Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপারেটিং সিস্টেমের বাজারে এগোচ্ছে হারমনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ মে ২০২৩
শিগগিরই আসছে হুয়াওয়ের হারমনি ওএস ৩
Share on FacebookShare on Twitter

সেলফোনের বাজারে বর্তমানে দুটি অপারেটিং সিস্টেম রয়েছে। একটি অ্যান্ড্রয়েড, আরেকটি আইওএস। এর বাইরে টাইজেন, কাইওএসসহ আরো কয়েকটি সিস্টেম চেষ্টা চালালেও সেভাবে বাজারে প্রভাব বিস্তার করতে পারেনি। তবে শিগগিরই তৃতীয় স্থান দখলে নেবে হুয়াওয়ের হারমনি অপারেটিং সিস্টেম।

২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে হারমনি অপারেটিং সিস্টেম বাজারে আনে হুয়াওয়ে। সে সময় থেকে চীনের বাজারে থাকা ডিভাইসগুলোয় এ অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে। সম্প্রতি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে কাউন্টার পয়েন্ট রিসার্চ। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চীনে হারমনি ওএসের বাজার ৮ শতাংশ ছাড়িয়েছে। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএসের পর তৃতীয় স্থান দখলে নিয়েছে হারমনি।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে বিক্রি বছরওয়ারি হিসেবে ১৪ শতাংশ কমেছে। তবে এ সময় অ্যান্ড্রয়েডের তুলনায় আইওএস বাজারে ভালো অবস্থানে ছিল। গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, এ সময়ের মধ্যে হারমনি ওএস দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে অপারেটিং সিস্টেমটির বাজার হিস্যা ছিল ২ শতাংশ। তবে চীনের বাজারে তা ৮ শতাংশের বেশি।

২০২২ সালে অ্যান্ড্রয়েড সেগমেন্টের জন্য চীন সবচেয়ে বড় অবদানকারী হিসেবে ছিল। ফ্ল্যাগশিপের বাজারের তুলনায় সামষ্টিক অর্থনৈতিক সমস্যার কারণে লো-এন্ড বা কম দামের বাজার বেশি প্রভাবিত হয়েছে। আর এসব বিষয় গত বছর অ্যান্ড্রয়েডের বাজারে প্রভাব বিস্তার করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান বাড়াতে অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে প্রতিযোগিতা চলমান। চলতি বছরের প্রথম প্রান্তিকে আইওএস সাময়িক সময়ের জন্য ৫২ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে উঠে আসে। এছাড়া ভারতের বাজারেও অ্যাপলের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে।

হুয়াওয়ে টেক কোম্পানি লিমিটেড ২০১৯ সালে হারমনি অপারেটিং সিস্টেম তৈরি করেছে। গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এটি বাজারে আনা হয়। হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর হারমনি ওএস আরো এগিয়ে যায়। নিষেধাজ্ঞার কারণে কোম্পানিটি অ্যান্ড্রয়েডসহ যুক্তরাষ্ট্র নির্মিত অন্যান্য সফটওয়্যার ব্যবহারের সুযোগ হারায়। আর এর মাধ্যমে চীনের বাজারে হারমনির ব্যবহার ও জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকে।

হারমনিওএস একাধিক ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করতে সক্ষম। এর মধ্যে সেলফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, স্মার্ট টিভিসহ অন্যান্য আইওটি ডিভাইসও রয়েছে। এটি মাইক্রোকার্নেল অবকাঠামোর ওপর তৈরি। যে কারণে এটি ব্যবহার করা প্রচলিত মোনোলিথিক কার্নেলের তুলনায় আরো বেশি সহজ। মাইক্রোকার্নেল ডিজাইনের কারণে এটি আরো বেশি নিরাপদ এবং অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো ক্র্যাশ করে না।

হারমনিওএসের অন্যতম একটি ফিচার হলো এর ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার। এটি একাধিক ডিভাইসকে একসঙ্গে কাজ করতে সহায়তা করে। এর অর্থ হচ্ছে ব্যবহারকারীরা কোনো সমস্যা ছাড়াই একাধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারবে।

হুয়াওয়ের অপারেটি সিস্টেমটির আরেকটি ফিচার হচ্ছে এটি একাধিক প্রোগ্রামিং ভাষা বুঝতে সক্ষম। এর মধ্যে সি/সি++, জাভা, জাভাস্ক্রিপ্ট, ও কটলিন রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

এই রিয়েলমি ফোনগুলিতে পাবেন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
নির্বাচিত

এই রিয়েলমি ফোনগুলিতে পাবেন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

ক্যাবলস বিক্রয়ে আধুনিক কৌশল ওয়ালটনের, কক্সবাজারে ইএস প্লাজা চালু
নির্বাচিত

ক্যাবলস বিক্রয়ে আধুনিক কৌশল ওয়ালটনের, কক্সবাজারে ইএস প্লাজা চালু

হুয়াওয়ে পকেট ওয়াই-ফাই রাউটার : কি আছে এতে?
নির্বাচিত

হুয়াওয়ে পকেট ওয়াই-ফাই রাউটার : কি আছে এতে?

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন

অর্থ পাচারের অভিযোগে ধামাকা শপিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ই-কমার্স

ধামাকার সিইও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

Load More

ট্রেন্ডিং টপিক

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মে ২০২৩

অপারেটিং সিস্টেমের বাজারে এগোচ্ছে হারমনি

Techzoom.TV |
TechzoomTV