Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুমকি নয়, গবেষণায় সহযোগী হবে চ্যাটজিপিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩
হুমকি নয়, গবেষণায় সহযোগী হবে চ্যাটজিপিটি
Share on FacebookShare on Twitter

২০২২ সালের ডিসেম্বরে চালু করা হয় চ্যাটজিপিটি। এরই মধ্যে এটিকে প্রযুক্তির ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার টুলটিকে ঠিকমতো স্বাগত জানাচ্ছেন না শিক্ষাবিদরা। একাডেমিক পর্যায়ে জার্নাল প্রকাশের দুটি প্রখ্যাত মাধ্যম সায়েন্স অ্যান্ড স্প্রিঙ্গার নেচার নতুন সম্পাদকীয় মানদণ্ড স্থির করেছে। এর মাধ্যমে একাডেমিক গবেষণায় চ্যাটজিপিটির মতো টুলগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ বা বন্ধ করা হবে। খবর টেকটাইমস।

ডাবলিনের ট্রিনিটি কলেজের অর্থনীতিবিষয়ক গবেষক ব্রিয়ান লুসি এবং ডাবলিন ইউনিভার্সিটির মাইকেল ডাউলিং সম্প্রতি তাদের গবেষণার বিস্তারিত প্রকাশ করেছেন দ্য কনভারসেশনে। তাদের দাবি, চ্যাটজিপিটি ফাইন্যান্স পেপার লেখার কাজে ব্যবহার হতে পারে আর সেটা অ্যাকাডেমিক জার্নাল হিসেবে পাসও করতে পারে।

প্রথমে তারা এআই টুলটিকে গবেষণা অধ্যয়নের চারটি মূল অংশ তৈরির কথা বলেন। এর মধ্যে গবেষণা সমস্যা, সম্পর্কিত সাহিত্য, ডাটাসেট, পরামর্শ পরীক্ষা রয়েছে। গবেষকরা চ্যাটজিপিটিকে নির্দেশ দেন, যা তৈরি করা হবে তা যেন একটি ভালো অর্থনৈতিক জার্নালে প্রকাশের উপযোগী হয়।

আরেকটি পরীক্ষণের ক্ষেত্রে তারা অন্তত ২০০টি প্রাসঙ্গিক গবেষণা অধ্যয়নের অ্যাবস্ট্র্যাক্ট চ্যাটজিপিটির উইন্ডোয় তুলে ধরেছেন, সে সঙ্গে এ প্রোগ্রামকে বলা হয়েছে এসব বিষয়কে বিবেচনায় নিয়ে গবেষণার চারটি ধাপ তৈরি করার। টুলটির কাছ থেকে যে উত্তরগুলো পাওয়া গেছে, সেগুলো তারা আবার পর্যালোচনা করেছেন। সেই সঙ্গে পরামর্শ দিয়েছেন এ প্রচেষ্টার ক্ষেত্রে যেসব দক্ষতা ব্যবহার হচ্ছে সেগুলো আরো উন্নত করার। তারপর দলটি ৩২ জন পর্যালোচকের একটি প্যানেলকে চ্যাটজিপিটির আউটপুট বিশ্লেষণ করার কথা বলেন। তাদের ব্যাখ্যা করতে বলা হয়, এটি ব্যাপক ও সঠিক কিনা, সেই সঙ্গে সেটা ফাইন্যান্স গবেষণার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা।

লুসি অ্যান্ড ডাউলিংয়ের দাবি, সব গবেষণাই ওই প্যানেলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তার মানে হচ্ছে এআই টুলটি মানসম্মত প্রাতিষ্ঠানিক গবেষণা তৈরি করতে সক্ষম। যদিও সেটা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তারা দেখতে পান টুলটি ভিন্ন ভিন্ন গবেষণা ক্ষেত্রে ভিন্ন রকম রেটিং পেয়েছে। বিশেষ করে ডাটাসেট ও গবেষণা প্রস্তাব ক্রমাগত ভালো রেটিং পেয়েছে। সাহিত্য পর্যালোচনা পরীক্ষণ পরামর্শের ক্ষেত্রে রেটিং কিছুটা কম এসেছে। তার পরও তা গ্রহণযোগ্য।

গবেষকরা দেখেছেন, চ্যাটজিপিটি বাহ্যিক পরীক্ষণের একটি সেট গ্রহণের ক্ষেত্রে খুবই ভালো। সেই সঙ্গে সেগুলো সংযুক্তও করতে পারে। কিন্তু জটিল ধাপগুলোয় এটি কিছুটা দুর্বল, বিশেষ করে যদি অনেক বেশি ধারণাগত প্রক্রিয়া থাকে, যেমন সাহিত্য পর্যালোচনা বা টেস্টিংয়ের ক্ষেত্রে।

Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

ওয়ালটন পুঁজিবাজারে আসলে বিনিয়োগকারীদের ভালো হবে: মির্জা আজিজ

পুলিশকে অভিযানে পাঠিয়ে লাইভে হ্যাকাররা
নির্বাচিত

পুলিশকে অভিযানে পাঠিয়ে লাইভে হ্যাকাররা

অ্যামাজনের ডিজিটাল কারেন্সি
প্রযুক্তি বাজার

অ্যামাজনের ডিজিটাল কারেন্সি

শিক্ষার্থীদের জন্য ফিরছে ‘ফেসবুক ক্যাম্পাস’
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য ফিরছে ‘ফেসবুক ক্যাম্পাস’

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট
প্রযুক্তি সংবাদ

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট

পি৩০ হ্যান্ডসেটের তুলনায় দ্বিগুণ জুম করা যাবে গ্যালাক্সি এস২০ ফোনে
প্রযুক্তি সংবাদ

পি৩০ হ্যান্ডসেটের তুলনায় দ্বিগুণ জুম করা যাবে গ্যালাক্সি এস২০ ফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
বিবিধ

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix