Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাজ্যের মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
যুক্তরাজ্যের মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক
Share on FacebookShare on Twitter

ব্রিটিশ মন্ত্রীদের কর্মক্ষেত্রে ব্যবহৃত সেলফোনে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।

প্রকাশিত খবরে বলা হয়, দেশটির সরকারের ভয়, অফিশিয়াল ফোনে যেসব সংবেদনশীল তথ্য রয়েছে, টিকটক অ্যাপের মাধ্যমে চীন সরকার সেগুলোয় প্রবেশ করতে পারবে। কেবিনেট মন্ত্রী অলিভার ডোডেন বলেন, ‘‌এ নিষেধাজ্ঞা পূর্বসতর্কতামূলক পদক্ষেপ। খুব শিগগির তা কার্যকর হবে।’

যদিও ব্যবহারকারীর কোনো তথ্য চীনা সরকারের হাতে তুলে দেয়ার অভিযোগ খুবই শক্তভাবে অস্বীকার করেছে টিকটক। অ্যাপটির গভর্নমেন্ট রিলেশন ও পাবলিক পলিসির ভাইস প্রেসিডেন্ট থিও বার্ট্রাম বিবিসিকে বলেন, ‘‌অন্য কিছু নয়, বরং ভূরাজনৈতিক কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনগণের ভয়ের ভিত্তিতে আমাদের কাঠগড়ায় দাঁড় না করিয়ে বরং মূল বিষয়বস্তুর ভিত্তিতে করা হোক।’

লন্ডনে অবস্থিত চীনের দূতাবাসও জানিয়েছে, এ পদক্ষেপ মূলত রাজনীতি দ্বারা প্রভাবিত এবং এটি যুক্তরাজ্যের ব্যবসা পরিবেশের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আত্মবিশ্বাসকে অবমূল্যায়ন করবে।

ডোডেন বলেন, ‘‌আমি জনগণকে টিকটক ব্যবহার বন্ধ করতে বলব না, কিন্তু তাদের অবশ্যই প্রতিটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করার আগে ডাটা পলিসি জেনে নেয়া দরকার।’

আগেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পথ ধরে সরকারি সব ডিভাইসে ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করার জন্য সিনিয়র সংসদ সদস্যদের চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে সরকারি কয়েকটি বিভাগ এবং কয়েকজন মন্ত্রী টিকটককে সমর্থন দিয়েছেন। কারণ এর মাধ্যমে তারা তরুণদের কাছে সহজে নিজেদের বার্তা পৌঁছে দিতে পারছেন। সম্প্রতি কয়েক বছরে অ্যাপটির ব্যবহার বেড়েছে। বিশ্বব্যাপী এরই মধ্যে অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ৩৫০ কোটিবার।

সহজে ছোট ছোট ভিডিও বানানো, সেগুলোয় মিউজিক ও ফান ফিল্টার যুক্ত করার সুবিধা অ্যাপটির জনপ্রিয়তার কারণ। পাশাপাশি ব্যবহারকারী কোন ধরনের ভিডিও দেখতে চায় সেই অ্যালগরিদমটাও বেশ কার্যকর। আর এটা টিকটক করতে পেরেছে কারণ তারা ব্যবহারকারীর অনেক তথ্য সংগ্রহ করেছে। যেমন বয়স, অবস্থান, ডিভাইস এবং তাদের টাইপিং রিদমস—এমনকি কুকিস দিয়ে ব্যবহারকারীর ইন্টারনেট ব্রাউজিং সংক্রান্ত তথ্য সংরক্ষণ করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও এমন কাজ করা হয়। কিন্তু টিকটকের চীনা প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে বেইজিংয়ের দ্বারা প্রভাবিত হওয়ার অভিযোগ রয়েছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সরকারের বার্তা সবার কাছে পৌঁছে দিতে তারা টিকটক ব্যবহার চালিয়ে যাবে। কিছু পরিস্থিতিতে এ নিষেধাজ্ঞার ব্যতিক্রম রয়েছে। কিছু রাজনীতিবিদ নিরাপত্তা হুমকি থাকা সত্ত্বেও টিকটক ব্যবহারের অভ্যাস ছাড়তে পারবে না বলেও জানানো হয়। তবে মন্ত্রীদের অ্যাপটি ব্যক্তিগত ফোনে ব্যবহার না করার কথা বলা হয়নি। শুধু অফিশিয়াল ডিভাইসে নিষিদ্ধ করা হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চার ক্যামেরার ভিভো এস১ প্রো
প্রযুক্তি সংবাদ

চার ক্যামেরার ভিভো এস১ প্রো

‘দি কান্ট্রি দ্যাট লিভড-ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইয়ের প্রকাশ
প্রযুক্তি সংবাদ

‘দি কান্ট্রি দ্যাট লিভড-ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইয়ের প্রকাশ

ইউটিউব মার্কেটিং আসলে কি
কিভাবে করবেন

ইউটিউব মার্কেটিং আসলে কি

অফিস অ্যাপের ফ্রি ডেস্কটপ সংস্করণ পরীক্ষা মাইক্রোসফটের
নির্বাচিত

অফিস অ্যাপের ফ্রি ডেস্কটপ সংস্করণ পরীক্ষা মাইক্রোসফটের

‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ বিজয়ীদের পুরস্কার প্রদান
নির্বাচিত

‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ বিজয়ীদের পুরস্কার প্রদান

উইন্ডোজ পিসি কখন রিসেট দেবেন
নির্বাচিত

উইন্ডোজ পিসি কখন রিসেট দেবেন

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix