Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের পিসি বিক্রি ৪০ শতাংশ কমেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 April 2023
অ্যাপলের পিসি বিক্রি ৪০ শতাংশ কমেছে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের ব্যক্তিগত কম্পিউটার বা পিসি বিক্রি কমেছে ৪০ দশমিক ৫ শতাংশ। অ্যাপলসহ অন্যান্য পিসি নির্মাতা কোম্পানিরও বিক্রিতে বড় আকারের ধস নেমেছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইডিসির প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে সার্বিক পিসি বিক্রি ২৯ শতাংশ কমে ৫ কোটি ৬৯ লাখ ইউনিটে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালের প্রথম প্রান্তিকের পর সর্বনিম্ন। মহামারীকালীন বাসা থেকে কাজ ও ক্লাসের কারণে পিসির চাহিদা সর্বোচ্চে পৌঁছালেও তা ধীরে ধীরে কমছে। এ নিয়ে টানা পাঁচ প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি কমল।

শীর্ষ পিসি বিক্রেতা কোম্পানি লেনোভো ও ডেলের পিসি বিক্রি ৩০ শতাংশের বেশি কমেছে। এইচপির বিক্রি কমেছে ২৪ দশমিক ২ শতাংশ। কোনো বৃহৎ ব্র্যান্ডই শ্লথগতি এড়াতে পারেনি। আসুসটেকের বিক্রি ৩০ দশমিক ৩ শতাংশ কমায় শীর্ষ পাঁচের বাইরে চলে গেল তাইওয়ানভিত্তিক কোম্পানিটি।

আইডিসি বলছে, নিকট ভবিষ্যতেও পিসি বিক্রিতে শ্লথগতি বহাল থাকবে। বিশ্ব অর্থনীতির গতি ফিরলে হয়তো বছরের শেষের দিকে চাঙ্গা হতে পারে পিসি বাজার। এ বাজারে বড় একটি ধাক্কা দেবে মাইক্রোসফটের উইন্ডোজ ১১।

আইডিসির বিশ্লেষক লিন হুয়াং বলেন, ‘‌২০২৪ সালের শুরুতে ব্যবহারকারীরা উইন্ডোজ ১১-তে মজবে।’ গত বছর ভোক্তা ব্যয় কমার প্রভাব পড়েছে স্মার্টফোন বিক্রিতেও। ২০২২ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতেও দুই অঙ্কের সংকোচন হয়েছে। এতে শীর্ষ চিপ নির্মাতা কোম্পানিগুলোর আয়ে পতন হয়েছে। ফলে চিপ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে এসকে হাইনিকস, মাইক্রন ও স্যামসাংয়ের মতো কোম্পানি। প্রথম প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রিতে বড় আকারের পতনের ফলে সেমিকন্ডাক্টর খাত আরো ধাক্কা খাবে। অ্যাপলের বিক্রি হ্রাসের পেছনে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনার ভূমিকা রয়েছে। সরবরাহ চেইন সংকট এড়াতে চীনের বাইরে উৎপাদন বাড়ানোর চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ২৮ শতাংশ কমেছে। গার্টনার বলছে, পিসি বিক্রি কমেছে ২৮ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ক্যানালিসের উপাত্তে ২৯ শতাংশ বিক্রি কমার দাবি করা হয়। ২০২২ সালে পিসি বিক্রি ২০২১ সালের তুলনায় কমেছে ১৬ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিকের মতো গত বছরের শেষ প্রান্তিকও কোনো পিসি নির্মাতার জন্য ভালো যায়নি। সব কোম্পানিই লোকসান কমানোর চেষ্টা করলেও শীর্ষ তিন কোম্পানি দুই অংকের লোকসান গুনেছে। গার্টনারের প্রতিবেদনে বলা হয়, চতুর্থ প্রান্তিকে অ্যাপলের বিক্রি কমেছে ১০ দশমিক ১ শতাংশ। ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক জায়ান্টটির বিক্রি কমেছে ৭ দশমিক ৫ শতাংশ। শীর্ষ তিন পিসি নির্মাতা কোম্পানির মধ্যে ডেল সর্বোচ্চ ৩৭ শতাংশ লোকসান গুনেছে। এইচপি ও লেনোভোর বিক্রি কমেছে যথাক্রমে ২৯ ও ২৮ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিক যে পিসি নির্মাতাদের জন্য ভালো যাবে না তার ইঙ্গিত গত বছরই পাওয়া গিয়েছিল। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে পিসি বিক্রি হ্রাস নিয়ে উদ্বেগ ছিল সংশ্লিষ্টদের। বছরের শেষ অংশে সাধারণত বিক্রি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয় বিভিন্ন কোম্পানি। ছুটির মৌসুমের কেনাকাটা কিংবা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অফার সত্ত্বেও চাঙ্গা করা যায়নি পিসি খাত। গার্টনার বলছে, নব্বইয়ের দশকের মাঝামাঝি উপাত্ত রাখা শুরুর পর চতুর্থ প্রান্তিকে সর্বনিম্ন বিক্রি হয়েছে। বৈশ্বিক মূল্যস্ফীতি ও আসন্ন অর্থনৈতিক সংকটের শঙ্কায় ভোক্তারা কম দরকারি পণ্য ক্রয় কমিয়ে দিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

জুলাইয়ে ‘নন-সিকিউরিটি’ আপডেট ছাড়বে মাইক্রোসফট

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন
প্রযুক্তি সংবাদ

আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন

ঝড়-বৃষ্টির সময় ডিভাইসের সুরক্ষায় যা করবেন
নির্বাচিত

ঝড়-বৃষ্টির সময় ডিভাইসের সুরক্ষায় যা করবেন

দেশের বাজারে সাশ্রয়ী দামের রিয়েলমি সি৩৩ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে সাশ্রয়ী দামের রিয়েলমি সি৩৩ উন্মোচন

টিকটকের নতুন সিইওর খোঁজে বাইটডান্স
নির্বাচিত

টিকটকের নতুন সিইওর খোঁজে বাইটডান্স

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 April 2023

অ্যাপলের পিসি বিক্রি ৪০ শতাংশ কমেছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix