Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 April 2023
বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন
Share on FacebookShare on Twitter

হারানো ফোন খুঁজে দিতে গুগলের ফাইন্ড মাই ডিভাইস বেশ কার্যকর। ২০২২ সালে গুগল এই ফিচারটি চালু করে। এর মাধ্যমেও হারিয়ে যাওয়া অ্যানড্রয়েড ফোন খুঁজতে পারেন অ্যানড্রয়েড ব্যবহারকারীরা। তবে ফোন চালু থাকা বাধ্যতামূলক। তবে এবার আসছে নয়া ফিচার। ফোন বন্ধ থাকলেও কাজ করবে ফাইন্ড মাই ডিভাইস।

সম্প্রতি ৯১ মোবাইলসের একটি রিপোর্টে বলা হয়েছে গুগল ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি তখনো কাজ করবে যখন ফোনটি সুইচ অফ করা থাকবে। অ্যাপলের আইফোনে রয়েছে চমৎকার এক ফিচার। যার নাম ফাইন্ড মাই ডিভাইস। এটি একটি নেটওয়ার্ক ফিচার, যার মাধ্যমে কাস্টমাররা চুরি যাওয়া আইফোন থেকে শুরু করে আইপ্যাড, ম্যাক এবং এয়ার ট্যাগ হারিয়ে গেলেও তা খুঁজে পেয়ে যান।

এমনকি, সেই ডিভাইস যদি ওয়াই-ফাই বা ব্লুটুথের রেঞ্জের মধ্যে না থাকে বা ডিভাইসটি বন্ধ থাকে, তাও সেটির সন্ধান পাওয়া যেতে পারে। গুগলও এবার সেরকমই একটি প্রযুক্তি নিয়ে আসছে। অর্থাৎ গুগলের এই ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি এক্কেবারে অ্যাপলের মতোই হতে চলেছে। গুগলের এই ফিচারটিকে বলা হবে পিক্সেল পাওয়ার অব ফাইন্ডার। অন্তত গুগল ফোনগুলোর ক্ষেত্রে তো এই নামই হতে চলেছে।

টেক জায়ান্ট গুগল একটি বিরাট নেটওয়ার্ক তৈরি করতে চলেছে সমস্ত অ্যানড্রয়েড ডিভাইসের জন্যই। অ্যাপল এয়ার ট্যাগসের ক্ষেত্রে যেমন অপশনাল সাপোর্ট বা ইউডব্লিউবি লোকেটর ট্যাগ থাকে, তেমনই গুগলেরও নিজস্ব ট্যাগ কোডনেম ‘গ্রোগু’ এবং আরও অনেক কিছু থাকবে। ইতিমধ্যেই গুগল তার অ্যানড্রয়েড ১৪-এর প্রথম দিকের সোর্স কোডটি ওইমের সঙ্গে শেয়ার করেছে, যেগুলো আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে তালিকাভুক্ত হয়েছে।

সোর্স কোডে থাকছে একটি নতুন হার্ডওয়্যার অ্যাবস্ট্র্যাকশন লেয়ার (এইচএএল) ডেফিনিশন, যাকে ‘হার্ডওয়্যার ডট গুগল ডট ব্লুটুথ ডট পাওয়ার অফ ফাইন্ডার’ বলা হচ্ছে। কোডের কমেন্ট অনুযায়ী, ডিভাইসের ব্লুটুথ চিপে প্রিকম্পিউটেড ফিঙ্গার নেটওয়ার্ক কিগুলো পাঠানো হবে। পরে, ফোন বন্ধ হলেও সেগুলো গুগলের কাছে থেকে যাবে। তার দ্বারাই আখেরে শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার কাজটি সহজ হবে। আইফোনের ক্ষেত্রেও ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি ঠিক এই ভাবেই কাজ করে।

তবে এই ফিচার কার্যকর হওয়ার জন্য হার্ডওয়্যার সাপোর্ট প্রয়োজন, যাতে সবসময় ফোনে ব্লুটুথ চিপ সক্রিয় থাকে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়টি জানা যায়নি যে, পিক্সেল ৬ এবং পিক্সেল ৭ এই প্রযুক্তি পাবে কি না। তবে এই বিষয়টি নিশ্চিত যে, পিক্সেল ৮-এ এই ফাইন্ড মাই লোকেশন ফিচার দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে আসছে রিয়েলমি জিটি ৫জি মোবাইল
নির্বাচিত

আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তির স্মার্টফোন আনবে রিয়েলমি

দাম বাড়লো বাজাজ ডোমিনর ২৫০ বাইকের
অটোমোবাইল

দাম বাড়লো বাজাজ ডোমিনর ২৫০ বাইকের

২০২৩ সালে যেসব পাসওয়ার্ড বেশি ব্যবহার হয়েছে
টিপস

২০২৩ সালে যেসব পাসওয়ার্ড বেশি ব্যবহার হয়েছে

এসি রুমে ফ্যান চালান? জানুন কাজটি ঠিক না ভুল
কিভাবে করবেন

এসি কেনার সেরা সময় কি শীতকাল?

সেলফি ক্যামেরা দিয়েই করা যাবে টাইপিং
প্রযুক্তি সংবাদ

সেলফি ক্যামেরা দিয়েই করা যাবে টাইপিং

মোবাইল ডেটা ফ্রি!
টেলিকম

মোবাইল ডেটা ফ্রি!

Load More

ট্রেন্ডিং টপিক

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 April 2023

বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন

Techzoom.TV |
TechzoomTV