Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লোগো ও ব্র্যান্ড নাম ব্যবহারে বিরত থাকার আহ্বান হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 April 2023
দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

একটা সময় প্রযুক্তি খাতে হুয়াওয়ে ব্র্যান্ড সবাই এক নামে চিনত। প্রযুক্তি পণ্যের দিক থেকে ব্র্যান্ডটির অবস্থানও ভালো ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ শুরুর পর হুয়াওয়েসহ অনেক প্রতিষ্ঠান পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে এবং বৈশ্বিকভাবে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়।

বিশ্ববাজারে যখন হুয়াওয়ের ভালো অবস্থান ছিল তখন অনেক সহযোগী ও অংশীদার প্রতিষ্ঠান লোগো এবং ব্র্যান্ড নাম ব্যবহারের মাধ্যমে প্রচারণা চালিয়েছে। ব্যবসার ক্ষেত্রে এটি ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাব বিস্তারে সক্ষম। বর্তমান পরিস্থিতিতে নাম ও লোগো ব্যবহার সম্মানহানি করতে পারে। আর এজন্য অংশীদার ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে পণ্যে হুয়াওয়ের লোগো ও নাম ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে।

সব থার্ড পার্টি প্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে। স্মার্টফোন, গাড়িসহ অন্যান্য বৈদ্যুতিক পণ্যও এর অন্তর্গত। প্রযুক্তিবিশারদদের মতে, এটি হুয়াওয়ের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ভুয়া প্রচারণা থেকে কোম্পানির নাম রক্ষা করতে পারবে। পাশাপাশি হুয়াওয়ে ব্র্যান্ড নামের অপব্যবহারও প্রতিরোধ করবে।

২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পরই এ ঘোষণা দেয় চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান। হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেন ঝেংফেই এতে স্বাক্ষর করেন। এর পর তিনি হুয়াওয়ের সব কর্মীকে নতুন ঘোষণা মেনে চলার আহ্বান জানান। অন্যান্য বিভাগকেও একই নির্দেশনা দেয়া হয়।

রেন জানান, নির্দেশনার পর থেকে কোনো গাড়িতে বা ডিজাইনে হুয়াওয়ে লেখা বা লোগো ব্যবহার করা যাবে না। ঘোষণার পর হুয়াওয়ের অংশীদার প্রতিষ্ঠান এআইটিও তাদের গাড়ির প্রচারণায় ব্যবহৃত হুয়াওয়ে লোগোসহ সবকিছু মুছে দিয়েছে। এমনকি প্রতিষ্ঠানটির মার্কেটিং দলও তাদের গাড়ির সামনে হুয়াওয়ের নাম ব্যবহার করতে পারবে না।

অন্যদিকে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান জু ঝিজুনও এ বিষয়ে একমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘‌কিছু ব্যক্তি, কোম্পানি ও সহযোগী হুয়াওয়ে ব্র্যান্ড নামের অপব্যবহার করছে। হুয়াওয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

সম্প্রতি উইবোর এক ব্লগার জানান, লোগো ও ব্র্যান্ড নেম ব্যবহার বন্ধে যে ঘোষণা দেয়া হয়েছে সেটি কার্যকরে সব স্টোরকে নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত স্মার্টফোন থেকে সব ধরনের প্রচারণামূলক উপাদান সরিয়ে নেয়ার জন্যই এ নির্দেশনা। এছাড়া হুয়াওয়ে স্মার্ট সিলেকশন ক্যাটাগরির অধীনে যত থার্ড পার্টি স্টোর আছে তাদেরকেও এ ঘোষণা অনুযায়ী কাজ করতে হবে।

কিছু সেলফোন উৎপাদনকারীর হুয়াওয়ের ডিজাইন ব্যবহারের অনুমতি রয়েছে। নির্দেশনার কারণে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। তবে প্রতিষ্ঠানগুলো কোনো পণ্য বিক্রিতে বা প্রমোশনাল স্লোগানে হুয়াওয়ের নাম ও লোগো ব্যবহার করতে পারবে না বলে সূত্রে জানা গেছে।

হুয়াওয়ে যে শুধু সহযোগীদের ডিজাইন ব্যবহারের সুবিধা দিয়ে থাকে তা নয়। সহযোগীদের পণ্য বাজারজাতেও সহায়তা করে। এর অন্যতম উদাহরণ হলো হাই নোভা ব্র্যান্ড। তাদের একটি স্মার্টফোন হলো হাই নোভা ১০। এতে হুয়াওয়ে নোভা ১০ প্রো-এর বৈশিষ্ট্য ও ডিজাইন ব্যবহার করা হয়েছে। অনলাইন রিটেইল স্টোর ভিমলে হুয়াওয়ে হাই নোভা ফোনের প্রচারণা চালিয়ে থাকে।

নিশ্চিতভাবেই হুয়াওয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে নিজেদের সুনাম রক্ষা করতে পারবে। পাশাপাশি ক্ষেত্রবিশেষে ব্র্যান্ড নামের অপব্যবহারও রোধ করতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিসিবি স্টোর (PCB Store)-এর গ্রাহক সেবায় চরম অব্যবস্থাপনা: দীর্ঘ ২০ দিন অপেক্ষার পরও মেলেনি সমাধান
নির্বাচিত

পিসিবি স্টোর (PCB Store)-এর গ্রাহক সেবায় চরম অব্যবস্থাপনা: দীর্ঘ ২০ দিন অপেক্ষার পরও মেলেনি সমাধান

সাত নকশার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট শাওমির
নির্বাচিত

সাত নকশার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট শাওমির

‘ইন্টারনেট মানুষের ডিজিটাল রাইটস, কথায় কথায় বন্ধ চলবে না’
প্রযুক্তি সংবাদ

‘ইন্টারনেট মানুষের ডিজিটাল রাইটস, কথায় কথায় বন্ধ চলবে না’

ভিভো ওয়াই৫৩ এসঃ একনজরে দেখে নিন মোবাইলটির স্পেসিফিকেশন
নির্বাচিত

ভিভো ওয়াই৫৩ এসঃ একনজরে দেখে নিন মোবাইলটির স্পেসিফিকেশন

ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণে প্রয়োজনীয় সতর্কতা
প্রযুক্তি সংবাদ

ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণে প্রয়োজনীয় সতর্কতা

চ্যাটজিপিটি সার্চ ব্যবহারে লাগবে না অ্যাকাউন্ট
নির্বাচিত

চ্যাটজিপিটি সার্চ ব্যবহারে লাগবে না অ্যাকাউন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
নির্বাচিত

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 April 2023

লোগো ও ব্র্যান্ড নাম ব্যবহারে বিরত থাকার আহ্বান হুয়াওয়ের

Techzoom.TV |
TechzoomTV