Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আর্জেন্টিনা ফুটবলের ব্র্যান্ড পার্টনার হওয়ার জন্য ডলার পেমেন্টের অনুমতি পায়নি বিকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো বিকাশ
Share on FacebookShare on Twitter

চলতি বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হওয়ার জন্য ৪.১০ লাখ ডলার পেমেন্ট করার অনুমতি পায়নি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ।

কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র মোঃ সারোয়ার হোসেন পেমেন্টের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে এএফএ’র সঙ্গে চুক্তি অনুযায়ী ডলার পাঠানোর জন্য বিকাশ অনুমতি চেয়েছিল। বর্তমান প্রেক্ষাপট ও অনুৎপাদনশীল খাত বিবেচনায় মার্চে তাদের আবেদনটি প্রত্যাখ্যান করে দেয় বাংলাদেশ ব্যাংক।

চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডলারের সার্বিক অবস্থা বিবেচনা করে ব্যাংক খাতের মাধ্যমে এই পরিমাণ ডলার আর্জেন্টিনায় পাঠানোর অনুমতি দেওয়া যাবে না।

বিকাশের প্রচারিত বিজ্ঞাপনে দেখা যায়, কোম্পানিটি এএফএ-এর রিজিওনাল ব্র্যান্ড পার্টনার হিসাবে যুক্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এএফএ’র সঙ্গে তারা চুক্তিবদ্ধ। প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এএফএ-এর লোগোও ব্যবহার করছে।

অবশ্য এএফএ এর অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে বিকাশকে রিজিওনাল ব্র্যান্ড পার্টনার-এর বদলে রিজিওনাল স্পন্সরস হিসাবে দেখানো হয়েছে।

ওয়েবসাইট অনুযায়ী, বিকাশ ছাড়াও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক ও সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠান আমূল এবং টাটা গ্রুপ অব কোম্পানিজের টাটা গ্লুকো প্লাস সহ আরো ১৬টি প্রতিষ্ঠান এএফএ এর রিজিওনাল স্পন্সরস হিসেবে আছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘এখন আমাদের ডলারের সংকট চলছে। ব্যাংকগুলো অনেক পণ্য আমদানি করার জন্য ঠিকমতো লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে বিলাসদ্রব্য আমদানিতে ১০০% মার্জিন রাখার জন্য নির্দেশনা দিয়েছে। মূলত আমদানি নিরুৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অবস্থায় একটা ফুটবল টিমকে ব্র্যান্ড পার্টনার করতে ডলার খরচ করা উচিত বলে মনে করেনি কেন্দ্রীয় ব্যাংক।’

সাধারণত এই ধরণের স্পন্সরশিপের ক্ষেত্রে বাইরে টাকা পাঠালে একটি নির্দিষ্ট হারে ভ্যাট ও ট্যাক্স দিতে হয় উল্লেখ করে তিনি আরো বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে টাকা পাঠালে ভ্যাট ও ট্যাক্সের টাকা বাংলাদেশ পাবে। অনুমতি ছাড়া এ ধরণের পেমেন্ট করার কোনো সুযোগ নেই। এখন অন্য কোনো মাধ্যমে পেমেন্ট হয়ে থাকলে সেটা আইনবহির্ভূত।’

গত ৮ মে বিকাশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এএফএ এবং বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ তাদের ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করে।

বিকাশ জানিয়েছে, আর্জেন্টিনা দল বাংলাদেশি ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সাথে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ।

বিজ্ঞপ্তিতে বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর জানান, বিশ্বের শীর্ষ ফুটবল দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়রা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড বিকাশ-এর সাথে সহযোগী হতে আগ্রহী হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশবিকাশ হুন্ডিবিকাশে অবৈধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !
নির্বাচিত

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

ভাইবারে মাই নোটস ফিচার
নির্বাচিত

ভাইবারে মাই নোটস ফিচার

চীনে স্যামসাং-হাইনিক্স-টিএসএমসির কার্যক্রমে যুক্তরাষ্ট্রের কড়া নজর
প্রযুক্তি সংবাদ

চীনে স্যামসাং-হাইনিক্স-টিএসএমসির কার্যক্রমে যুক্তরাষ্ট্রের কড়া নজর

বছরের প্রথম বাইক আনলো কাওয়াসাকি
অটোমোবাইল

বছরের প্রথম বাইক আনলো কাওয়াসাকি

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি
নির্বাচিত

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইর লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স; বেড়েছে প্রথম প্রান্তিকের আয়

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
বিবিধ

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে
প্রযুক্তি বাজার

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুন ২০২৩

আর্জেন্টিনা ফুটবলের ব্র্যান্ড পার্টনার হওয়ার জন্য ডলার পেমেন্টের অনুমতি পায়নি বিকাশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix