Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্ধুর অ্যান্ড্রয়েড ব্যবহার করে নিজেরটা খুঁজবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 March 2023
বন্ধুর অ্যান্ড্রয়েড ব্যবহার করে নিজেরটা খুঁজবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

ব্যবহারকারী যদি কোনো জায়গায় নিজের অ্যান্ড্রয়েড ডিভাইস হারিয়ে ফেলেন, তবে সেটি খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ‘অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার’।

ব্যবহারকারী চাইলে নিজের ওয়েব ব্রাউজার বা অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে, নিজের হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েডে ‘রিং করতে’, নতুন কোনো পাসওয়ার্ড দিয়ে এটি ‘লক’ করতে বা সেটি পুরোপুরি মুছে ফেলতে পারেন। তবে, ব্যবহারকারীর কাছে নিজের কম্পিউটার এমনকি নিজের অন্য কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশাধিকার না থাকলে কী করা উচিৎ? এই সমস্যাটি সমাধানের লক্ষ্যেই সবচেয়ে সাম্প্রতিক আপডেট এসেছে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার-এ।

এখন, নিজের বাড়ির কম্পিউটারের দিকে তড়িঘড়ি করে যাওয়ার বদলে ব্যবহারকারী তার কোনো বন্ধুর ডিভাইস থেকেও নিজের অ্যান্ড্রয়েড ডিভাইস শনাক্ত করতে পারবেন। তবে এর মূল শর্ত হলো, এর দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা সক্রিয় করা থাকলে তাকে অবশ্যই এতে ব্যবহৃত যে কোনো একটি ব্যাকআপ কোড ব্যবহার করতে হবে। মূলত এটি এমন এক সতর্কবার্তা, যার মাধ্যমে বোঝানো হয়েছে যে ব্যবহারকারীকে কোডগুলো প্রিন্ট করে নিজের সঙ্গে বহন করা উচিৎ।

ব্যবহারকারীর কাছে ব্যাকআপ কোড থাকার ক্ষেত্রে নিজের ডিভাইস খুঁজে পাওয়ার কয়েকটি সহজ উপায় তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

প্রথম ধাপ: অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার অ্যাপ খুলুন (অথবা বন্ধুর জন্য ইনস্টল করুন)। পরবর্তীতে স্ক্রিনের ওপরের দিকে থাকা ‘ইউজার নেইম’ মেনু চাপুন। একটি ‘গেস্ট’ বাছাই করুন।

দ্বিতীয় ধাপ: নিজের বাড়ির ডিভাইসে লগইনের জন্য ব্যবহৃত জিমেইল ও পাসওয়ার্ড প্রবেশ করান। দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থার বাক্সে যে কোনো একটি ব্যাকআপ কোড লিখুন।

বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি কোড কেবল একবারই ব্যবহার করা যাবে। আর নতুন কোডের সেট তৈরি করলে, আগের সকল কোড নিষ্ক্রিয় হয়ে যাবে। ব্যাকআপ কোড মিলবে এই লিংকে: https://myaccount.google.com/signinoptions/two-step-verification/enroll-welcome

তৃতীয় ধাপ: তালিকা থেকে নিজের হারানো ডিভাইসটি বাছাই করুন ও এটি খুঁজে বের করার জন্য সহায়ক প্রয়োজনীয় কার্যক্রমগুলো বাছাই করুন। কার্যক্রম শেষ হলে স্ক্রিনের ওপরের অংশে থাকা ‘সাইন আউট’ অপশন চাপুন।

ব্যাকআপ কোড সঙ্গে নিয়ে ঘোরার বিষয়টি কিছুটা বেমানান হিসেবে বিবেচিত হলেও এগুলো অন্তত কম্পিউটার থেকে দূরে থাকলেও ব্যবহারকারীকে নিজের ডিভাইস খুঁজে বের করার বেলায় সহায়ক হিসেবে কাজ করে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক চার্জে ২১০ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে ২১০ কিলোমিটার

ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম
নির্বাচিত

প্রতি সেকেন্ডে দশটা প্রোডাক্ট বিক্রি করছে শাওমি

নোমানের পাটের সাইকেল, টিকবে ৫০ বছর
অটোমোবাইল

নোমানের পাটের সাইকেল, টিকবে ৫০ বছর

‘জয়ের কারণে আইসিটি সেক্টর দ্রুত সম্প্রসারিত হচ্ছে’
লিড স্টোরি

‘জয়ের কারণে আইসিটি সেক্টর দ্রুত সম্প্রসারিত হচ্ছে’

সাইবার সুরক্ষায় প্রশিক্ষণ দিতে আগ্রহী ফ্রান্স
প্রযুক্তি সংবাদ

সাইবার সুরক্ষায় প্রশিক্ষণ দিতে আগ্রহী ফ্রান্স

কক্সবাজারে ওয়ালটন প্লাজার ‘মিট দ্য ড্রিমার’
প্রযুক্তি সংবাদ

কক্সবাজারে ওয়ালটন প্লাজার ‘মিট দ্য ড্রিমার’

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি কেবল জাতির পরিচয় ও...

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দ্বিগুণ, ৬২ কোটির বেশি মানুষ যুক্ত

ক্রিপ্টোকারেন্সির দাম দুই মাসের সর্বনিম্নে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 March 2023

বন্ধুর অ্যান্ড্রয়েড ব্যবহার করে নিজেরটা খুঁজবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV