Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলায় জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 March 2023
বাংলায় জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ চালু
Share on FacebookShare on Twitter

দেশের জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী ৭ মার্চ মঙ্গলবার আজ আগারগাঁয়ের বিসিসি অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে দেশের সাধারণ জনগণকে বাংলায় ইন্টারনেট ব্যবহারে সহায়তা দিতে এই ব্রাউজার উদ্বোধন করেন।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চে সাড়ে ৭ কোটি মানুষকে বঙ্গবন্ধু যে তর্জনীর ইশারা দিয়েছিলেন, সেই তর্জনীর ইশারায় দেশের ব্যাংক, বিমা, অফিস আদালতসহ সবকিছুই পরিচালিত হয়েছিল। তর্জনী উঁচিয়ে জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দিয়েছিলেন। কীভাবে একটি সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা ও ঝাপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, সেই তর্জনীর নামেই আইসিটি বিভাগের উদ্যোগে আজ আমরা উন্মোচন করছি ‘জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী’।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমারের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন এবং ডিজিটাল লিটারেসি সেন্টারের প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। এই স্মার্ট বাংলাদেশের সুফল পেতে হলে আমাদের শুধু বিদেশ নির্ভর সেবার ওপর নির্ভর করে থাকলে চলবে না। আমাদের স্বাবলম্বী হতে হবে। আমরা এমন একটি ‘স্মার্ট বাংলাদেশ ইকোসিস্টেম তৈরি করতে চাই, যেটি হবে স্বাবলম্বী। সেই স্বাবলম্বী স্মার্ট বাংলাদেশের জন্য আমরা এনেছি তর্জনী।

পলক বলেন, আমরা আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশ গড়তে চাই যেখানে আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকবে, নিজস্ব ব্রাউজারে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করবে। আমরা শুধু ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করবো না, আমাদের দেশ থেকেও গুগল, অ্যামাজন, ফেসবুক ও আলীবাবার মতো বিলিয়ন-ট্রিলিয়ন ডলারের কোম্পানি তৈরি ও উদ্ভাবনে তরুণদের সহযোগিতা করাই আমাদের আইসিটি বিভাগের মূল উদ্দেশ্য। সেই ক্ষেত্রে তর্জনী প্রকাশের মাধ্যমে আজ একটা বিশাল অগ্রগতি হলো। এখানে সরকারের বিভিন্ন সেবা, নিউজপোর্টাল ও বিনোদনের ব্যবস্থা রয়েছে

উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এস্টাবলিসমেন্ট অব সিকিউরড ই-মেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার এর উদ্যোগে চালু করা ‘তর্জনী’ ব্রাউজার। গুগল ক্রোম একটি দ্রুত এবং নিরাপদ ব্রাউজার, যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অন্যদিকে তর্জনী ব্রাউজারটি তৈরি করা হয়েছে বাংলা ভাষা ব্যবহারকারীদের ভাষাগত জটিলতা দূরীকরণের জন্য। ব্রাউজারটিতে শুধু বাংলা নয়; ব্যবহারকারীদের জন্য রয়েছে ইংরেজি ভাষাও। অ্যাপল এবং গুগল প্লে স্টোরে মিলবে নিরাপদ ও দ্রুতগতির এই বাংলাদেশি ব্রাউজার।

এর আগে সকালে প্রতিমন্ত্রী আইসিটি টাওয়ার চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনসহ বিভাগ ও সংস্থা সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউব ভিডিও থেকে GIF বানানোর উপায়
নির্বাচিত

ইউটিউব ভিডিও থেকে GIF বানানোর উপায়

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে কাপল ডিনারের সুযোগ দিবে ভিভো
প্রযুক্তি সংবাদ

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে কাপল ডিনারের সুযোগ দিবে ভিভো

Nokia
প্রযুক্তি সংবাদ

মিডরেঞ্জে নকিয়া নিয়ে এল ৩ ক্যামেরার ফোন

তিন গুণ বাড়বে ড্রোন বাজার
প্রযুক্তি সংবাদ

তিন গুণ বাড়বে ড্রোন বাজার

বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ
টেলিকম

বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ

মোটরসাইকেল-গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে
অটোমোবাইল

মোটরসাইকেল-গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে

Load More

ট্রেন্ডিং টপিক

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!
সোশ্যাল মিডিয়া

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 March 2023

বাংলায় জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix