Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছিনতাইয়ের অভিযোগে বিকাশের সেলস অফিসারসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 May 2023
ছিনতাইয়ের অভিযোগে বিকাশের সেলস অফিসারসহ আটক ৩
Share on FacebookShare on Twitter

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে বিকাশের সেলস অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মে) গভীর রাতে রাজবাড়ী সদর এবং বালিয়াকান্দি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলাদিপুর মল্লিকপাড়া গ্রামের আব্দুল মোতালেব মল্লিক ওরফে খুদে মল্লিকের ছেলে মো. মুন্না মল্লিক ওরফে মুন্নাফ (২৬), বালিয়াকান্দি উপজেলার নারায়ণপুর গ্রামের মো. বিল্লাল মোল্লার ছেলে সুলতান আহম্মেদ শান্ত (২০) ও গোবিন্দপুর গ্রামের মো. জাহেদ মন্ডলের ছেলে মো. তুষার মন্ডল (২০)। এদের মধ্যে মুন্নাফ রাজবাড়ী জেলার বিকাশের ডিএসও (ডিস্ট্রিবিউটার সেলস অফিসার) হিসেবে কর্মরত বলে জানা গেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা সান্টু নন্দী (৪৭) একজন বৈধ মদের পারমিট হোল্ডার। তিনি গত ১৭ এপ্রিল ফরিদপুর ফরেন লিকার শপ থেকে ৭ ইউনিট হুইস্কি পারমিট ইস্যু করে ফরিদপুর থেকে বালিয়াকান্দির বহরপুরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আলাদিপুর কোমরপাড়া মেইন রোডে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে চারজন তার অটোরিকশার গতিরোধ করে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে তার কাছে থাকা সাত বোতল হুইস্কিসহ (যার মূল্য ১৬ হাজার ১০০ টাকা) তার কাছে থাকা নগদ ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

এরপর তারা সান্টু নন্দীকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে তার বাড়ি থেকে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। পরে সান্টু ভুয়া ডিবির খপ্পরে পড়েছেন বুঝতে পেরে রাজবাড়ী জেলার ডিবি পুলিশকে বিষয়টি জানান। ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২ মে) গভীর রাতে রাজবাড়ী সদর এবং বালিয়াকান্দি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।

জেলা ডিবি পুলিশের ওসি মো.মনিরুজ্জামান খান বলেন, ভিকটিম সান্টু নন্দী বিষয়টি আমাদের জানালে আমরা অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তিকে আটক করেছি। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রানা নামে একজন পলাতক রয়েছে। এ বিষয়ে সন্টু নন্দী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশবিকাশ অ্যাপবিকাশে অবৈধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নববিবাহিতদের জন্যে স্যামসাংয়ের ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

নববিবাহিতদের জন্যে স্যামসাংয়ের ক্যাম্পেইন

ফাঁস হলো ডুয়াল ৪৮-মেগাপিক্সেল ক্যামেরার ‘আইফোন এয়ার ২’-এর নকশা
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো ডুয়াল ৪৮-মেগাপিক্সেল ক্যামেরার ‘আইফোন এয়ার ২’-এর নকশা

২৬ মার্চ থেকে সহজ ডটকমে ট্রেনের টিকিট
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ট্রেনের নতুন টিকিটিং সিস্টেমের প্রথমদিনেই বিড়ম্বনা

টুইটার ব্যবহারকারীরা সাবধান!
নির্বাচিত

টুইটার ব্যবহারকারীরা সাবধান!

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Load More

ট্রেন্ডিং টপিক

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

৯.৯ অ্যানিভার্সারি সেলে দারাজে ৮০% পর্যন্ত ছাড়
ই-কমার্স

৯.৯ অ্যানিভার্সারি সেলে দারাজে ৮০% পর্যন্ত ছাড়

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 May 2023

ছিনতাইয়ের অভিযোগে বিকাশের সেলস অফিসারসহ আটক ৩

Techzoom.TV |
TechzoomTV