Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের মধ্যে বিশ্বে অ্যান্ড্রয়েডের ব্যবহার বেশি। ওপেন সোর্স সফটওয়্যার, ডাউনলোডের সুবিধা, আপডেটসহ বিভিন্ন কারণে এর জনপ্রিয়তা রয়েছে। তবে এক-দুই বছর পার হলেই অনেকের অভিযোগ ডিভাইস স্লো হয়ে গেছে। অর্থাৎ স্মার্টফোনটি আগের মতো কাজ করছে না। প্রশ্ন আসাই স্বাভাবিক। কেননা এর পেছনে বেশকিছু কারণ রয়েছে।

সফটওয়্যার আপডেট না দেয়া
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম একটি ভুল কাজ আপডেট না দেয়া। আপডেটগুলোয় বিভিন্ন সমস্যার সমাধান, সিকিউরিটি প্যাচ থাকে, যা ডিভাইসের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। তাই দীর্ঘ সময় ভালোভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারের জন্য সফটওয়্যার আপডেট করতে হবে।

ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত অ্যাপ চালু রাখা
ডিভাইস চালু অবস্থায় ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চলার অনুমতি দিলে তা ডিভাইসের গুরুত্বপূর্ণ মেমোরি ও সক্ষমতা ব্যবহার করবে। প্রতিনিয়ত এটি হতে থাকলে একটা পর্যায়ে ডিভাইস স্লো হয়ে যাবে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে রাখতে হবে।

হোমস্ক্রিনে একাধিক উইজেট ব্যবহার
স্মার্টফোনে উইজেট ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে কোনো তথ্য জানা গেলেও, স্ক্রিনে এর অতিরিক্ত উপস্থিতি ডিভাইসে প্রভাব ফেলবে। কেননা উইজেট হচ্ছে ডিভাইসে আগে থেকে চলা কোনো অ্যাপের শর্টকাট ফিচার। তাই প্রয়োজন অনুযায়ী উইজেট স্ক্রিনে যুক্ত করতে হবে।

স্টোরেজ শেষ হয়ে যাওয়া
ডিভাইসে যদি পর্যাপ্ত স্টোরেজ না থাকে তাহলে তা সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলবে। প্রসেসর ও র‍্যামের পাশাপাশি ইন্টারনাল স্টোরেজও গুরুত্বপূর্ণ। প্রসেসর যত শক্তিশালীই হোক না কেন, স্টোরেজ যদি খালি না থাকে তাহলে কোনো কাজই ভালোভাবে করা যাবে না। এজন্য সময় করে অপ্রয়োজনীয় ফাইল ও অ্যাপ মুছে দিতে হবে।

অপরিচিত মাধ্যম থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল
নির্ধারিত অ্যাপ স্টোর ছাড়া বাইরের কোনো মাধ্যম থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করলে তা ডিভাইসের জন্য ক্ষতি বয়ে আনবে। ম্যালওয়্যার সংক্রমণ তো আছেই। একবার ম্যালওয়্যার প্রবেশ করলে তা ব্যাকগ্রাউন্ডে একাধিক কাজ পরিচালনা করবে।

অ্যাপের ক্যাশ মেমোরি পরিষ্কার না করা
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোনো অ্যাপ ব্যবহার করার সময় ক্যাশ ফাইল জমতে থাকে। যেগুলো পরবর্তী সময়ে সহজে অ্যাপ চালুতে সহায়তা করে। কিন্তু দীর্ঘদিন অ্যাপের ক্যাশ ফাইল জমা রাখলে তা স্মার্টফোনকে মন্থর করে দেবে।

ব্যাটারি অপটিমাইজেশন সেটিংস এড়িয়ে যাওয়া
অ্যান্ড্রয়েড ডিভাইসের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ব্যাটারি। এর সক্ষমতা বাড়াতে ডিভাইসে অপটিমাইজেশন সেটিংস থাকে। অনেকেই সেটিংসটি বন্ধ রাখে বা সেটি ব্যবহার করে না, যা ডিভাইসের পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই যেখানে প্রয়োজন সেখানে অপশনটি ব্যবহার করতে হবে।

অতিরিক্ত নোটিফিকেশন আসা
বিভিন্ন সফটওয়্যার ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেলফোনে নোটিফিকেশন এসে থাকে। ব্যাকগ্রাউন্ডে সচল থাকার কারণে এমন হয়। সেই নোটিফিকেশনের মাত্রা বেশি হলে তা প্রসেসর, র‍্যাম ও ব্যাটারির ওপর চাপ তৈরি করে।

স্মার্টফোন রিস্টার্ট না দেয়া
দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের পর রিস্টার্ট দেয়া ভালো। এতে টেম্পোরারি ফাইল মুছে যায় এবং সিস্টেম রিফ্রেশ হয়।

ব্যাকআপ না রাখা
স্মার্টফোনে প্রয়োজনে অনেক ফাইল রাখতে হয়। সেগুলো ব্যাকআপ করে মুছে ফেললে স্টোরেজ খালি থাকে। কিন্ত অনেকেই ফাইল সংরক্ষণ করে না। ফলে স্মার্টফোনের কার্যক্ষমতা কমতে থাকে। তাই প্রয়োজনীয় ফাইল ব্যাক আপ রাখা উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ার্ক ফ্রম হোমে নিজেকে রাখুন শতভাগ কর্মক্ষম
প্রযুক্তি সংবাদ

ওয়ার্ক ফ্রম হোমে নিজেকে রাখুন শতভাগ কর্মক্ষম

অ্যানিমেশন সিরিজ “খোকা” এর প্রিমিয়ার শো’র উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

অ্যানিমেশন সিরিজ “খোকা” এর প্রিমিয়ার শো’র উদ্বোধন

স্মার্ট অরা লাইট নিয়ে এলো ভিভো ভি২৯ ও ভি২৯ই
নির্বাচিত

স্মার্ট অরা লাইট নিয়ে এলো ভিভো ভি২৯ ও ভি২৯ই

উইন্ডোজ ১১ নিয়ে অনরের ম্যাজিকবুক ভি১৪
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১১ নিয়ে অনরের ম্যাজিকবুক ভি১৪

খুব সহজে অনলাইনে কিভাবে পিডিএফ ফাইল এডিট করবেন, যুক্ত করা যাবে স্বাক্ষরও
কিভাবে করবেন

খুব সহজে অনলাইনে কিভাবে পিডিএফ ফাইল এডিট করবেন, যুক্ত করা যাবে স্বাক্ষরও

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’
প্রযুক্তি সংবাদ

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’

Load More

ট্রেন্ডিং টপিক

কম্পিউটেক্স ২০২৬: ‘এন্টার ইনফিনিটি’ থিমে গিগাবাইটের নতুন পণ্যের বিশাল প্রদর্শনী
নির্বাচিত

কম্পিউটেক্স ২০২৬: ‘এন্টার ইনফিনিটি’ থিমে গিগাবাইটের নতুন পণ্যের বিশাল প্রদর্শনী

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন
প্রযুক্তি পরামর্শ

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫টি ক্যামেরা নিয়ে এলো হুয়াওয়ে নোভা ১৬ ৫জি
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫টি ক্যামেরা নিয়ে এলো হুয়াওয়ে নোভা ১৬ ৫জি

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
প্রযুক্তি সংবাদ

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুন ২০২৩

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে

Techzoom.TV |
TechzoomTV