Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের মাধ্যমে হুন্ডি ব্যবসা থামছেই না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ মে ২০২৩
অবৈধ লেনদেনে সবার শীর্ষে বিকাশ
Share on FacebookShare on Twitter

অবৈধ হুন্ডি ব্যবসার লাগাম টানা যাচ্ছে না। গত কয়েক বছর ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়েছে। এক্ষেত্রে বিকাশের মাধ্যমে হুন্ডির রমরমা ব্যবসা চলছে। সম্প্রতি হুন্ডি ব্যবসার দায়ে নোয়াখালীর চাটখিলে বিকাশের এক এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন, শাহাদাৎ হোসেন (২৩) ও বলাই চন্দ্র দাস (২৬)। গ্রেফতারকৃতরা দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর এবং হংকংসহ বিভিন্ন দেশের হুন্ডি ব্যবসায়ীদের জন্য কাজ করে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগেও বিভিন্ন সময় হুন্ডি ব্যবসার অভিযোগে বেশ কয়েকজন বিকাশ এজেন্ট গ্রেফতার হয়েছেন। গত বছরের (২০২২) সেপ্টেম্বরে রাজধানীর শাহজাদপুর থেকে মো. আবুল হাসান নামে এক বিকাশ এজেন্টকে গ্রেফতার করে সিআইডি। বিকাশের এজেন্টশিপ নিয়ে অবৈধ হুন্ডি ব্যবসা করতেন তিনি। ২০১৮ সালের জানুয়ারিতেও বিভিন্ন জেলা থেকে আটজন বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছিল সিআইডি। রাজশাহী, পাবনা এবং ময়মনসিংহ থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র জানায়, হুন্ডির সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৩১ জন বিকাশ এজেন্টের হিসাব জব্দ করে এজেন্টশিপ বাতিল করা হয়েছে। এছাড়াও হুন্ডি বিষয়ক ৩৪টি লেনদেনের প্রতিবেদন পর্যালোচনা করছে সংস্থাটি। বিএফআইইউ হুন্ডি ও ট্রেড বেজড মানি লন্ডারিং সংশ্লিষ্ট ১১টি গোয়েন্দা প্রতিবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার কাছে প্রেরণ করেছে।

এছাড়াও হুন্ডি বিষয়ক ২টি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ ফরেক্স, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেন সংশ্লিষ্ট ৫১টি ওয়েবসাইট, ১২টি সোশ্যাল মিডিয়া পেজ এবং ১৫টি অ্যাপসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে বিএফআইইউ।

জানা গেছে, মুদ্রাপাচার ও ট্রেড মিস ইনভয়েসিং সংক্রান্ত ২টি গোয়েন্দা প্রতিবেদন সিআইডিতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও একই বিষয়ে ৯টি সন্দেহজনক প্রতিবেদন পর্যালোচনাধীন রয়েছে।

বিএফআইইউ জানিয়েছে, মোরাল সুয়েশন করে আনব্লকড করে দেওয়া ২১৮ টি হিসাবে কোটি টাকার বেশি রেমিট্যান্স বৈধ পথে দেশে এসেছে। ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্সের তথ্য মতে, এসব হিসাবের মাধ্য ১ কোটি ১ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা সমপরিমাণ রেমিট্যান্স বৈধ পথে দেশে এসেছে।

এদিকে মোবাইল ব্যাংকিংয়ে বিএফআইইউর নজরদারির কারণে এজেন্ট ব্যাংকিংয়ে হুন্ডি ব্যবসার চিত্র ধরা পড়েছে। সম্প্রতি বিএফআইইউ কিছু হিসাবের তথ্য বিশ্লেষণ করেছে। এসব হিসাবে হুন্ডিতে লেনদেনের অস্তিত্ব পেয়েছে সংস্থাটি।

জানতে চাইলে বিএফআইইউর উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, হুন্ডি ব্যবসা, ক্রিপ্টোকারেন্সি এবং জুয়ার সাইট বন্ধে কাজ করছে বাংলাদেশ ফাইন্যন্সিয়াল ইন্টিলিজেন্স।

এদিকে সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে ব্র্যান্ড পার্টনারশিপ চুক্তি করেছে বিকাশ। ফলে আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হয়েছে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানটি। এএফএ-এর ওয়েবসাইটে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়েছে। এশিয়া অঞ্চলে আর্জেন্টিনা ফুটবল দলের ব্যাপক জনপ্রিয়তা দেখে সংস্থাটির বিপণন বিভাগ এই অঞ্চলে তাদের ব্র্যান্ড সম্প্রসারণের কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছে এএফএ। আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলেও কিভাবে লিওনেল মেসির দলের সঙ্গে বিকাশ পারস্পরিক সহযোগিতা করবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এছাড়াও বাংলাদেশের জাতীয় ফুটবল দল অর্থসংকটে ভুগলেও ভিনদেশি একটি দলের স্পন্সর হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Tags: অবৈধ লেনদেনে বিকাশবিকাশ অ্যাপবিকাশ পেমেন্টেবিকাশ হুন্ডিবিকাশে অবৈধবিকাশে মানি লন্ডারিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

লডডাউন উঠলে বাজারে আসবে যেসব ফোন
প্রযুক্তি সংবাদ

লডডাউন উঠলে বাজারে আসবে যেসব ফোন

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

আইএসপি লাইসেন্স: কী হবে ৪১৯ আবেদনের?

এআই নির্ভর ডাটাবেজ চালু করলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

এআই নির্ভর ডাটাবেজ চালু করলো হুয়াওয়ে

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
টেলিকম

মোবাইল ইন্টারনেটে খরচ কমতে পারে

হ্যাকিং মানে কি শুধুই অপরাধ?
নির্বাচিত

হ্যাকিং মানে কি শুধুই অপরাধ?

কুড়িগ্রামে বই বিহীন শ্রেণিকক্ষ
প্রযুক্তি সংবাদ

কুড়িগ্রামে বই বিহীন শ্রেণিকক্ষ

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?
প্রযুক্তি বাজার

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার
অটোমোবাইল

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix