Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দর্শনার্থী-ব্যবসায়ীদের নজর কেড়েছে ওয়ালটনের এআই স্মার্ট পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
দর্শনার্থী-ব্যবসায়ীদের নজর কেড়েছে ওয়ালটনের এআই স্মার্ট পণ্য
Share on FacebookShare on Twitter

পর্দা নামলো কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৩ আসরের। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৫ থেকে ৮ জানুয়ারি বসেছিলো বিশ্বের সর্ববৃহৎ এই প্রযুক্তি মেলা। উদ্ভাবনী নানা প্রযুক্তি আর বৈচিত্র্যময় পণ্যে প্রতি বছরের মতো এবারও সিইএস নজর কেড়েছে পুরো বিশ্বের। পূরণ করেছে সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমিদের প্রত্যাশা। ওয়্যারলেস টিভি, স্মার্টফোনের ফোল্ড অ্যান্ড রোল পর্দা, রঙ বদলানো গাড়ি, চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি, রোবট কুকুর ডগ-ই, ভবিষ্যত পৃথিবী দেখার প্রযুক্তি মেটাভার্স, স্মার্ট বাড়িসহ নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের নানান চমকে ভরপুর ছিলো এবারের সিইএস ফেয়ার। মেলায় বিশেষ গুরুত্ব পেয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নির্ভর নানান গৃহস্থালী পণ্য।

২০২৩ সালের সিইএস ফেয়ারে বিশেষভাবে নজর কেড়েছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। উদ্ভাবনী টেকসই প্রযুক্তি ও এআই নির্ভর স্মার্ট পণ্যের সম্ভার নিয়ে নান্দনিকভাবে সেজেছিল ওয়ালটনের ১৭৯২৮ নম্বর প্যাভিলিয়নটি। মেলায় ওয়ালটনের স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, হোম ও কিচেনের জন্য বিভিন্ন স্মার্ট অ্যাপ্লায়েন্স, মোস্ট সাইলেন্স ও ডিউর‌্যাবল রোবাস্ট কম্প্রেসর, সর্বাধুনিক ফিচারের ল্যাপটপ ও মোবাইল ফোন, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে বা এডুকেশনাল বোর্ড ইত্যাদি পণ্যে দর্শনার্থী ও ব্যবসায়ীদের বেশি আগ্রহ দেখা গেছে।

চারদিনব্যাপী এ মেলার প্রতিটি দিনই ওয়ালটন প্যাভিলিয়নে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য দর্শনার্থী ও উদ্যোক্তা-ব্যবসায়ীরা। বিশেষত সিইএসের শেষ দুই দিন শনি ও রবিবার ওয়ালটন প্যাভিলিয়নে ছিলো উপচে পড়া ভিড়। দর্শনার্থী আর সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ছিলো যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ফ্রান্স, পেরু, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, জ্যামাইকা, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, লাইবেরিয়া, ওমান, জর্ডান, সেনেগাল ইত্যাদি দেশের। এসব দেশের অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা চূড়ান্ত হয়েছে। অন্তত দেড় শতাধিক প্রতিষ্ঠান ওয়ালটনের তৈরি বিভিন্ন পণ্য আমদানির আগ্রহ দেখিয়েছে।

কানাডার অন্টারিও’র একটি পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে হোটেল মোড সলিউশন্স সরবরাহের বিষয়টি চূড়ান্ত করেছে ওয়ালটন। ফেব্রুয়ারি-মার্চ থেকেই প্রতিষ্ঠানটিকে হোটেল মোড সলিউশন্স সফটওয়্যার এবং টিভি সরবরাহ করতে যাচ্ছে ওয়ালটন। এয়ারকন্ডিশনার, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে বা এডুকেশনাল বোর্ড, ল্যাপটপ এবং কিচেন অ্যাপ্লায়েন্স রপ্তানির বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চূড়ান্ত আলোচনা হয়েছে। খুব শিগগিরই আমেরিকার শীর্ষ একটি অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে ওয়ালটন পণ্য বিক্রির জন্য উন্মুক্ত হচ্ছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ বলেন, সিইএসের মতো বৈশ্বিক মে আমরা আমাদের উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেছি। বিশ্বের সর্ববৃহৎ এ প্রযুক্তি মেলায় ওয়ালটনের আইওটি নির্ভর টেকসই ও পরিবেশবান্ধব পণ্যে দর্শনার্থী, ব্যবসায়ী ও উদ্যোক্তারা অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন। এ মেলায় গ্লোবাল বায়ারদের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি। আমেরিকা, কানাডা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বৃহৎ আকারে আমাদের রপ্তানি বাজার সম্প্রসারণে এই মেলা যুগান্তকারী ভূমিকা রাখবে।

সিইএস ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের দায়িত্ব থাকা প্রতিষ্ঠানটির টিভির চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক একটি মেলার মাধ্যমে ক্রেতা পেতে অনেকগুলো ধাপ পেরোতে হয়। সিইএসে বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাব্য ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। আরো যোগাযোগ ও আলোচনার পর তারা স্যাম্পল পণ্যের অর্ডার দেবেন। সে অনুযায়ী পণ্য পাঠানোর পর ট্র্যায়াল অর্ডার আসবে। সবশেষে দীর্ঘস্থায়ী ব্যবসায়িক চুক্তি হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সিইএসে এই প্রক্রিয়ার প্রথম ধাপেই আমরা অভাবনীয় সাড়া পেয়েছি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদে বাইকে দূরযাত্রায় যেসব বিষয়ে সতর্ক হবেন
অটোমোবাইল

ঈদে বাইকে দূরযাত্রায় যেসব বিষয়ে সতর্ক হবেন

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি আনছে নাসা!
প্রযুক্তি বাজার

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি আনছে নাসা!

আসছে ওয়াকিটকি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

আসছে ওয়াকিটকি স্মার্টফোন

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা, ২ উপায়ে সমাধান!
টেলিকম

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা, ২ উপায়ে সমাধান!

যেসব ল্যাপটপে উইন্ডোজ ১১
নির্বাচিত

যেসব ল্যাপটপে উইন্ডোজ ১১

অফলাইনেও অটো রিপ্লাই দেবে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়বেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix