Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ মে ২০২৩
ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন
Share on FacebookShare on Twitter

অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বাংলাদেশ সিভিল সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যসহ প্রতিনিধিদলে ছিলেন এনডি কোর্সের মিশর, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজার, নাইজেরিয়া, জর্ডান, শ্রীলঙ্কা, দক্ষিণ সুদানসহ ১৭টি দেশের শতাধিক সামরিক কর্মকর্তা।

ন্যাশলাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল ওয়ালটন হেডকোয়ার্টারে আন্তর্জাতিকমানসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম স্বশরীরে প্রত্যক্ষ করেন। সে সময় তাঁরা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা লাভ করে মুগ্ধতা প্রকাশ করেন।

বুধবার (৩ মে, ২০২৩) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম এবং সেনাবাহিনীর মেজর জেনারেল সৈয়দ তারেক হুসেইনের নেতৃত্বে প্রতিনিধিদলটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম। ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে আসায় তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়খুজ্জামান, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম, এস এম জাহিদ হাসান, ইউসুফ আলী ও ইয়াছির আল-ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর মহসিন আলী মোল্লা, ইন্টারন্যাশনাল বিজনেসের ইনচার্জ আব্দুর রউফ প্রমুখ।
হেডকোয়ার্টার প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তাঁরা ওয়ালটনের তৈরি বিভিন্ন পণ্যে সজ্জিত ডিসপ্লে সেন্টার প্রত্যক্ষ করেন। পরে অতিথিরা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজটারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, মোল্ড, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, এলিভেটর, ল্যাপটপ-কম্পিউটার ইত্যাদি পণ্যের প্রোডাকশন প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের পর বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে যে এত উন্নতমানের ফ্যাক্টরি আছে, স্বশরীরে ওয়ালটনে না এলে আমরা বুঝতেই পারতাম না। এখানে একটা ম্যানুফ্যাকচারিং এরিয়ার ভেতর ফ্রিজ, এসি, টিভি, কম্প্রেসর, ওয়াশিং মেশিন থেকে শুরু করে আন্তর্জাতিকমানের বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউজহোল্ড অ্যাপ্লায়েন্স উৎপাদিত হচ্ছে। ওয়ালটন প্রায় সব ধরনের পণ্য ও যন্ত্রাংশ নিজেরাই তৈরি করছে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। আমদানি বিকল্প পণ্য উৎপাদনের মাধ্যমে ওয়ালটন মহামূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় করছে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এসব পণ্যসামগ্রী বিদেশে রপ্তানি করছে। সবকিছু মিলিয়ে ওয়ালটন বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরো বলেন, ওয়ালটন হেডকোয়ার্টার্স সত্যিকার অর্থেই একটা গ্রিন ফ্যাক্টরি। অন্যান্য সব কারখানা থেকে এটা পুরোপুরি ভিন্ন। ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে সত্যিই আমরা বড় অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করে নিয়ে যাচ্ছি। আমাদের বিদেশি যেসব কোর্স মেম্বার আছেন, তাঁরাও এই জ্ঞানটা অর্জন করে নিয়ে গেলেন। আশা করি তারা আজকের এই অভিজ্ঞতা তাদের দেশে শেয়ার করবেন। সত্যি কথা বলতে ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে আমরা ওয়ালটন ও বাংলাদেশ নিয়ে অভিভূত ও গর্বিত।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারো বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারো বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেলো ওয়ালটন

অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের বিরুদ্ধে মামলা

আসুস এনেছে বিশ্বের সবচেয়ে স্লিম ১৩.৩ ইঞ্চির ওএলইডি ল্যাপটপ
নির্বাচিত

আসুস এনেছে বিশ্বের সবচেয়ে স্লিম ১৩.৩ ইঞ্চির ওএলইডি ল্যাপটপ

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন ফিচার ২০২৫

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন
নির্বাচিত

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন

রিমুভেবল ক্যামেরা স্মার্টফোনের পেটেন্ট নিয়েছে অপো
নির্বাচিত

রিমুভেবল ক্যামেরা স্মার্টফোনের পেটেন্ট নিয়েছে অপো

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix