Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 March 2023
‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে অপো
Share on FacebookShare on Twitter

ফ্যানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভুতপূর্ব সাড়ার পর বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হলো অপো’র ‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইন। তরুণ আলোকচিত্রী ও ফটোগ্রাফি নিয়ে উৎসাহীদের অনুপ্রাণিত করতে এ ক্যাম্পেইনের আয়োজন করে অপো। এ ক্যাম্পেইনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা ফটোগ্রাফি সংক্রান্ত সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পান।  

সম্প্রতি উন্মোচিত হওয়া অপো রেনো এইট টি র মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের দেশ ও মানুষের সৌন্দর্য আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার সুযোগ করে দিতে অপো এ ক্যাম্পেইন চালু করে। দেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রা এবং সমৃদ্ধ ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে গত ১১ মার্চ থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলে ১৭ মার্চ পর্যন্ত।    

ক্যাম্পেইন শুরু হওয়ার পর, স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে ছবি জমা দেন স্মার্টফোন ব্যবহারকারীরা। সম্প্রতি, অপো বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ক্যাম্পেইনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হিসেবে নির্বাচিত হন যথাক্রমে তারেক আহমেদ, প্লাবন বণিক ও মো. ইব্রাহিম জনি। 

ব্যবহারকারী ও ফ্যানদের কাছ থেকে অভুতপূর্ব সাড়া অর্জন করে এ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে অংশগ্রহণকারীরা তাদের চারপাশকে ভিন্নভাবে উপলব্ধি করেন – এ উপলব্ধিকে ফ্রেমবন্দী করেন তাদের স্মার্টফোনের মাধ্যমে। আগ্রহীদের প্রতিভা বিকাশে, সৃজনশীল বিষয়ে তাদের অনুপ্রাণিত করতে এবং ফটোগ্রাফি নিয়ে তাদের আগ্রহকে সৃষ্টিশীলতায় রূপান্তরে এক দুর্দান্ত সুযোগ হিসেবে কাজ করেছে অপো’র এ ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন, অপো রেনো এইট টি দিয়ে ছবি তোলার সময় ব্যবহারকারীদের মাঝে দেশ ও দেশের মানুষ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি ও ভাবনার তৈরি হয়।     

এ নিয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড লিউ ফেং বলেন, “‘ইনস্পিরেশন অ্যাহেড’ –এ ব্র্যান্ড প্রোপোজিশনে উদ্বুদ্ধ হয়ে অপো ব্যবহারকারীদের জীবনে অর্থবহ পরিবর্তন আনার মাধ্যমে ক্ষমতায়নে ভূমিকা রাখতে প্রত্যাশী অপো। আমার বিশ্বাস, ‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইন আমাদের ফ্যানদের অনুপ্রাণিত করতে ভূমিকা রেখেছে এবং তাদের দেশ ও নিজেদের ভেতরের সৌন্দর্য অন্বেষণে ও উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।”

ক্যাম্পেইনের বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। প্রথম বিজয়ীকে পুরস্কার হিসেবে অপো রেনো এইট টি এবং দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে পুরস্কার হিসেবে দেয়া হয় এনকো ডব্লিউ১১।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির
প্রযুক্তি সংবাদ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

ইনফিনিক্স দিচ্ছে তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স দিচ্ছে তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ

‘দ্রুত ঘুরে’ দাঁড়াচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

‘দ্রুত ঘুরে’ দাঁড়াচ্ছে হুয়াওয়ে

শাওমি ১৬ সিরিজ নিয়ে বাজারে আসতে পারে কোয়ালকমের শক্তিশালী চিপসেট
নির্বাচিত

শাওমি ১৬ সিরিজ নিয়ে বাজারে আসতে পারে কোয়ালকমের শক্তিশালী চিপসেট

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?
কিভাবে করবেন

গোপনে আপনার সব কথা রেকর্ড করছে গুগল, কী করবেন?

চমক নিয়ে আসছে এমআই স্মার্ট ব্যান্ড ৭
প্রযুক্তি সংবাদ

চমক নিয়ে আসছে এমআই স্মার্ট ব্যান্ড ৭

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2023

‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে অপো

Techzoom.TV |
TechzoomTV