Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আস্থা অ্যাপ’-এ গ্রাহকদের জন্য ফ্রি ই-বুক সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
‘আস্থা অ্যাপ’-এ গ্রাহকদের জন্য ফ্রি ই-বুক সুবিধা চালু
Share on FacebookShare on Twitter

‘আস্থা’ ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি ই-বুক প্ল্যাটফর্ম চালু করেছে ব্র্যাক ব্যাংক।

নতুন ই-বুক ফিচারের মাধ্যমে দেশের প্রথম সুপারঅ্যাপ ‘আস্থা’-এর গ্রাহকরা লাইফস্টাইল এবং বিনোদন সংক্রান্ত সব ধরনের সুবিধা উপভোগ করবেন।

অ্যাপটির ট্রেন্ডিং ‘আস্থা লাইফস্টাইল’-এর সর্বশেষ সংযোজন হলো নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ‘আস্থা বুকস’। এখন ৩.৪০ লাখেরও বেশি ‘আস্থা’ ব্যবহারকারী ই-বুক পড়ার পাশাপাশি সরাসরি অ্যাপের বিশাল সংগ্রহ থেকে অডিওবুক শুনতে পারবেন।

‘আস্থা বুকস’-এর মাধ্যমে বাংলাদেশে এই প্রথম ব্যাংকিং অ্যাপে গ্রাহকরা ই-বুক সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের জন্য এই আনন্দদায়ক অভিজ্ঞতা যোগ করতে ব্র্যাক ব্যাংক ই.বি. সল্যুশনস লিমিটেড (ইবিএস)-এর সাথে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে, আস্থা ব্যবহারকারীরা ‘বইঘর’ প্ল্যাটফর্ম (http://boighor.com) থেকে সম্পূর্ণ বিনামূল্যে ই-বুক এবং অডিওবুক সামগ্রীর প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা পাবেন।

১৫ মে ২০২৩ ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং ইবিএস-এর ডিরেক্টর এনামুল হক।

অনুষ্ঠানে ইবিএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আহসান শরীফ, সিটিও এম এ এ মেহেদী হাসান, সিনিয়র ম্যানেজার মাইনুল হক রনি এবং সিনিয়র এক্সিকিউটিভ জাফরিন হোসেন। এছাড়াও, ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন হেড অব কম্যুনিকেশনস ইকরাম কবীর, হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস তানজিনা আনিস এবং ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস-এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সরকার।

বই-প্রেমী ‘আস্থা’ অ্যাপ ব্যবহারকারীরা এখন তাদের মোবাইল ডিভাইস, যেমন: মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসে যেকোন সময় ইচ্ছেমতো বই পড়তে পারবেন। ‘আস্থা বুকস’-এ গল্প, উপন্যাস, কবিতা এবং থ্রিলার, রোমান্স, হরর, অ্যাডভেঞ্চার, সমসাময়িক, ফ্যান্টাসি ও ইতিহাস ধারার ৮০০টিরও বেশি ই-বুকের একটি সংগ্রহ রয়েছে।

ব্র্যাক ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সুপারঅ্যাপের মাধ্যমে সর্বোত্তম এবং চার্জ-মুক্ত লাইফস্টাইল এবং ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘আস্থা’ ব্যবহারকারীরা অ্যাপটির ‘আস্থা প্লে’ ওটিটি প্ল্যাটফর্ম, ‘আস্থা মিউজিক’ মিউজিক প্ল্যাটফর্ম, ‘আস্থা ইসলামিক’ তথ্য সেবা এবং নতুন এই ‘আস্থা বুকস’ ই-বুক প্ল্যাটফর্মটি উপভোগ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে, ‘আস্থা ট্রাভেল’ এবং ‘আস্থা লার্নিং’ সেবায় আস্থা ব্যবহারকারীদের জন্য প্রদান করা হয় বিশেষ ছাড়। এছাড়াও, গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল সমৃদ্ধ করতে ‘আস্থা লাইফস্টাইল’-এ আরও আকর্ষণীয় ফিচার যুক্ত করা হবে। এই অনন্য সুবিধাগুলো বাংলাদেশে একটি সুপারঅ্যাপ হিসেবে ‘আস্থা’র অবস্থানকে আরও দৃঢ় করতে সাহায্য করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উড়ন্ত ট্যাক্সি আনছে উবার!
অটোমোবাইল

উড়ন্ত ট্যাক্সি আনছে উবার!

মাত্র ১০ মিনিট চার্জে ২০০ ঘণ্টা চলবে ইয়ারবাড
নির্বাচিত

মাত্র ১০ মিনিট চার্জে ২০০ ঘণ্টা চলবে ইয়ারবাড

মঙ্গল গ্রহে জমি কিনে দলিল পেলেন বাঙালি তরুণ!
প্রযুক্তি সংবাদ

মঙ্গল গ্রহে জমি কিনে দলিল পেলেন বাঙালি তরুণ!

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপে ভিডিও কল রেকর্ড করবেন যেভাবে

যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix