Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 April 2023
‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

দেশের স্মার্টফোন বাজারে নতুন আরেকটি চমক নিয়ে এলো ওয়ালটন। আগামী প্রজন্মের জন্য ‘নেক্সজি’ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ।

সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল ‘নেক্সজি এনসিক্স’। দৃষ্টিনন্দন ডিজাইনের ৫০ মেগাপিক্সেলের ডুয়াল এআই রিয়ার ক্যামেরার ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাপিড মেমোরি র‌্যাম, এইচডি প্লাস রেজুলেশনের বিশাল ডিসপ্লে, পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারি ইত্যাদি অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন মোবাইলের হেড অব বিজনেস ইন্টেলিজেন্ট রেজাউল হাসান জানান, ব্লারিশ গ্রিন ও স্কাই গ্রে এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ‘নেক্সজি এনসিক্স’ মডেলের ফোনটি ১৪ হাজার ৯৯৯ টাকা কিনতে পারবেন।

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) এবং ওয়ালটন ডিজি-টেক ((https://waltondigitech.com)) থেকে ফোনটি কেনা যাচ্ছে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র‌্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ফলে ব্যবহারকারী এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমপি১। এর ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।

ফোনটিতে ১.৬ গিগাহার্টস গতির এআরএম কর্টেক্স-এ৭৫ অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। এর অভ্যন্তরীণ মেমোরি ১২৮ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

নতুন এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ভি-নচ ডিসপ্লে। এর টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শের অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ এআই ডুয়াল ক্যামেরা। এর প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। এর পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।

আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ডুয়াল ভিউ ভিডিও রেকর্ডিং মোড অপশন রয়েছে। এর ফলে রিয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরা ব্যবহার করে একসঙ্গে ভিডিও ধারণ করা যাবে।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০০০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। ১৮ ওয়াট টাইপ-সি পিডি৩.০ ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জ হবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, মাল্টি-ফাংশনাল সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর, আরজিবি নোটিফিকেশন লাইট সেন্সর, স্মার্ট কন্ট্রোল, স্ক্রিন রেকর্ড, লং স্ক্রিনশট, ডার্ক মোড, আই কমফোর্ট, জেসচার নেভিগেশন, অ্যাসেন্ট কালার চেঞ্জ, গুগুল অ্যাসিস্টান্ট, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬ জুলাই থেকে অর্ধেক দামে ইন্টারনেট
প্রযুক্তি সংবাদ

১৬ জুলাই থেকে অর্ধেক দামে ইন্টারনেট

ওয়ালটন ফ্রিজারে থাকবে লাভেলোর আইসক্রিম দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজারে থাকবে লাভেলোর আইসক্রিম দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর

‘বিশ্ববাজারে ওয়ালটন বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে’
প্রযুক্তি সংবাদ

‘বিশ্ববাজারে ওয়ালটন বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে’

চলতি মাসে বাজারে আসবে যেসব ফোন
প্রযুক্তি সংবাদ

চলতি মাসে বাজারে আসবে যেসব ফোন

ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল আইফোনের ডিসপ্লে তৈরি করছে স্যামসাং, উৎপাদন শুরু

হয়রানি কমাবে মেয়েদের তৈরি অ্যাপ
প্রযুক্তি সংবাদ

হয়রানি কমাবে মেয়েদের তৈরি অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

বাংলাদেশের সৌন্দর্য এক ফ্রেমে, পুরস্কৃত ৮ ফটোগ্রাফার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের সৌন্দর্য এক ফ্রেমে, পুরস্কৃত ৮ ফটোগ্রাফার

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গত বৃহস্পতিবার সকালে অদ্ভুত এক...

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 April 2023

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV