Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কানাডায় টিকটক নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ভারতে টিকটক বন্ধে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি
Share on FacebookShare on Twitter

কানাডায় সব ধরনের সরকারি ডিভাইসে ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’ নিষিদ্ধ করেছে দেশটির সরকার, যা কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকেই।

বিবিসি জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে’ বলে কানাডার প্রধান তথ্য কর্মকর্তা পর্যবেক্ষণ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

টিকটকের একজন মুখপাত্র বলেছেন, কানাডা সরকারের এমন সিদ্ধান্তে তাদের কোম্পানি ‘হতাশ’। ইউরোপীয় কমিশন টিকটকের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিনের মধ্যে এ সিদ্ধান্ত নিল কানাডা।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ওই অ্যাপের কারণে নিরাপত্তা নিয়ে ‘যথেষ্ট উদ্বেগ’ তৈরি হয়েছিল বলেই এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হতে পারে এটাই আমাদের প্রথম পদক্ষেপ। আবার এমনও হতে পারে, এরপর আর কোনো পদক্ষেপ আমাদের নিতে হবে না।”

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং চীন সরকারের সঙ্গে টিকটকের যোগাযোগের বিষয়টিই এ অ্যাপ নিয়ে সমালোচনা ও উদ্বেগের মূল কারণ।

এই শর্ট-ফর্ম ভিডিও অ্যাপটির মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স লিমিটেড। যুক্তরাষ্ট্রে গত বছরের শেষ দিকে সরকারি কর্মীদের জন্য টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়। আর গত সোমবার হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের সব সরকারি সংস্থার সিস্টেম থেকে অ্যাপটি মুছে ফেলার জন্য ৩০ দিন সময় দেয়।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের নেটওয়ার্কে টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে। ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
টিকটক কর্তৃপক্ষ বলে আসছে, তাদের ব্যবহারকারীদের তথ্য দেখার কোনো সুযোগ চীনা সরকারি কর্মকর্তাদের নেই। আর এই অ্যাপের যে চীনা সংস্করণটি রয়েছে, সেটা পুরো বিশ্ব থেকে আলাদা।

তবে গতবছর এ কোম্পানি স্বীকার করেছিল যে চীনে তাদের কিছু কর্মী ইউরোপের ব্যবহারকারীদের তথ্যও দেখতে পারে। ইউরোপীয় কমিশনের কর্মীদের ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা কার্যকর হবে ১৫ মার্চ।

টিকটক কীভাবে ব্যবহারকারীদের কতটা তথ্য নিচ্ছে, সে বিষয়টি কানাডা কর্তৃপক্ষও খতিয়ে দেখছে। বিশেষ করে ব্যক্তিগত তথ্য সংগ্রহের সময় অ্যাপটি ব্যবহারকারীর কাছ থেকে ‘বৈধ ও যথাযথ’ সম্মতিপত্র নেয় কি না, সেটা দেখা হচ্ছে।

টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটির সোশাল মিডিয়া ল্যাবের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কানাডায় প্রাপ্তবয়স্কদের এক চতুর্থাংশই টিকটক ব্যবহার করেন।

বিবিসি জানিয়েছে, কানাডায় সরকারি কর্মীদের দেওয়া সব ডিভাইস থেকে এ সপ্তাহেই টিকটক মুছে ফেলা হবে। পরে ওই অ্যাপ ডাউনলোড করার সুযোগও বন্ধ করে দেওয়া হবে।

Tags: টিকটকটিকটক নিষিদ্ধটিকটকের কুপ্রভাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০ হাজার টাকায় সেরা ১০টি 5G স্মার্টফোন ২০২৫: বাজেটেই ফাস্ট নেটওয়ার্ক ও দুর্দান্ত পারফরম্যান্স
প্রযুক্তি সংবাদ

২০ হাজার টাকায় সেরা ১০টি 5G স্মার্টফোন ২০২৫: বাজেটেই ফাস্ট নেটওয়ার্ক ও দুর্দান্ত পারফরম্যান্স

তিন মাসে মোবাইল সংযোগ কমেছে প্রায় ৫০ লাখ
টেলিকম

দেশে ১৭ কোটির বেশি মোবাইল সংযোগ, বেড়েছে ইন্টারনেট গ্রাহকও

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে যেসব জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী
নির্বাচিত

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী

ওয়ালটন তাকিওন ই-বাইক
অটোমোবাইল

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

গুগল অ্যাডসের কমিশন নেবে না গুগল
নির্বাচিত

গুগল অ্যাডসের কমিশন নেবে না গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix