Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফলতার ৮ বছর পূর্তিতে ‘ইশিখন ফ্যামিলি কংগ্রেস’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
সফলতার ৮ বছর পূর্তিতে ‘ইশিখন ফ্যামিলি কংগ্রেস’ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

সফলতার আট বছর পূর্তিতে দেশের স্বনামধন্য আইটি এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইশিখন.কম আয়োজন করেছে বর্ণিল ‘ইশিখন ফ্যামিলি কংগ্রেস ২০২৩’। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানটি ইশিখন পান্থপথ ক্যাম্পাসের সন্নিকটে ড্যাফোডিল কনকর্ড টাওয়ারের বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই আনন্দময় সময়কে একসঙ্গে উদযাপনের লক্ষ্যে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সব আইটি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, ইশিখনের দেশসেরা সব শিক্ষক, শীর্ষ সফল শিক্ষার্থীদের কিছু অংশ।

বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেরকণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। তিনি ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য সচেতন হয়ে কাজ করার পরামর্শ দেন। সেই সঙ্গে ইশিখনের প্রতিষ্ঠাতা, তরুণ উদ্যোক্তা ইব্রাহিম আকবরকে দেশকে এগিয়ে নিতে এ সাফল্য অব্যাহত রাখার পরামর্শ দেন। যিনি নিজে তরুণ হয়ে ফ্রিল্যান্সিং ও আইটি প্রতিষ্ঠান গড়ে তুলে হাজারো তরুণের স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রেসিডেন্ট রেজওয়ানা খান। তিনি বলেন, ইশিখন দেশের তরুণ তরুণীদের স্বল্প খরচে এবং কিছু ক্ষেত্রে ফ্রি কোর্স করিয়ে দক্ষ জনপদ তৈরির পাশাপাশি স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করছে।

ইশিখনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবর বলেন, অনলাইন প্রশিক্ষণে আমরা সারাদেশ থেকে স্বনামধন্য সব শিক্ষকদের ইশিখনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। তাই সারাদেশে ইশিখনের শত শত শিক্ষক ছড়িয়ে আছেন, অনেকের সঙ্গেই আমাদের এর আগে সরাসরি দেখা হয়নি। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী এবং ইশিখনের কর্মীদের বন্ধন আরো সুদৃঢ় হল। আমরা যে দেশব্যাপী একটাই পরিবার, এখানে তারই প্রতিফলনের পুনরাবৃত্তি ঘটেছে।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম ফুয়াদ বলেন, গতানুগতিক শিক্ষা নিয়ে যেখানে একজন গড় মানের শিক্ষার্থী চাকরি যোগাতে হিমশিম খায় সেখানে প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, এথিকাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মত যে কোন বিষয়ে বিশেষায়িত জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা দেশ বিদেশের প্রতিষ্ঠানে ফ্রীল্যান্সিং তথা সরাসরি কাজের সুযোগ অর্জন করতে পারে।

সফলতার ৮ বছর উপলক্ষ্যে সারাদেশ থেকে ইশিখনের ৩০ জন সেরা শিক্ষক, ৬ জন সেরা কমকর্তা-কর্মচারি এবং শীর্ষ আয় করা ১৫ জন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ইশিখন তাদের আসন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার টেস্টিং, ব্লক চেইন ডেভেলপমেন্ট এই ৩টি নতুন কোর্স ঘোষণা করেছে। অনুষ্ঠান উপলক্ষ্যে উক্ত কোর্স সমূহে ১ম ১০জন পাবেন ১০০% স্কলারশীপের সুযোগ।

২০১২ সালে ইনফোনেট নামে বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং শুরু করে ইশিখন ডটকম। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে কাজের সঙ্গে মিল রেখে ২০১৫ সালে ইশিখন ডটকম নামে আত্মপ্রকাশ ঘটে। ইশিখন ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও হচ্ছেন ইব্রাহিম আকবর, যিনি ছোট বেলা থেকেই ছিলেন প্রযুক্তিপ্রেমী, দূরদর্শী এবং কঠোর পরিশ্রমী। তার হাত ধরেই শুরু হয় ইশিখনের পথচলা এবং বর্তমানে ইশিখন হয়ে উঠেছে দেশের অন্যতম সেরা ফ্রিল্যান্সিং এন্ড আইটি ট্রেইনিং ইনস্টিটিউট।

যাদের বাসায় কম্পিউটার নেই, যারা ঢাকার বাহিরে থাকে তাদের জন্য ইশিখন দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে এজেন্ট সেন্টার। দেশব্যাপী ইশিখনের রয়েছে ১০০টির ও বেশি এজেন্ট সেন্টার। দেশের সকল প্রান্তে ইশিখনের এজেন্ট ছড়িয়ে পড়েছে এবং এই এজেন্ট সেন্টারগুলোতে এসে নামমাত্র মূল্যে অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ পাচ্ছেন হাজারো শিক্ষার্থী।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইন ও ‘ডায়াবেটিস জার্নি’ অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইন ও ‘ডায়াবেটিস জার্নি’ অ্যাপ চালু

বিশেষ/আকর্ষণীয়/সেরা ঈদ ক্যাম্পেইন নিয়ে এলো অনার বাংলাদেশ
নির্বাচিত

বিশেষ/আকর্ষণীয়/সেরা ঈদ ক্যাম্পেইন নিয়ে এলো অনার বাংলাদেশ

ফোনের ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরে পাওয়ার ৩ উপায়
নির্বাচিত

ফোনের ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরে পাওয়ার ৩ উপায়

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
টেলিকম

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ অন্যান্য দেশের তুলনায় ৭ গুণ বেশি

শেষ হলো তিন দিনব্যাপী প্রথম আন্তঃস্কুল আইসিটি মেলা
প্রযুক্তি সংবাদ

শেষ হলো তিন দিনব্যাপী প্রথম আন্তঃস্কুল আইসিটি মেলা

আইসিটি বিভাগের ২০২১-২২ অর্থবছরের আর্থিক বরাদ্দের ভিত্তিতে অগ্রগতি ৮৯ শতাংশ
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের ২০২১-২২ অর্থবছরের আর্থিক বরাদ্দের ভিত্তিতে অগ্রগতি ৮৯ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীদের যাতায়াত ও গাড়ি পার্কিং...

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix