Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাতে স্মার্টফোন ব্যবহারে শরীরের যেসব ক্ষতি হয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 May 2023
রাতে স্মার্টফোন ব্যবহারে শরীরের যেসব ক্ষতি হয়
Share on FacebookShare on Twitter

মানুষ অভ্যাসের দাস! আর এই অভ্যাসের সঙ্গে আমাদের স্বাস্থ্যও বিশেষ ভাবে জড়িত। অথচ আমরা নিজের অজান্তেই কিছু অভ্যাসের মাধ্যমে নিজের স্বাস্হ্যকে অবহেলা করে থাকি। যেমন- অনেকে রাতে বিছানায় আলো নিভিয়েও হাতে স্মার্টফোন ব্যবহারে অভ্যাস। এতে তো ঘুমের ১২টা বাজেই! এর বিপদ আরো মারাত্মক।

বিশেষজ্ঞরা বলছেন, অন্ধকারে স্মার্টফোনের আলো অন্ধত্ব পর্যন্ত ডেকে আনতে পারে। শুধু তাই নয়, এই অভ্যাস আমাদের চোখের পাশাপাশি মস্তিষ্কের ওপর ফেলছে চরম বিরূপ প্রভাব। যার ফলে শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলোও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কিন্তু অনেকের মনেই প্রশ্ন, স্মার্টফোনের আলো কীভাবে আমাদের শরীরের ক্ষতি করে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্মার্টফোনের পর্দা এক ধরণের উজ্জ্বল নীল আলো নিঃসরণ করে, যা দিনের কড়া আলোতেও আমাদেরকে ফোনের পর্দা স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। এই নীল আলো ভিজিবল লাইট স্পেকট্রামের অন্তর্ভুক্ত। এর ফলে রাতে ফোন ব্যবহার করলে মস্তিষ্ক এই নীল আলোকরশ্মির কারণে ধাঁধায় পড়ে যায় এবং একে দিনের আলো হিসেবে ধরে নেয়।

কারণ আমাদের মস্তিষ্কে সৃষ্টির আদিকাল থেকে এমনভাবেই প্রোগ্রাম তৈরি হয়ে আছে যে, দিনে আলো থাকে এবং সেটি জেগে থাকার সময়। অপরদিকে রাত হয় অন্ধকার এবং এটি ঘুমানোর সময়। পুরো শরীরের বিভিন্ন সিস্টেম এই নিয়ম অনুসারেই নিয়ন্ত্রিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল থেকে নির্গত হওয়া আলোর মধ্যে ৭টি রঙের রশ্মিই থাকে। কিন্তু এর মধ্যে নীল রশ্মি সবচেয়ে শক্তিশালী। তাই এটি ক্ষতিও করে সবচেয়ে বেশি।

চিকিৎসকরা বলছেন, মোবাইল ফোন যে নীল আলো ছড়ায়, রুমের লাইট নিভিয়ে দেওয়ার কারণে রাতে সেটি আরো তীক্ষ্ণ হয়ে যায়। স্মার্টফোনের নীল আলো শরীরে মেলাটোনিন নামের হরমোন উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। মেলাটোনিন মূলত এমন একটি হরমোন, যা রাতের বেলা নিঃসৃত হয়ে শরীরকে ঘুমিয়ে পড়ার নির্দেশ দেয়। আর এই মেলাটোনিনের অভাবে ঘুমের স্বাভাবিক নিয়মে ব্যাঘাত ঘটে। চলুন দেখা যাক, স্মার্টফোনের নীল আলোকরশ্মি শরীরের কী কী ক্ষতি করে?

১. এর কারণে ঘুম কমে যায়। রাতে ঠিকমতো ঘুম না হলে তা পরদিন স্মৃতিশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে।
২. চোখে প্রবল চাপ পড়ে। ফলে দৃষ্টিশক্তি কমতে থাকে।
৩. ফোনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে মস্তিষ্কে চাপ পড়ে। এতে নতুন কিছু শেখায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।
৪. মাথা, ঘাড় ও কাঁধে ব্যথা অনুভূত হতে দেখা যায়।
৫. চোখের ক্ষতি হতে পারে, যেমন- চোখে শুষ্ক বোধ করা, চোখে চুলকানি হওয়া, চোখে ঘোলা দেখা, দূরের জিনিস দেখতে সমস্যা হওয়া, এমনকি রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও কিছু প্রমাণ পাওয়া গেছে।
৬. স্মার্টফোনের আলো ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের কাজেও ব্যাঘাত ঘটাতে পারে, ফলে স্থুলতার ঝুঁকি বেড়ে যায়।
৭. রাতে দীর্ঘক্ষণ আলোর সংস্পর্শে থাকা এবং পর্যাপ্ত ঘুম না হওয়ার সঙ্গে স্তন ও প্রোস্টেট ক্যান্সারের যোগসূত্র রয়েছে।

আসলে প্রযুক্তি কখনো আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে, আবার কখনো অভিশাপ। নির্ভর করছে আপনি কীভাবে এটিকে ব্যবহার করছেন, তার ওপর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এ৩২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সিই ৫জিঃ কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

গ্যালাক্সি এ৩২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সিই ৫জিঃ কোনটি সেরা দেখে নিন

বাংলাদেশ থেকে ১২ কোটি ১৫ লাখ ৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়েছে টিকটক
নির্বাচিত

বাংলাদেশ থেকে ১২ কোটি ১৫ লাখ ৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়েছে টিকটক

এআই জালিয়াতির মহোৎসব: ডিপফেক থেকে বাঁচতে আপনার ‘ডিজিটাল কবচ’ কী?
প্রযুক্তি সংবাদ

এআই জালিয়াতির মহোৎসব: ডিপফেক থেকে বাঁচতে আপনার ‘ডিজিটাল কবচ’ কী?

ব্যান করার পর ৪০৫ গুন বেড়েছে পর্ন সাইটে ভিজিট
প্রযুক্তি সংবাদ

পর্ন সাইট খুললেই তথ্য যাবে পুলিশের কাছে

২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি
অটোমোবাইল

২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি

কোটি টাকা হাতিয়ে নিয়ে বহাল তবিয়তে হাই-টেক পার্কে পলকের বান্ধবী তানজিলা
প্রযুক্তি সংবাদ

কোটি টাকা হাতিয়ে নিয়ে বহাল তবিয়তে হাই-টেক পার্কে পলকের বান্ধবী তানজিলা

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 May 2023

রাতে স্মার্টফোন ব্যবহারে শরীরের যেসব ক্ষতি হয়

Techzoom.TV |
TechzoomTV