Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের ওপর বিকাশের হামলার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 April 2023
নগদের ওপর বিকাশের হামলার অভিযোগে মামলা
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশে জনপ্রিয় ও সহজলভ্য হয়ে উঠেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস)। এক্ষেত্রে বাজার দখল রাখতে ডাক বিভাগের নগদের ওপর নিয়মিতভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিকাশের বিরুদ্ধে। এমন হীন কাজে ঢাকা থেকে করসাজির মূল হোতা হিসাবে উঠে এসেছে বিকাশের হেড অব সেলস ইরফানুল হকের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যেই খুলনাতে বিকাশের হেড অব সেলস ইরফানুল হকের নির্দেশে নগদের দোকান, ব্যানার, প্যানা ভাংচুর এবং অর্থ লোপাটের মতো ঘটনা ঘটেছে। এ বিষয়ে ১৩ এপ্রিল খুলনা থানায় মামলাও হয়েছে। মামলা নাম্বার- ১৮।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ১৬০ নংহোল্ডিংয়ের শেরে বাংলা রোডস্থ আনসারী ভবনের তিনতলায় নগদের ডিস্ট্রিবিউটর অফিসের ম্যানেজার হিসাবে কর্মরত আছেন মামলার বাদী খলিলুর রহমান। তিনি অভিযোগ করেন, ১২ এপ্রিল খুলনা থানাধীন সাতরাস্থা মোডের মদিনা বেকারির সামনে বিভিন্ন দোকানে নগদের প্যানা , ফেস্টুন ছিঁড়ে ফেলতে শুরু করে মামলার ১ নং আসামি সুমন, যিনি নিজে খুলনা জেলা বিকাশের ডিস্ট্রিবিউটর। এছাড়া তার সাথে বিকাশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী আসামি মহসিন, তনু, মিল্টন, জিএম আজিজুর রহমান, হাবিবুর রহমান জুয়েল, মো: মুর্শিদুজ্জামানসহ অজ্ঞাতনামা ৭-৮ জন বিকাশ হেড অফিসের হেড অব সেলস ইরফানুল হক এবং মোর্শেদুজ্জামানের নির্দেশে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। এসময় নগদের কর্মচারী মো: রাব্বি হোসেন ও মো. মেহবার হোসেনকে মারধরও করা হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও দেয়া হয়।

এ বিষয়ে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম উল্লেখ করে সদর থানায় মামলা হয়েছে। পুলিশ খুব আন্তরিকভাবে মামলাটি তদন্ত করে দোষীদের গ্রেপ্তারে সচেষ্ট রয়েছে।

উল্লেখ্য, সারাদেশে বিকাশ ও নগদের মধ্যে ব্যবসা সম্প্রসারণ নিয়ে নানা সময় এ ধরণের ঝামেলার কথা শুনা গেছে। নির্ভরযোগ্য সূত্র আরো জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি কারবার করা ১৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে সিআইডি জানতে পারে, এক বছরে ৭৫ হাজার কোটি টাকার সমপরিমাণ ৭.৮ বিলিয়ন ডলার পাচার করেছে হুন্ডি ব্যবসায়ীরা। গ্রেপ্তার হওয়া অধিংকাশই বিকাশের এজেন্ট। গ্রেফতাররা হলেন- আক্তার হোসেন (হুন্ডি এজেন্ট), দিদারুল আলম সুমন (হুন্ডি এজেন্ট), খোরশেদ আলম ইমন (হুন্ডি এজেন্টের সহযোগী), রুমন কান্তি দাস জয় (বিকাশ এজেন্ট), রাশেদ মাঞ্জুর ফিরোজ (বিকাশ এজেন্ট), মো. হোসাইনুল কবির (বিকাশ ডিএসএস), নবীন উল্লাহ (বিকাশ ডিএসএস), মো. জুনাইদুল হক (বিকাশ ডিএসএস), আদিবুর রহমান (বিকাশ ডিএসও), আসিফ নেওয়াজ (বিকাশ ডিএসও), ফরহাদ হোসাইন ( বিকাশ ডিএসও), আবদুল বাছির (বিকাশ এজেন্ট), মাহাবুবুর রহমান সেলিম (বিকাশ এজেন্ট), আবদুল আউয়াল সোহাগ (বিকাশ এজেন্ট), ফজলে রাব্বি (বিকাশ এজেন্ট)। এসব অর্থপাচারকারীদের সাথেও বিকাশের হেড অব সেলস ইরফানুল হকের যোগসূত্র রয়েছে বলে দাবি করেছে নির্ভরযোগ্য সূত্র।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ লেনদেনে বিকাশনগদবিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই
ই-কমার্স

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

জেনে নিন মাইক্রোসফট বা এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট
কিভাবে করবেন

জেনে নিন মাইক্রোসফট বা এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট

ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি
প্রযুক্তি বাজার

এসি বিক্রিতে ওয়ালটনের ১২২ শতাংশ প্রবৃদ্ধি

ঈদ-উল-আযহার আমেজ বৃদ্ধিতে অপোর আকর্ষণীয় সব অফার
ছাড় ও অফার

ঈদ-উল-আযহার আমেজ বৃদ্ধিতে অপোর আকর্ষণীয় সব অফার

৮৫৫ চিপসেটে ১৯২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা চালানো সম্ভব
নির্বাচিত

৮৫৫ চিপসেটে ১৯২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা চালানো সম্ভব

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 April 2023

নগদের ওপর বিকাশের হামলার অভিযোগে মামলা

Techzoom.TV |
TechzoomTV