Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিম্ফনির কারখানায় স্মার্টফোন বানাবে মটোরোলা

মোটোরোলার সাথে চুক্তি হলো এডিসন গ্রুপের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 May 2023
সিম্ফনির কারখানায় স্মার্টফোন বানাবে মটোরোলা
Share on FacebookShare on Twitter

মটোরোলার সাথে চুক্তি হলো এডিসন গ্রুপের। এই চুক্তির আওতায় এখন থেকে মোটোরোলা এডিসন গ্রুপের মোবাইল ফোন ফ্যাক্টরি এডিসন ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং করবে এবং বাংলাদেশে বাজারজাত করবে। মোটোরোলা আশা করছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাঁদের ব্যাবসা আরো ভালো ভাবে পরিচালনা করা সম্ভব হবে।

একই সাথে মোটোরোলা, বাংলাদেশে তাঁদের নতুন দুইটি স্মার্টফোন মোটো ই৩২ এবং মোটো ই২২এস উদ্বোধন করে। ই সিরিজ মোটোরোলার সবচাইতে সাশ্রয়ী এবং ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। “ডিজাইন মিট পারফরম্যান্স” এই স্লোগান টি সামনে রেখে হ্যান্ডসেট দুটি উদ্বোধন করা হয়।

ফোন দুটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। ৯০ মেগাহার্জ রিফ্রেশরেট এর হ্যান্ডসেট দুটিতে আছে ৬.৫ ইঞ্চ আইপিএস এল সি ডি পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ২.৩ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর মিডিয়াটেক এর জি৩৭ ১২ ন্যানো মিটার চিপসেট এবং সাথে আছে হাইপার ইঞ্জিন প্রযুক্তি। ৪ জিবি ডিডিআরফোর র‍্যামের এর সাথে ইন্টারনাল স্টোরেজ আছে ৬৪ জিবি যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১ ট্যারাবাইট পর্যন্ত। পাওয়ারফুল চিপসেট থাকার কারণে এসফল্ট এইট, কল অফ ডিউটির মতো হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে।

সুন্দর ছবি তোলার জন্য মোটো ই৩২ এবং মোটো ই২২এস ফোন দুটিতে যথাক্রমে আছে ৫০ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেল এর এআই সমৃদ্ধ ডুয়াল রিয়ার পিডিএফ ক্যামেরা। দুটি ফোনের সেলফি ক্যামেরাতেই থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি শ্যুটার যা দিয়ে তোলা যাবে প্রাণবন্ত সব ছবি।

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি যা দিবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। দুটি ন্যানো সিম এর পাশাপাশি মেমোরী কার্ডও ব্যাবহার করা যাবে হ্যান্ডসেট দুটিতে। এছাড়াও হ্যান্ডসেট দুটির সিকিউরিটি দিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সুবিধা এবং ফেইস আনলক।

প্রয়োজনীয় সকল সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং এ্যাক্সালেরো মিটার রয়েছে ফোন দুটিতে।

আজ থেকে এডিসন গ্রুপের (সিম্ফনি মোবাইল) সকল আউটলেটে অত্যাধুনিক ডিজাইনের মোটো ই৩২ এবং মোটো ই২২এস হ্যান্ডসেট দুটি ইকো ব্ল্যাক এবং আর্কটিক ব্লু কালারে পাওয়া যাচ্ছে ১৫ হাজার ৯৯৯ এবং ১৪ হাজার ৯৯৯ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মটোরোলামোটো ই৩২ এবং মোটো ই২২এসসিম্ফনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বারবার ফোন করে কাউকে বিরক্ত করলে জেল-জরিমানা!
টেলিকম

বারবার ফোন করে কাউকে বিরক্ত করলে জেল-জরিমানা!

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

শাওমি রেডমি ১০এক্স প্রো ৫জি
প্রযুক্তি সংবাদ

শাওমি রেডমি ১০এক্স প্রো ৫জি

স্যামসাং টিভিতে এখন দেখা যাবে টফি অ্যাপ
নির্বাচিত

স্যামসাং টিভিতে এখন দেখা যাবে টফি অ্যাপ

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

সচল বা অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন ডিজিটাল ডিভাইসে বিশেষ ছাড়
নির্বাচিত

সচল বা অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন ডিজিটাল ডিভাইসে বিশেষ ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

দীর্ঘ সাত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর...

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 May 2023

সিম্ফনির কারখানায় স্মার্টফোন বানাবে মটোরোলা

Techzoom.TV |
TechzoomTV