Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি এখন আইফোন ১৭

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 December 2025
সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন
Share on FacebookShare on Twitter

চীনের বিশাল স্মার্টফোন বাজারে আবারও শক্ত অবস্থান গড়ে তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি ছিল অ্যাপলের নতুন আইফোন ১৭। গত বছরের তুলনায় এই সময় অ্যাপলের বিক্রি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।

বিশ্লেষকদের মতে, গত কয়েক বছর দেশীয় ব্র্যান্ডের তীব্র প্রতিযোগিতার কারণে চীনের উচ্চমূল্যের স্মার্টফোন বাজারে দারুণ চাপে পড়েছিল অ্যাপল। ২০২২ সালের পর এবারই প্রথম প্রতিষ্ঠানটি দেশটিতে এমন শক্ত বাজার অংশীদারিত্ব দেখাতে সক্ষম হলো।

এদিকে চলতি বছরের অক্টোবরে চীনের স্মার্টফোন বিক্রি সামগ্রিকভাবে বেড়েছে ৮ শতাংশ। এতে অ্যাপলসহ দেশীয় ব্র্যান্ডগুলোর বড় অবদান ছিল। কাউন্টারপয়েন্টের বিশ্লেষণে উঠে এসেছে, আইফোন ১৭ সিরিজের তিনটি মডেলই ভালো প্রবৃদ্ধি দেখিয়েছে, যার মধ্যে বেসিক মডেলের চাহিদা ছিল সবচেয়ে বেশি।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিশ্লেষক আইভান ল্যাম জানান, ‘নতুন মডেলগুলো অ্যাপলের মোট বিক্রির ৮০ শতাংশের বেশি এনে দিয়েছে। গড় বিক্রিমূল্য (এভরেজ সেলিং প্রাইস) বাড়ায় মোট আয় আরও বাড়বে। ফলে বছরের শেষ প্রান্তিকটি অ্যাপলের জন্য রেকর্ড হতে পারে।’

এসময় চীনা ব্র্যান্ডগুলোও বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। শাওমি প্রায় এক দশকের বেশি সময় পর আবারও বাজারে ২ নম্বরে উঠে এসেছে। আগেভাগে বাজারে আসা শাওমি ১৭ সিরিজের কারণে প্রতিষ্ঠানটির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে ওপ্পোর বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। তাদের ফাইন্ড এক্স ৯ এবং রেনো ১৪ সিরিজ গ্রাহকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

হুয়াওয়ে বরাবরই চীনা বাজারে অ্যাপলের বড় প্রতিদ্বন্দ্বী। প্রতিষ্ঠানটি বাজারে আনতে যাচ্ছে নতুন মেট ৮০ সিরিজ। বিশ্লেষকদের ধারণা, এ সিরিজ বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। তবে অ্যাপলের বর্তমান উত্থান দেখে বড় কোনো ধাক্কার আশঙ্কা এখনো নেই।

আইভান ল্যাম বলেন, ‘হুয়াওয়ে নতুন সিরিজ আনলেও অ্যাপলের ধারাবাহিক গতি কমে যাবে— এমন ইঙ্গিত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।’

বিশ্লেষকদের মতে, চীনা বাজারে অ্যাপলের এই শক্ত প্রত্যাবর্তন তাদের বৈশ্বিক আয়ের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে। উৎসবের মৌসুম সামনে রেখে বছরের শেষ প্রান্তিকে অ্যাপল রেকর্ড বিক্রি করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল
নির্বাচিত

স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল

স্যামসাং গ্যালাক্সি এ২৩: বাজারে এলো আরো এক “অসাম” স্মার্টফোন!
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ২৩: বাজারে এলো আরো এক “অসাম” স্মার্টফোন!

২০২২ সালে মহাকাশে প্রথম মানুষ পাঠাতে চায় পাকিস্তান
প্রযুক্তি সংবাদ

২০২২ সালে মহাকাশে প্রথম মানুষ পাঠাতে চায় পাকিস্তান

দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ১০এস ও এ২০এস
নির্বাচিত

স্যামসাং প্রযুক্তিপণ্যে ওয়ারেন্টির মেয়াদ বাড়ল

দেশের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না: পলক
প্রযুক্তি সংবাদ

হত্যা মামলায় গ্রেফতার পলক

বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের

Load More

ট্রেন্ডিং টপিক

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 December 2025

চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি এখন আইফোন ১৭

Techzoom.TV |
TechzoomTV