Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-পাসপোর্টের আবেদনে ভুল সংশোধন করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ মে ২০২৩
যেভাবে পাওয়া যাবে ই-পাসপোর্ট
Share on FacebookShare on Twitter

পাসপোর্ট করতে আগের মতো নানা সমস্যায় পড়তে হচ্ছে না মানুষজনকে। অনলাইন আবেদন শুরু হওয়ার পর ঘরে বসে আবেদন ও ফি জমা দেওয়া যাচ্ছে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে অনেকেই নানা কারণে কিছু ভুল করে ফেলেন। বিশেষত যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে ভুল হয়ে থাকে বেশি। তবে এসব ভুলে খুব সহজেই সংশোধন করা সম্ভব।

ই-পাসপোর্ট আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইট গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টে আবেদনকারীর সব তথ্য সংরক্ষিত থাকে। চূড়ান্তভাবে অনলাইন আবেদনটি সাবমিট করার আগ পর্যন্ত আবেদনকারী কোনো ভুল থাকলে সেটা যতবার ইচ্ছা পরিবর্তন করতে পারবেন।

তবে আবেদনটি একবার সাবমিট হয়ে গেলে কোনো ভুল ধরা পড়লেও তা আগের মতো পরিবর্তন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে সংশোধনের জন্য আবেদনকারীকে তার আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে।

যেভাবে ভুল সংশোধন করতে পারবেন পাসপোর্টের। অনলাইনে আবেদন করার পর সেটি ডাউনলোড করে যদি দেখেন কোনো ভুল আছে, তাহলে দুটি পদ্ধতি গ্রহণ করতে পারেন।

প্রথমটি হচ্ছে, যদি দেখেন আপনার ই-পাসপোর্টের আবেদনপত্রে ছোট দুএকটি ভুল আছে তাহলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে সেখানকার কম্পিউটার অপারেটরকে অনুরোধ করলে সংশোধন করে দেবে। যদি বড় ভুল হয়ে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে আবেদন জমা নেয় না পাসপোর্ট অফিস। সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করতে হবে।

দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী, পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে অনুরোধ করে দেখা যেতে পারে। যদি তিনি সংশোধন করে দেন তাহলে ভালো। আর তা না হলে শেষ উপায় হচ্ছে আবেদনপত্র বাতিল করা। আবার নতুন করে আবেদন ফরম পূরণ করা।

কোনো আবেদনকারী যদি তার ই-পাসপোর্টের অনলাইন আবেদনটি বাতিল করতে চান তাহলে তাকে প্রথমে পাসপোর্ট অফিসের সহকারী উপ-পরিচালক বরাবর দরখাস্ত দিতে হবে। এই দরখাস্তে প্রথমে নিজের নাম ও মা-বাবার নামের পর আবেদনের তারিখ উল্লেখ করতে হবে।

তারপর দিতে হবে অনলাইনে নিবন্ধিত আবেদনের আইডি নম্বর। এটি পাওয়া যাবে আবেদনের পর অ্যাপ্লিকেশন সামারিতে, যার শুরু হয়েছে OID দিয়ে।

এরপর দরখাস্তে অনলাইন আবেদনের যে অংশ ভুল হয়েছে সেটি উল্লেখ করতে হবে। সর্বশেষ দরখাস্তের সঙ্গে অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশন সামারির প্রিন্ট করা কপিটি সংযুক্ত করে দিতে হবে। তারপর এই দরখাস্ত আঞ্চলিক পাসপোর্ট অফিস গিয়ে জমা দিয়ে আসতে হবে।

আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন বাতিল করতে দরখাস্ত জমা দেওয়ার পর আবেদনকারীর মোবাইল নম্বরে এ সংক্রান্ত একটি এসএমএস চলে আসবে। এসএমএস আসার পর আবেদনকারী সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগইন করবেন।

তখন অ্যাকাউন্টে আবেদনের অংশে লাল অক্ষরে স্ট্যাটাস ক্যানসেল দেখাবে। এরপর থাকবে ডিলিট অপশন। ডিলিট অপশনে ক্লিক করার পর আবেদনটি বাতিল হয়ে যাবে। এরপর সঠিক তথ্য দিয়ে নতুন করে আবার ই-পাসপোর্টের জন্য অনলাইন আবেদন করা যাবে।

তবে আবেদনটি বাতিল হতে ২৪ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে। আবেদনটি বাতিল হওয়া না পর্যন্ত নতুন আবেদন করা যাবে না। তাই সংশ্লিষ্ট ওয়েবসাইটের চেক স্ট্যাটাস মেন্যুতে গিয়ে বার বার চেক করতে হবে আবেদন বাতিল হয়েছে কি না। এই প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় ৩-৭ দিনও সময় লেগে যায়।

ই-পাসপোর্টের অনলাইন আবেদনের ক্ষেত্রে ছয় মাসের মধ্যে আবেদন ফি বা টাকা জমা দিতে হবে। এই ৬ মাসের মধ্যে আবেদন ফি ও আঙুলের ছাপ এবং ছবি তোলা না হলে আবেদনটি এমনিতেই বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে ৬ মাস পর আবার নতুন করে আবেদন করা যাবে।

ফি পরিশোধের পর আবেদনে ভুল ধরা পড়লে যা করবেন ই-পাসপোর্টের জন্য আবেদন ও টাকা জমা দেওয়ার পর ভুল ধরা পড়লে আগের নিয়মে দরখাস্ত করে আবেদন বাতিল করতে হবে। তবে দরখাস্তের সঙ্গে আবেদন ফি বাতিল হয়ে যাবে না। নতুন আবেদনের সঙ্গে আগের জমা দেওয়া টাকার ব্যাংক রশিদ কিংবা চালান জমা দিতে পারবেন।

Tags: ই-পাসপোর্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”
উই

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”

মিনিটে বিক্রি ৭৭ মিলিয়ন ডলারের অনার ৫০ সিরিজ
নির্বাচিত

মিনিটে বিক্রি ৭৭ মিলিয়ন ডলারের অনার ৫০ সিরিজ

সারা দেশে ওয়ালটন মোবাইল ফেস্ট, রয়েছে আকর্ষণীয় উপহার
নির্বাচিত

সারা দেশে ওয়ালটন মোবাইল ফেস্ট, রয়েছে আকর্ষণীয় উপহার

দারাজ -সেলার মৈত্রী প্রোগ্রামে ১৬,০০০ সেলার যোগদান করেছেন
ই-কমার্স

দারাজ -সেলার মৈত্রী প্রোগ্রামে ১৬,০০০ সেলার যোগদান করেছেন

১৫ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এল রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচ
নির্বাচিত

১৫ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এল রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচ

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন আরো দুই ক্রেতা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন আরো দুই ক্রেতা

Load More

ট্রেন্ডিং টপিক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix