Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটিইএসবির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
আইসিটিইএসবির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Share on FacebookShare on Twitter

পালিত হল আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশের (আইসিটিইএসবি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আইসিটিইএসবির উদ্যোগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে একটি আলোচেনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সাবেক ভাইস-প্রেসিডেন্ট (আইটি) বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর এডভোকেট সৈয়দ মুশতাক আহমদ রূমী, অ্যাডমিনিস্ট্রেটিভ আপীলেট ট্রাইব্যুনালস কোর্ট অব বাংলাদেশ-এর প্যানেল এডভোকেট ড. মুন্সী শাহজাহান ও বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সোফোস ইউকে-এর কান্ট্রি ম্যানেজার এএইচএম মহসিনসহ আইসিটিইএসবি-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেন, দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় খাত হচ্ছে আইসিটি। এ খাতে কর্মসংস্থানে যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ ক্রমবর্ধমান। তাই এইখাতে দক্ষ জনশক্তি এখন সময়ের দাবি। ফলে আমাদের এ খাতে কর্মচারী না হয়ে পেশাজীবী হতে হবে। নিজেকে পেশাগতভাবে দক্ষ করে তুললে, আমাদেরকে আর চাকরির পিছে ঘুরতে হবে না। ঘরে বসেই এখন সারা বিশ্বের কাজ করে বৈদাশিক মুদ্রা আয় করা সম্ভব।

তিনি আরো বলেন, দেশে তরুণদের দক্ষতা উন্নয়নে বহু কম্পিউটার ল্যাব তৈরি হয়েছে, কিন্তু অত্যাধুনিক তথ্যপ্রযুক্তিতে এখনও দক্ষ প্রশিক্ষক তৈরি করা হয়নি। এখাতে বিভন্ন ধরনের উন্নয়নও সাধিত হয়েছে ভিন্ন ভিন্ন প্রকল্পের মাধ্যমে, কিন্তু এগুলোর মধ্যকার আন্তঃসমন্বয় সাধন করা হয়নি। এবিষয়গুলোতে সরকার আরো মনোযোগী হলে আমরা আশানুরূপ ফলাফল পাবো বলে আশা করি। কেননা আগামীতে দেশের অর্থনৈতিক এবং মানবসম্পদ উন্নয়নে নেতৃত্ব দেবে তথ্যপ্রযুক্তি।

বক্তব্যে সভাপতি ইঞ্জি. এলাহান উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আইসিটি পেশাজীবীদের সুলভ মূল্যে স্মার্ট ইন্টারনেট, চাকরির স্মার্ট নিরাপত্তাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

শতাধিক তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটিইএসবির প্রেসিডেন্ট ও হোস্টকোডিং করর্পোরেশনের সিইও ইঞ্জিনিয়ার এলাহান এবং সঞ্চানলায় ছিলেন আইসিটিইএসবির মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আইসিটিইএসবিরসহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, মো. আবু বক্কর সিদ্দিক, মো. আব্দুস সালাম, যুগ্ম সচিব তানভীর আহমেদ, আশফাকুর রহমান, এনামুল হাসান, কোষাধক্ষ্য জিয়াউর রহমান, এক্সিকিউটিভ মেম্বার ইসমাইল হোসেন, ঢাকা জেলার সভাপতি মোহাম্মদ এমরানুল হক খোন্দকার, সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া, মো. শাহাদাত হোসেন, মো. ইব্রাহিম খলিল, ট্রেজারার ইসমাইল হোসেন এবং সংগঠনের মেম্বার, আইসিটি পেশাজীবী ও বিভিন্ন অতিথিবৃন্দসহ আরো অনেকেই।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশেষ অতিথি সৈয়দ মুশতাক আহমদ রূমী, ড. মুন্সী শাহজাহান, বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার, সংগঠনের মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকি, ঢাকা জেলার সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া।

মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে পুরস্কার হিসাবে লটারীর মাধ্যেমে ৪০ জন সদস্যকে প্রায় ৫ লক্ষ টাকার সমমূল্যের মাইক্রোসফট অফিস ৩৬৫ বিজনেস প্রিমিয়াম সফটওয়্যার দেয়া হয়।

উল্লেখ্য, বিগত চার বছর ধরে আইসিটিইএসবি দেশে তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংগঠন হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের চাকরির ক্ষেত্রে প্রাপ্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাসহ সংগঠনের সদস্যদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গোপনে অবস্থান শনাক্তকারী অ্যাপগুলো নজরদারিতে রাখবে গুগল
নির্বাচিত

গোপনে অবস্থান শনাক্তকারী অ্যাপগুলো নজরদারিতে রাখবে গুগল

দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’
প্রযুক্তি বাজার

দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’

উন্নত ও টেকসই ভবিষ্যৎ নির্মাণই হুয়াওয়ের লক্ষ্য
নির্বাচিত

উন্নত ও টেকসই ভবিষ্যৎ নির্মাণই হুয়াওয়ের লক্ষ্য

সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস
নির্বাচিত

সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

ঝিনাইদহের শত শত ভাতাভোগীর টাকা ‘নগদ’ থেকে উধাও

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার
প্রযুক্তি সংবাদ

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

সেরা ৫টি বাজেট স্মার্টফোন: কম খরচে সেরা পারফরম্যান্স
প্রযুক্তি সংবাদ

সেরা ৫টি বাজেট স্মার্টফোন: কম খরচে সেরা পারফরম্যান্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়
কিভাবে করবেন

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
নির্বাচিত

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স-এর বিরুদ্ধে অগ্রিম...

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ জানুয়ারি ২০২৩

আইসিটিইএসবির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Techzoom.TV |
TechzoomTV