Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চার্জের চিন্তা একদমই থাকবেনা, শীঘ্রই আসছে 28000mAh জায়ান্ট ব্যাটারির ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 February 2024
চার্জের চিন্তা একদমই থাকবেনা, শীঘ্রই আসছে 28000mAh জায়ান্ট ব্যাটারির ফোন
Share on FacebookShare on Twitter

যেহেতু স্মার্টফোন এখন প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তাই একে নিজের ইশারায় চালনা করতে (পড়ুন ইচ্ছেমতো ব্যবহার করতে) বিশাল ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন। কারণ মুঠোফোন বারবার চার্জ দেওয়ার বিষয়টি যথেষ্ঠ ঝক্কির এবং বেশ বিরক্তিরও। সেক্ষেত্রে সাধারণ মানুষের এই চাহিদা দেখে বিগত কয়েক বছরে ব্র্যান্ডগুলি তাদের স্মার্টফোনগুলির ব্যাটারি ক্যাপাসিটি আপগ্রেড করে চলেছে – বর্তমানে বাজারের অধিকাংশ ফোনেই 5000mAh ব্যাটারি দেখা যায়। আবার Samsung, Motorola-র মতো কিছু কোম্পানি তাদের ডিভাইসে 6000mAh ব্যাটারিও দিয়ে থাকে, কয়েকটি ফোন 7000mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথেও আসে। তবে এবার একইসাথে স্মার্টফোন ইউজারদের মুখে হাসি এবং এইসব মোবাইল ব্র্যান্ডের কপালে ভাঁজ পড়তে চলেছে! কেননা Energizer নামের একটি ব্র্যান্ড বিশ্বের প্রথম 28000mAh ব্যাটারি বিশিষ্ট ফোন লঞ্চ করতে চলেছে। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, এই নতুন ফোন Energizer P28K নামে দৈত্যাকার ব্যাটারির সাথে বাজারে পা রাখবে।

আপনাদের জানিয়ে রাখি যে, এনার্জাইজ়ার (Energizer) বিশ্বের বৃহত্তম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির মধ্যে অন্যতম, যা বিশ্ববাজারে অন্যান্য আরও কিছু প্রোডাক্ট সাপ্লাই করে। শুধু এনার্জাইজ়ার পি২৮কে (Energizer P28K) নয়, এই ব্র্যান্ডিংয়ের আরও স্মার্টফোন ইতিমধ্যে বাজারে এসেছে যেগুলি তৈরি করেছিল অ্যাভেনির টেলিকম (Avenir Telecom)। সেক্ষেত্রে ব্র্যান্ডটির এক্স (X, টুইটারের নতুন নাম) হ্যান্ডেলে এই নতুন ডিভাইসের লঞ্চ সম্পর্কে জানিয়েছে৷ আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে এই ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে।

Avenir Telecom তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে যে, বার্সেলোনায় এমডব্লিউসি ২০২৪ ইভেন্টের সময় তাদের নতুন ফোনটির এক ঝলক (মানে টিজার) দেখা যাবে। এটিতে তারা অত্যন্ত শক্তিশালী বিল্ড-কোয়ালিটি দেবে। এমনকি ফোনটির কিছু স্পেসিফিকেশনও তারা সামনে এনেছে।

Energizer P28K ফোনের স্পেসিফিকেশন
আসন্ন Energizer P28K ফোনে ২৮,০০০ এমএএইচ ব্যাটারি যে থাকবে সে কথা আগেই বলেছি। তবে এই বিশাল ব্যাটারি ছাড়াও স্মার্টফোনটিতে ৬.৭৭ ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও এটি ৬০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের দুটি সেন্সরসহ রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এর বাকি স্পেসিফিকেশন এবং দাম মাসের শেষে প্রকাশিত হতে পারে।

MWC 2024
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্ট বার্সেলোনায় আয়োজিত হতে চলেছে এবং এতে অনেক উদ্ভাবনী প্রোডাক্ট দেখা যাবে। ইভেন্টটি আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ৫টি ফোন: গেমিং, ক্যামেরা ও স্পিডে সেরা
নির্বাচিত

২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ৫টি ফোন: গেমিং, ক্যামেরা ও স্পিডে সেরা

ডিএসএলআর এর দিন শেষ! আসছে ১০৮ মেগাপিক্সেলের স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআর এর দিন শেষ! আসছে ১০৮ মেগাপিক্সেলের স্মার্টফোন

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা হলেন সালেহ উদ্দিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা হলেন সালেহ উদ্দিন আহমেদ

হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে-জিটিইর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে নতুন আইন

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে
প্রযুক্তি সংবাদ

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে

Load More

ট্রেন্ডিং টপিক

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য
বিবিধ

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য

Dazzle Care+
প্রযুক্তি সংবাদ

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

অভ্যন্তরীণ একটি হালনাগাদজনিত ত্রুটির কারণে মঙ্গলবার অ্যাপলের একাধিক...

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 February 2024

চার্জের চিন্তা একদমই থাকবেনা, শীঘ্রই আসছে 28000mAh জায়ান্ট ব্যাটারির ফোন

Techzoom.TV |
TechzoomTV