Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে কোটি ডলার কামাই টুইটারের?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 February 2023
টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্ল্যাটফর্মের কিছু সংখ্যক কুখ্যাত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে সম্ভবত অর্থ উপার্জন করছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটার। গবেষণায় উঠে আসা তথ্য বলছে এই অর্থের পরিমান কোটি ডলারের বেশিও হতে পারে।

‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)’ নামের অলাভজনক সংস্থার গবেষণা বলছে, একসময় প্ল্যাটফর্মে নিষিদ্ধ ছিল, এমন কেবল ১০টি অ্যাকাউন্টের কাছ থেকে বছরে এক কোটি ৯০ লাখ ডলারের বিজ্ঞাপনী আয় করবে টুইটার।

ওই প্রতিবেদনে ঘৃণামূলক কনটেন্ট ও বিপজ্জনক ষড়যন্ত্রবাদের তথ্য প্রকাশ করা এমন ১০টি অ্যাকাউন্টের বর্তমান কার্যক্রমের ওপর অনুসন্ধান চালানো হয়। ইলন মাস্কের অধিগ্রহণের পর টুইটার তাদের অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে পুনরায় ফিরিয়ে আনে। এই দলে আছেন ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেইট, মার্কিন বিতর্কিত ওয়েবসাইট ‘ডেইলি স্ট্রমার’-এর প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু অ্যাংগ্লিন, পরিচিত ‘ভ্যাক্সিন বিরোধী’ রবার্ট মেলোন ও মার্কিন সাইট ‘গেইটওয়ে পান্ডিট’সহ বেশ কিছু সংখ্যক চরমপন্থী ও ষড়যন্ত্র তত্ত্ব সংশ্লিষ্ট হাই প্রোফাইল অ্যাকাউন্ট।

এইসব অ্যাকাউন্টের নাগাল ও সম্পৃক্ততা অনুমানে, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যবর্তী ৪৭ দিনের প্রায় ১০ হাজার টুইট বিশ্লেষণ করে দেখেছে সিসিডিএইচ।

তাদের বিশ্লেষণ অনুযায়ী, দৈনিক গড়ে এই দশটি অ্যাকাউন্টের বিভিন্ন টুইট থেকে সর্বমোট পাঁচ কোটি ৪০ লাখ সম্পৃক্ততা মিলেছে।

“এই গড় হিসাব করলে, এইসব অ্যাকাউন্ট থেকে তিনশ ৬৫ দিনে প্রায় দুই হাজার কোটি সম্পৃক্ততা মিলবে।”

ওইসব সম্পৃক্ততা টুইটারের জন্য কী ধরনের বিজ্ঞাপনী আয় তৈরি করতে পারে, সেটি নির্ধারণের উপায় হিসেবে সিসিডিএইচ বলছে, তারা তিনটি নতুন টুইটার অ্যাকাউন্ট বানিয়েছে, যা কেবল প্রতিবেদনে উল্লেখিত ১০ জন ব্যবহারকারীকে ফলো করে।

ওই গবেষণাপত্রের লেখকরা খুঁজে পেয়েছেন, প্রতি ছয় থেকে সাতটি টুইটের পরপর একবার করে বিজ্ঞাপন দেখা যায়। পরবর্তীতে, বিশ্লেষক কোম্পানি ‘ব্র্যান্ডওয়াচের’ ডেটা ব্যবহার করে তারা অনুমান প্রকাশ করেন, “টুইটারে প্রতি এক হাজার সম্পৃক্ততায় গড় খরচ ছয় দশমিক চার ছয় ডলার।”

এর পরিপ্রেক্ষিতে ওই অ্যাকাউন্টগুলোর সর্বমোট সম্ভাব্য বার্ষিক আয় হিসেবে এক কোটি ৯০ লাখ ডলারের সংখ্যাটি প্রকাশ করেছে সিসিডিএইচ।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এইসব অনুমান কোনো অ্যাকাউন্ট থেকে উপার্জনের সুনির্দিষ্ট সংখ্যা না দেখালেও, এটি প্ল্যাটফর্মে থাকা অল্প কিছু সংখ্যক প্রভাবশালী অ্যাকাউন্ট কতোটা অর্থকরী হতে পারে, সে ধারণা মেলে।

আর বিভিন্ন প্রভাবশালী অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে ফিরিয়ে টুইটার আর্থিকভাবে কতোটা লাভবান হতে পারে, ওই বিষয়টিও বোঝা যায় এর মাধ্যমে।

প্রতিবেদনে উল্লেখিত সবগুলো অ্যাকাউন্টই এক সময় ‘আজীবন’ নিষিদ্ধ ছিল টুইটারে। তবে, আইন ভাঙেননি এমন ব্যক্তিদের বেলায় মাস্কের ‘সাধারণ ক্ষমা’ ঘোষণার পর তাদের পুনরায় প্ল্যাটফর্মে ফেরানো হয়। সম্প্রতি আরও নিষিদ্ধ অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে ফেরানোর বিষয়ে আবেদন অনুমোদন পরিকল্পনার ঘোষণা দিয়েছে টুইটার।

মাস্কের অধিগ্রহণের পর থেকে টুইটারের বিজ্ঞাপনী ব্যবসাতেও বড় খড়্গ নেমে এসেছে। প্ল্যাটফর্ম থেকে সরে এসেছে বেশ কিছু শীর্ষ বিজ্ঞাপনদাতা। সংবাদ সাইট প্ল্যাটফর্মারের প্রতিবেদন অনুযায়ী, এতে প্ল্যাটফর্মটির বিজ্ঞাপনী আয় কমে এসেছে ৪০ শতাংশ পর্যন্ত।

ওই গবেষণায় বেশ কয়েকটি ঘটনার কথাও উল্লেখ রয়েছে, যখন সুপরিচিত বিজ্ঞাপনদাতাদের দেওয়া বিজ্ঞাপন ব্যবহারকারীদের কাছে আপত্তিকর ও জ্বালাময়ী হিসেবে বিবেচিত হয়েছে। উদাহরণ হিসেবে, অ্যান্ড্রু অ্যাংগ্লিনের এমন এক টুইটের নীচে ‘প্রাইম ভিডিও’র বিজ্ঞাপন দেখা গেছে, যেখানে লেখা ছিল, “নারীরা মেধার ভিত্তিতে কেবল একটি কাজই করতে পারেন, তা হলো যৌনকর্মী হওয়া।”

ওই প্রতিবেদনে মার্কিন রাগবি প্রতিযোগিতা ‘এনএফএল’-এর একটি বিজ্ঞাপনের কথাও উঠে এসেছে, যা সরাসরি কোভিড ১৯ নিয়ে ভুল তথ্য সংশ্লিষ্ট এক টুইটের নীচে দেখা গেছে।

“এই কার্যক্রম নিশ্চিত করে, টুইটার আমাদের তদন্ত করা প্রত্যেক ‘বিষাক্ত’ অ্যাকাউন্টের পাশে বিজ্ঞাপন দেখাচ্ছে, যদিও এর পেছনে থাকা ব্যক্তিরা ঘৃণামূলক মতামত ও মিথ্যা প্রচারণার জন্য পরিচিত।” –লিখেছে সিসিডিএইচ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টুইটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে প্রাইভেট অ্যাকাউন্ট দেখবেন যেভাবে
টিপস

ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি মোছার উপায়

ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’র আনুষ্ঠানিক ঘোষণা
নির্বাচিত

ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’র আনুষ্ঠানিক ঘোষণা

২০২০ সালে আয় ১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপল, সনিকে টপকে গেমিং বাজারে শীর্ষস্থানে টেনসেন্ট

বাজারে এসেছে ভারতে সংযোজিত আইফোন এক্সআর
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

স্মার্টফোনের মেমোরির বৈশ্বিক বাজারের আকার ৩৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের মেমোরির বৈশ্বিক বাজারের আকার ৩৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

রাতে ঘুম হয় না? এই অ্যাপগুলো ব্যবহার করে দেখুন
প্রযুক্তি সংবাদ

রাতে ঘুম হয় না? এই অ্যাপগুলো ব্যবহার করে দেখুন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 February 2023

নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে কোটি ডলার কামাই টুইটারের?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix