Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 January 2023
টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩.০১.২০২২) শুক্রবার রাজধানীর অদূরে পূর্বাচলের লা রিভারিয়া রিসোর্টে এই আয়োজন করেছিল সংগঠনটি। টিএমজিবি পিকনিক-২০২২ নামের ওই আয়োজনে সংগঠনটির সদস্য, সদস্যদের পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দময় সময় কাটান অংশগ্রহণকারীরা।

আয়োজনে ছিল ছোটদের জন্য গোলপোস্টে বল মেরে গোল দেওয়ার প্রতিযোগিতা ‘কে হতে চায় মেসি’, পারিবারের নারী সদস্যদের জন্য পিলো পাস, হাঁড়িভাঙা, ছেলেদের জন্য ক্রিকেট ও শাড়ি পরা প্রতিযোগিতা।

পৃষ্ঠপোষক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য ও শুভকামনার পর তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান টিএমজিবির ট্রাস্টি ও ইসি সদস্যরা।

অনুষ্ঠানে ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল হাসপাতালের পক্ষ থেকে টিএমজিবি সদস্যদের জন্য বিশেষ লাইফ হেলথ কার্ড দেওয়া হয়। ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার ফরাজি ইমন সিআইপি বলেন, বছরে একবার ফুল বডি চেকআপে টিএমজিবির সদস্য ও পরিবারের সদস্যরা পাবেন ৫০ শতাংশ ছাড়। আর প্রতিবার যেকোনো ধরনের স্বাস্থ্যসেবায় পাবেন অগ্রাধিকারভিত্তিতে ৩০ শতাংশ ছাড়।

আইএসপিএবি মহাসচিব ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁইয়া অনুষ্ঠানে ঘোষণা দেন, তার প্রতিষ্ঠান কেএস নেটওয়ার্ক লিমিটেড থেকে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে টিএমজিবি সদস্যরা পাবেন ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা।

পিকনিকের আরেক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গো বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় টিএমজিবির সদস্যদের জন্য বিশেষ ছাড় সুবিধা। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের সমাপ্তি হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর মাধ্যমে।

টিএমজিবির প্রচার সম্পাদক ও পিকনিক কমিটির আহ্বায়ক গোলাম দাস্তগীর তৌহিদ বলেন, ‘আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে।’

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন তার বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতে টিএমজিবির বিভিন্ন আয়োজনে এসব প্রতিষ্ঠানগুলো সংগঠনটির সঙ্গে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ বলেন, ‘এটি টিএমজিবির প্রথম পিকনিক আয়োজন। পরিবার নিয়ে, স্বজনদের সঙ্গে একটা দিন কাটানোর উপলক্ষ্য ছিল এটা। এমন আয়োজনে এগিয়ে আসায় স্পন্সর প্রতিষ্ঠানগুলোকেও ধন্যবাদ।’

টিএমজিবি পিকনিক ২০২২ আয়োজন পৃষ্ঠপোষক হিসাবে ছিল ভিভো বাংলাদেশ, স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড বাংলাদেশ, দোহাটেক নিউ মিডিয়া, ফুডপান্ডা বাংলাদেশ, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, ডেল টেকনোলজিস বাংলাদেশ, ট্রানসান বাংলাদেশ লিমিটেড, আইএসপিএবি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, অপো বাংলাদেশ, আমার পে, সিনেসিস আইটি লিমিটেড, শাওমি বাংলাদেশ, রিভ সিস্টেমস লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্কাই টেক সল্যুশনস, বাক্কো, দ্যা কাউ কোম্পানি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, স্টারটেক, সিম্ফনি, ড্রিম ৭১, কোলোসিটি, বেসিস, আম্বার আইটি, উই হাটবাজার, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড, সহজ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, মাস্টহেড পিআর, ওয়ালটন কম্পিউটার, ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল, আমরা নেটওয়ার্ক, ইজি মেডিক হেলথ কেয়ার, রাইজ আপ ল্যাবস, স্পেকট্রাম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রিয়েলমি, গো বাংলা, প্রিয়শপ, অ্যাকটিভ এভি, এভিপ্রো, সাউন্ড সেন্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ‘মোবিকুইটি পে এক্স’ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করলো কমভিভা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ‘মোবিকুইটি পে এক্স’ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করলো কমভিভা

নির্বাচিত

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধনের আহ্বান

আর লুকোচুরি নয় এবার গুগল ম্যাপে জানুন সঙ্গীর অবস্থান
নির্বাচিত

আর লুকোচুরি নয় এবার গুগল ম্যাপে জানুন সঙ্গীর অবস্থান

চুরির আড়াই কোটি ডলার ফেরত দিলেন হ্যাকার
নির্বাচিত

চুরির আড়াই কোটি ডলার ফেরত দিলেন হ্যাকার

Helio 45: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ এর ছোঁয়া
নির্বাচিত

Helio 45: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ এর ছোঁয়া

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা
নির্বাচিত

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা

Load More

ট্রেন্ডিং টপিক

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 January 2023

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix