৬টি সার্ভিস সেন্টার থেকে দ্রুততম সময়ে বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাভার কম দামের স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

লাভার কম দামের স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি

আবারও শাওমি হ্যান্ডসেট বিস্ফোরণ
প্রযুক্তি সংবাদ

বিস্ফোরিত শাওমি ফোনটি অবৈধ ছিল!

আরও কঠিন হল ইউটিউবের কপিরাইট আইন
কিভাবে করবেন

বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার নতুন উপায় আনলো ইউটিউব

অ্যান্ড্রয়েড ফোন হ্যাকার থেকে সুরক্ষিত রাখার ৭ উপায়
নির্বাচিত

হ্যাকার থেকে ফোনকে সুরক্ষিত রাখার ৭ উপায়

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স
নির্বাচিত

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয়ে ‘মেড ইন বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয়ে ‘মেড ইন বাংলাদেশ’

Load More

ট্রেন্ডিং টপিক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2021

ওয়ালটনের নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে

Techzoom.TV |
TechzoomTV