Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বছরে নগদের লোকসান ১২৫ কোটি, বন্ড ছেড়ে ৫১০ কোটি টাকা তোলার অনুমতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ মে ২০২৩
ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
Share on FacebookShare on Twitter

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ বছরে গড়ে ১২৫ কোটি টাকা লোকসান করছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৬ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ২৬২ কোটি টাকা লোকসান দিয়েছে গত ২০২১-২২ অর্থবছরে। প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৬১৮ কোটি টাকা। এই অবস্থায় ২০১৮ সালে যাত্রা শুরু করা নগদকে দেশের পুঁজিবাজারে বন্ড ছেড়ে ৫১০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজার থেকে নগদ যে টাকা তুলবে, তা থেকে ৪০০ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করবে। বাকি ১১০ কোটি টাকা ব্যবহার করবে চলতি মূলধন হিসেবে।

নগদের এই বন্ডের মেয়াদ পাঁচ বছর। এর বার্ষিক সুদহার হবে প্রায় ১০ শতাংশ। তবে নিয়মিত সুদ পরিশোধ করতে না পারলে ২ শতাংশ জরিমানা গুনতে হবে। বিএসইসিতে নগদের জমা দেওয়া প্রসপেক্টাস বা বিবরণপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিবরণপত্র অনুযায়ী নগদ আগামী ২০২৪ সালেও লোকসানের আশঙ্কা করছে, যা পরিমাণে পাঁচ কোটি টাকা। তবে এরপর থেকেই মুনাফায় ফেরার আশা প্রতিষ্ঠানটির। ২০২৫ সালে ২৮ কোটি টাকা, ২০২৬ সালে ৬৪ কোটি টাকা, ২০২৭ সালে ১১৪ কোটি টাকা এবং ২০২৮ সালে ১৭১ কোটি টাকা মুনাফা অর্জনের পূর্বাভাস দিয়েছে।

প্রসপেক্টাস পর্যালোচনায় দেখা যায়, নগদের সেবাটি ডাক বিভাগের বলে প্রচার করা হলেও এর মালিকানায় ডাক বিভাগের কোনো অংশগ্রহণ নেই। এতে বলা হয়েছে, দেশের এমএফএস বাজারের ৪০ শতাংশ বিকাশের, ২৫ শতাংশ নগদের ও ১৮ শতাংশ রকেটের। দেশে ১৩টি এমএফএস প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের জুন শেষে নগদের গ্রাহক ছিল ৬ কোটি ৪৭ লাখ। অবশ্য এর মধ্যে সক্রিয় গ্রাহক অর্ধেকের কম।

কেন লোকসানে নগদ
নগদের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, আয় থেকে ব্যয় করে গ্রস প্রফিট বা মোট মুনাফা করলেও উচ্চ পরিচালন, প্রশাসনিক, বিপণন ও প্রচারে উচ্চ খরচের কারণে প্রতিষ্ঠানটি লোকসানে পড়েছে। গত ২০২০-২১ অর্থবছরে গ্রস বা মোট মুনাফা ৯৫ কোটি টাকা হলেও পরিচালন ও প্রশাসনিক ব্যয় হয়েছে ১৯০ কোটি টাকা। এ ছাড়া বিপণন ও প্রচারের পেছনে খরচ হয়েছে ১২৪ কোটি টাকা। অন্যান্য আয়–ব্যয় মিলিয়ে বছর শেষে লোকসান হয় ১৮৭ কোটি টাকা।

একইভাবে ২০২১-২২ অর্থবছরে নগদ মোট ১০১ কোটি টাকা মুনাফা করলেও পরিচালন ও প্রশাসনিক খরচ হয় ২৯২ কোটি টাকা। এ ছাড়া বিপণন ও প্রচারের পেছনে খরচ হয় ১৫৭ কোটি টাকা। বছর শেষে সার্বিকভাবে নগদের লোকসান দাঁড়ায় ২৬২ কোটি টাকা, যা এযাবৎকালের সর্বোচ্চ।

নগদ একই কারণে ২০১৮-১৯ অর্থবছরে ৩ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৪৩ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ১২৯ কোটি টাকা লোকসান দেয়। অবশ্য প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলোর জন্য লোকসানে থাকাটা অস্বাভাবিক নয়। কারণ, এসব কোম্পানিতে ধারাবাহিক বিনিয়োগ ও উন্নয়ন প্রয়োজন হয়। তবে নগদের লোকসানের পরিমাণটা একটু বেশি।

কেন বন্ড ছাড়ার উদ্যোগ
ব্যবসা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন খাত থেকে ঋণ নেয় নগদ। ২০২১-২২ অর্থবছরের আর্থিক বিবরণী অনুসারে, ৬১৭ কোটি ৬০ লাখ টাকার ঋণ রয়েছে প্রতিষ্ঠানটির। এমন পরিস্থিতিতে ৫১০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতি চেয়েছে নগদ। এই বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। বন্ড ছেড়ে তোলা টাকার মধ্যে ৪০০ কোটি টাকা স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে খরচ করা হবে। এর মধ্যে ১১০ কোটি টাকা শোধ করা হবে সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে। সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড হচ্ছে নগদের প্রায় ৪৩ শতাংশ অগ্রাধিকারভিত্তিক (প্রেফারেন্স) শেয়ার ও ৮ শতাংশ সাধারণ শেয়ারের মালিক। বন্ডের মাধ্যমে সংগৃহীত বাকি ১১০ কোটি টাকা খরচ করা হবে চলতি মূলধন খাতে। চলতি মূলধন খাতের টাকা খরচ হবে সেবা পরিচালনায় পর্যাপ্ত তারল্যের জোগান হিসেবে ও দৈনন্দিন খরচের জন্য।

এদিকে প্রসপেক্টাসে বলা হয়েছে, বেসরকারি খাতের এক্সিম ব্যাংক নগদের ৩১৭ কোটি টাকার স্বল্পমেয়াদি ঋণ ব্যাংকটিতে থাকা মেয়াদি আমানত দিয়ে সমন্বয় করে দিয়েছে। এ নিয়ে অবশ্য আদালতে মামলা চলমান আছে।

জেনেনিন নগদের মালিকানায় আছে যারা
নগদের ৮ শতাংশ সাধারণ শেয়ার রয়েছে সিগমা ইঞ্জিনিয়ার্সের কাছে, যেটির প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ কামাল নগদের চেয়ারম্যান। তাসিয়া হোল্ডিং প্রায় ৬ শতাংশ শেয়ারের মালিক, যার প্রতিনিধি তানভীর এ মিশুক নগদের ব্যবস্থাপনা পরিচালক। ২৮ শতাংশ শেয়ারের মালিকানায় থাকা স্টালওয়ার্ট লিমিটেডের প্রতিনিধি তামজীদ রহমান হলেন পরিচালক। এ ছাড়া ২২ শতাংশ শেয়ারের মালিকানা ফিনক্লুশন ভেঞ্চারের, যেটির প্রতিনিধি ফায়সাল আহসান চৌধুরী, মারুফুল ইসলাম ঝলক ও মোহাম্মদ আমিনুল হক নগদের পরিচালক। এ ছাড়া শেয়ার নিয়ে পরিচালক হিসেবে আছেন মিয়ার্স হোল্ডিংয়ের প্রতিনিধি গিলনস এলস্টায়ার জেমস ফার্লে, ব্লু ওয়াটার হোল্ডিংয়ের প্রতিনিধি সাফায়েত আলম ও ফিনটেক হোল্ডিংয়ের প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। গত বছরের ২৫ জুলাই পরিচালক পদ থেকে পদত্যাগ করেন রাহেল আহমেদ, তিনি ফিনক্লুশন ভেঞ্চারের প্রতিনিধি ছিলেন।

 

Tags: নগদনগদ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

লো বাজেটের উন্নত ফিচার দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ ১২
নির্বাচিত

লো বাজেটের উন্নত ফিচার দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ ১২

পপ-আপ সেলফি ফোন আনল শাওমি
নির্বাচিত

পপ-আপ সেলফি ফোন আনল শাওমি

করোনা আতঙ্কে বন্ধ হল পাবজি
গেম

করোনা আতঙ্কে বন্ধ হল পাবজি

নির্বাচিত

আসছে দেশে তৈরি ল্যাপটপ ‘তালপাতা’

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

ফোরজির দামেই মিলবে ফাইভজি ইন্টারনেট!

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
বিবিধ

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix