Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের দিন কি ফুরিয়ে আসছে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 February 2023
ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!
Share on FacebookShare on Twitter

বাজারে চ্যাটজিপিটির অভ্যুত্থান প্রশ্ন তুলেছে গুগলের ভবিষ্যৎ নিয়ে। যেখানে চ্যাটজিপিটি গুগল সার্চ ইঞ্জিন থেকেও স্মার্ট, সেখানে গুগলের অস্তিত্ব টিকবে কতদিন–এমন সংশয় অনেকেরই।

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর একটি গুগল। ২০ বছর ধরে সার্চ ইঞ্জিনের বাজারে একরকমের আধিপত্য খাটিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এক গুগলে যা সার্চ হয়, অন্য সব সার্চ ইঞ্জিনের সামষ্টিক সার্চিংও এর ধারেকাছে নেই।

পরিসংখ্যান বলছে, প্রতি সেকেন্ডে সারা বিশ্বে গুগলে এক লাখ ব্যবহারকারী তাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে থাকেন। যেখানে মানুষ সেখানেই বাজার। আর বাজার মানেই বিজ্ঞাপনের আখড়া। সে হিসেবে গুগল হয়ে ওঠেছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর স্বর্গভূমি।

গ্রাহকরা বিজ্ঞাপন দেখুক বা না দেখুক, গুগলের সার্চ ইঞ্জিনে জায়গা নিতে কোম্পানিগুলোকে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ। ২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ। এ সময় সব খরচ বাদ দিয়ে প্রতিষ্ঠানটির লাভই হয়েছে ৩০০ বিলিয়ন ডলার। বলা হয়ে থাকে, লাভের সিংহভাগ এসেছে গুগলের সার্চ ইঞ্জিন থেকে।

বর্তমানে গুগলের বাজারমূল্য ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, যা গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে বিশ্বে চতুর্থ বৃহত্তর স্থানে জায়গা করে দিয়েছে।

কিন্তু সম্প্রতি ওপেন এআই নামের এক কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা (এএই) চ্যাটজিপিটির বাজারকাঁপানো গ্রহণযোগ্যতা প্রশ্ন তুলেছে গুগলের সার্চ ইঞ্জিনের ভবিষ্যৎ নিয়ে। কী আছে চ্যাটজিপিটিতে; এর থেকে সহজ প্রশ্ন: কী নেই এখানে। মানুষের মতো চ্যাট করার পাশাপাশি চ্যাটজিপিটি তৎক্ষণাৎ লিখে দিতে পারে কবিতা বা গান, আঁকতে পারে ছবি, ইতিহাস নিয়ে লিখতে পারে দীর্ঘ রচনা এবং উত্তর দিতে পারে প্রায় যেকোনো প্রশ্নের। যেখানে গুগল সার্চ মানে গাঠনিক কোনো প্রশ্ন, সেখানে চ্যাটজিপিটি ভার্চুয়াল কথোপকথনের মাধ্যমে দিয়ে দেয় সব জিজ্ঞাসার উত্তর।

পরিসংখ্যান বলছে, নভেম্বরে বাজারে আসা চ্যাটজিপিটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়ন। খুব শিগগিরই দ্রুততম গ্রাহক পাওয়ার দিক দিয়ে প্রতিষ্ঠানটি টিকটককে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। খোদ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলছেন, ‘মানুষের জীবনে কম্পিউটার ও ইন্টারনেটের প্রয়োজনীয়তা যেমন অনস্বীকার্য, একইভাবে চ্যাটজিপিটিও হয়ে উঠবে নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় তথ্য জানার এক অনবদ্য মাধ্যম।’

সম্প্রতি গুগলের এক সাবেক কর্মকর্তা এরিক সিমিড বলেন, ‘চ্যাটজিপিটি প্রমাণ করেছে রাতারাতি কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানুষ বন্ধু হয়ে উঠতে পারে। আগে মানুষ যেসব প্রশ্ন গুগলে সার্চ করত, এখন সেগুলো চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারে। যেখানে গুগল হচ্ছে নিজ থেকে নথি খোঁজার এক মাধ্যম, সেখানে চ্যাটজিপিটি এক অভিজ্ঞ বন্ধুর মতো আচরণ করছে; যাকে জিজ্ঞাসা করলে ফটাফট উত্তর দিয়ে দেয়। চ্যাটজিপিটির এই ব্যবহারবান্ধবতা গুগলের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।’

সহজেই বোঝা যাচ্ছে, বিশ্বের টেক কোম্পানিগুলোতে নতুন এক মাত্রা যোগ করেছে এআই। বিশেষ করে যখন মাইক্রোসফটের মতো কোম্পানি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ওপেন এআইতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে, তখন নড়েচড়েই বসতে হচ্ছে গুগলকে। মূলত মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং এতদিন ধরে গুগলের সঙ্গে টেক্কা দিয়ে ব্যর্থ হওয়ার পর বাজার ধরতে মাইক্রোসফটের এ বিনিয়োগকে সময়োপযোগী সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। একইভাবে চীনে গুগল নিষিদ্ধ হওয়ায় তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইদুও এআই-এর মাধ্যমে পরিচালনা করা হবে বলে জানা গেছে।

এদিকে বাজারে নিজের অবস্থান টিকিয়ে রাখতে সম্প্রতি গুগল নিজের আইএই চ্যাটবুট বার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে এ প্রজেক্টে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অ্যালফাবেট। কিন্তু বার্ড ধামাকা দেখানোর আগেই যেন ফিকে হয়ে যাচ্ছে বিনিয়োগকারী ও গ্রাহকদের কাছে। অ্যালফাবেটের এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আট শতাংশ পর্যন্ত কমে গেছে।

নব্বইয়ের দশকে বাজারে সার্চ ইঞ্জিন হিসেবে জনপ্রিয়তা লাভ করে ইয়াহু ও আলতাভিস্তা। তবে ১৯৯৮ সালে বাজারে গুগলের অলগারিদম সার্চ ইঞ্জিনের আবির্ভাব ইয়াহু ও আলতাভিস্তাকে পেছনে ফেলে দেয় বছর কয়েকের মধ্যে। এরপর সার্চ ইঞ্জিনের বাজারে গুগলই ছিল সর্বেসর্বা। মাঝে নিভা ও ইউ.কমের মতো কোম্পানি এলেও তা গুগলের তোপে টিকতে পারেনি। তবে অ্যামাজনের আগমন গুগলকে কিছুটা ভাবিয়ে তুলেছিল। বিশেষ করে শপিং করার ক্ষেত্রে মানুষ গুগলের বদলে অ্যামজনে সার্চ করার পরিমাণ বাড়িয়ে দিলে গুগল বুঝতে পারে–একাংশের জনপ্রিয়তা হারিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বাজারে অ্যাপল, মেটা কিংবা টিকটকের দৌরাত্ম্যে টিকে থাকতে বড় রকমের মার্কেটিং পলিসি মেনেই নিজেদের জায়গা ধরে রেখেছিল গুগল। তবে চ্যাটজিপিটি যেন হাতে-পায়ে নয়, প্রথমে আঘাত হানল গুগলের মাথায়। অনেক টেক বিশ্লেষকই বলছেন, ভবিষ্যতে গুগলের বিকল্প হবে চ্যাটজিপিটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিসার্চ ফার্ম ইমার্কেটার পূর্বাভাস দিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে গুগলে দেয়া বিজ্ঞাপনের পরিমাণ ৫৪ শতাংশ পর্যন্ত কমে যাবে। বিজ্ঞাপন কমে যাওয়া মানেই অর্থ ঘাটতি। আর এমন বিপদই কড়া নাড়ছে অ্যালফাবেটের দোরগোড়ায়। তবে ই-মার্কেটার বলছে, গুগল অস্তিত্বসংকটে পড়লেও অস্তিত্বহীন হয়ে যাবে না।

গুগলের কী হবে না-হবে, তার থেকেও বড় কথা, প্রযুক্তিতে নতুন এক যুগে প্রবেশ করল মানুষ। এখন সার্চ ইঞ্জিনগুলো আর তালিকা নয়, সরাসরি জানিয়ে দেবে উত্তর। মানুষের কাজকে আরও সহজ করে তুলবে উদ্ভাবিত এসব এআই প্রযুক্তি। একে একে বাজারে টিকে থাকতে প্রতিটি সার্চ ইঞ্জিনে লাগবে এআইয়ের ছোঁয়া–এ সত্যি এখন সহজেই অনুমেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট নাগরিকের জন্য বাংলা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘সাথী’
প্রযুক্তি সংবাদ

স্মার্ট নাগরিকের জন্য বাংলা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘সাথী’

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে বৈধতা যাচাই করবেন
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে গ্রাহকের হাতে থাকা ১ লাখ ২৫ হাজার অবৈধ মোবাইল ফোন

ম্যাকবুক এয়ারের লজিক বোর্ডে ত্রুটি
নির্বাচিত

ম্যাকবুক এয়ারের লজিক বোর্ডে ত্রুটি

মেট ৪০ সিরিজের জন্য HarmonyOS ৫.০ আপডেট বিবেচনায়: হুয়াওয়ের সিইও
প্রযুক্তি সংবাদ

মেট ৪০ সিরিজের জন্য HarmonyOS ৫.০ আপডেট বিবেচনায়: হুয়াওয়ের সিইও

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক
নির্বাচিত

টিকটকও এখন আয়ের উৎস

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2023

গুগলের দিন কি ফুরিয়ে আসছে!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix