Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলা উইকিপিডিয়ায় শুরু হলো অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 February 2023
বাংলা উইকিপিডিয়ায় শুরু হলো অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩
Share on FacebookShare on Twitter

বাংলা ভাষার বৃহত্তম অনলাইন বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধির লক্ষ্যে আবারও শুরু হতে যাচ্ছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’।

আগ্রহী যে কোনো ব্যক্তি নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধের মানোন্নয়ন করার মাধ্যমে এ প্রতিযোগিতার অংশ নিতে পারবেন। নিবন্ধের মানোন্নয়নের জন্য প্রথমে বাংলা উইকিপিডিয়ায় (https://bn.wikipedia.org) একটি অ্যাকাউন্ট তৈরি করে লগ-ইন করতে হবে। এরপর প্রতিযোগিতা পাতার ‘অংশগ্রহণকারী’ অনুচ্ছেদে ব্যবহারকারী নাম যুক্ত করে নিজেকে অন্তর্ভুক্ত করে নেয়া যাবে। এরপর প্রতিযোগিতার পাতায় প্রদত্ত তালিকা থেকে যেকোনো নিবন্ধ বেছে নিয়ে অনুবাদ করে সম্পূর্ণ করা যাবে। প্রতিযোগিতায় একটি নিবন্ধ অনুবাদ করা হলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও আকর্ষণীয় পুরস্কার থাকছে অধিক সংখ্যক নিবন্ধ অনুবাদকারীদের জন্য। সর্বোচ্চ সংখ্যক নিবন্ধের মানোন্নয়নকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার ও সনদপত্র।

উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৫ সাল থেকেই বার্ষিক এ প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। এ প্রসঙ্গে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, “বাংলা ভাষায় উন্মুক্ত জ্ঞানের বড় একটি ভান্ডার বাংলা উইকিপিডিয়া। বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলোর মানোন্নয়নে আমাদের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে আমরা প্রতি বছর অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা আয়োজন করে থাকি। বিগত বছরগুলোর মত এবারও এই নিবন্ধ প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাংলা উইকিপিডিয়া আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

বার্ষিক এই প্রতিযোগিতায় বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যার চেয়ে মান বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হয়। প্রতিবারই এ প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত নিবন্ধ তৈরি হয় বাংলা উইকিপিডিয়ায়। প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://bn.wikipedia.org/s/pfsr।

প্রতিযোগিতা চলবে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের আইমেসেজের ত্রুটি খুঁজে দিল গুগল!
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আইমেসেজের ত্রুটি খুঁজে দিল গুগল!

প্রথম ডিজিটাল জেলার ১২৩টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবস্থা অকেজো
প্রযুক্তি সংবাদ

প্রথম ডিজিটাল জেলার ১২৩টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবস্থা অকেজো

এবার অপো আনছে ফোল্ডিং ফোন
নির্বাচিত

এবার অপো আনছে ফোল্ডিং ফোন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

ফি ছাড়াই ‘নগদ’র মাধ্যমে ডেসকোর বিল

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’
নির্বাচিত

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’

নাগরিক সেবা বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

যাত্রা শুরু করল “নাগরিক সেবা বাংলাদেশ”

Load More

ট্রেন্ডিং টপিক

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 February 2023

বাংলা উইকিপিডিয়ায় শুরু হলো অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩

Techzoom.TV |
TechzoomTV