Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজেট ২০২৩: সফটওয়্যার শুল্ক ও ভ্যাট বিড়ম্বনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 June 2023
বাজেট ২০২৩: সফটওয়্যার শুল্ক ও ভ্যাট বিড়ম্বনা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সফটওয়্যার ডেভলপমেন্ট খাতের শুরু হয় ২০০০ সালের পর থেকে। যদিও এটার পূর্ণতা পাওয়া শুরু করে ২০০৭ সালে বাংলাদেশ সাবমেরিন কেবলে যুক্ত হওয়া এবং ২০০৯ সালের ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে। ২০১১/২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের সফটওয়্যার খাত নিতান্তই ইনভেস্টমেন্টবিহীন একটি ছোট সেক্টর হিসেবে তেমন কোনো ভূমিকা পালন করতে পারে নাই। কিন্তু বিগত ১০ বছরে সফটওয়্যার খাত দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তার মধ্যে একটি হলো দেশীয় বাজারে সফটওয়্যার দিয়ে সক্ষমতা তৈরি এবং অন্যটি হলো বৈদেশিক মুদ্রা অর্জন |

এসএমই খাতে এ দেশীয় সফটওয়্যার পণ্য ও ভ্যাট আরোপের প্রভাব

দেশীয় এসএমই খাতের বেশিরভাগ সফটওয়্যারই (পিওএস, হিসাব সংরক্ষণ, ব্যবসা পরিচালনা) দেশে প্রস্তুত আছে এবং বাজার চাহিদার বেশিরভাগ দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলো পূরণ করছে এবং যথেষ্ট কম মূল্যে। যদিও এই বাজারটিতে ভারত ও শ্রীলঙ্কার কিছু পণ্য যতারীতি বাজারের ভারসাম্য নষ্ট করে। কারণ সফটওয়্যারের মূল্য কম হওয়ার কারণে এগুলো প্রচলিত পদ্ধতিতে আমদানি হয় না। যার ফলে শুল্ক নিয়ে তেমন ঝামেলা পোহাতে হয় না তাদের লোকাল পার্টনারদেরকে। এই খাতের দেশীয় সফটওয়্যার উৎপাদনের উপর ভ্যাট আরোপ হলে এটি ভারত, শ্রীলঙ্কা ও অন্যদের হাতে যেতে খুব বেশি সময় লাগবে না। দেশীয় ব্যবসায়ীদের অনীহা আসার সম্ভাবনা যথেষ্ট। বলা যায়, এই খাতে তেমন কোনো কাস্টম সফটওয়্যার ব্যবহার হয় না। কিন্তু অনলাইন থেকে কিছু সাস (SaaS) পণ্য ক্রেডিট কার্ড বা অন্য পদ্ধতিতে ক্রয় করে ব্যবহার হয়।

মাঝারি শিল্পে দেশীয় সফটওয়্যার ও ভ্যাট আরোপের প্রভাব

বিগত ১০ বছরে মাঝারি শিল্পের সফটওয়্যারে বিদেশি পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় কোম্পানিগুলো নিজেদের ইনভেস্টমেন্ট ও সক্ষমতা বাড়িয়ে বাজারের একাংশ দখলে নিয়েছে। সক্ষমতা ও স্তায়িত্ব প্রমাণ করতে গিয়ে দেশীয় কোম্পানিগুলো অনেক ক্ষতির সম্মুখিন হয় এবং সেটা এখনও কাটিয়ে উঠতে বেশ কয়েক বছর সময় প্রয়োজন। মাত্র বাজার দেশীয় সফটওয়্যারে (ইআরপি, বিজনেস ম্যানেজমেন্ট ও অন্যান্য) বিশ্বাস অর্জন করা শুরু করেছে। এই খাত এখনও অনিবন্ধিত বিদেশি (ভারত, শ্রীলঙ্কাসহ অন্যান্য। কোম্পানি ও প্রচলিত পদ্ধতীর বাইরে গিয়ে আমদানি শুল্ক ফাঁকি দেয়ার সুযোগ থাকায় দেশীয় কোম্পানিগুলোকে যথেষ্ট কসরত করতে হয় সক্ষমতা টিকিয়ে রাখতে। এই খাতে ভ্যাট আরোপ বিদেশি কোম্পানিগুলোর বাজার আগ্রাসনকে সাপোর্ট করার মতো হয়ে যাবে।

মাঝারি খাতে তৈরিকৃত সফটওয়্যারের পাশাপাশি কাস্টম সফটওয়্যারের (ভ্যাট অনুযায়ী: সার্ভিস খাত) একটা বড় বাজার পরিলক্ষিত হয় যেটার বেশিরভাগ অংশই দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলো দিয়ে আসছে। কাস্টমার চাহিদা মোতাবেক বাজেট কম থাকার কারণে বেশিরভাগ সময়ই সফটওয়্যার কোম্পানিগুলোকে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। সফটওয়্যার বাজারে কাস্টম সফটওয়্যার কেনার দক্ষতা বাড়লে এই ক্ষতির পরিমাণ কমে যাবে। সর্বোপরি, মাঝারি শিল্পের কাস্টম সফটওয়্যারের ভ্যাট আরোপ কাস্টমার ও সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠানকে নিঃসন্দেহে বাধাগ্রস্ত করবে।

বৃহৎ শিল্পে দেশীয় সফটওয়্যার ও ভ্যাটের প্রভাব

বৃহৎ শিল্প (ব্যাংক, টেলিকম, মেডিসিন, শিপিং অন্যান্য) খাতে দেশীয় সফটওয়্যারের পরিমাণ যথেষ্ট কম। কিন্তু দেশীয় কোম্পানিগুলো তাদের সক্ষমতা প্রমাণে ইনভেস্টমেন্ট ও সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে এবং বেশ কিছু সফলতার গল্প তৈরি হয়ে আছে। যেটা প্রমাণ করে যে, দেশীয় কোম্পানিগুলোকে সুযোগ দিলে তারা এই খাতে সফটওয়্যার দিয়ে প্রচুর পরিমাণ বিদেশী মুদ্রা বাঁচাতে পারবে। এই খাতের দেশীয় তৈরি পণ্য (যথা, কোর ব্যাংকিং বা টেলিকম সফটওয়্যার) বা কাস্টম সফটওয়্যারে ভ্যাট আরোপ যতার্থ অর্থনৈতিক ক্ষতি বয়ে আনতে পারে। এই খাতে সফটওয়্যার আমদানি কমানো গেলে অনাকাঙ্ক্ষিত মুদ্রা পাচার হওয়ার সম্ভাবনা ও কমে যাবে।

সরকারি পর্যায়ে দেশীয় সফটওয়্যার ও ভ্যাটের প্রভাব

বিগত কয়েক বছরে দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সুনামের সঙ্গে ভূমিকা পালন করে আসছে। এই খাতে এর আগেও বিদেশি সফটওয়্যারের ব্যবহারের চাইতে দেশীয় সফটওয়্যারের সফলতা অনেক বেশি। কিন্তু বিদেশি সফটওয়্যার তুলনায় দেশীয় সফটওয়্যারের জন্য সরকারি বাজেট নিতান্তই কম। যার কারণে দেশীয় কোম্পানিগুলো স্তায়িত্ব টিকিয়ে রাখার তাগিদে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়। সেসাথে এই খাতে ব্যাংক সাপোর্ট নিতান্তই দুর্বল। এই সব দিক বিবেচনা করে সরকারি পর্যায়ে দেশীয় সফটওয়্যার পণ্য বা সেবা ভ্যাটমুক্ত ঘোষণা স্মার্ট বাংলাদেশ ভিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদেশি সফটওয়্যার ও শুল্ক প্রভাব

বিদেশি সফটওয়্যার পণ্যগুলো বিশেষত দুই ভাগে ভিবক্ত করা যায়। প্রথমত, বাজারে নেই বা যেগুলো খুব সহজে তৈরি হবে না বিভিন্ন কারণে যেমন পর্যাপ্ত ইনভেস্টমেন্ট অথবা টেকনোলজি সক্ষমতা অথবা সময়সাপেক্ষতার কারণে। এই ক্যাটাগরিতে প্রথমেই চলে আসে অপারেটিং সিস্টেম, যেটি গ্রাহক পর্যায়ে মূলত মাইক্রোসফটভিত্তিক উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার হয়। অন্যদিকে, সার্ভার সাইডের জন্য মাইক্রোফটসহ ওপেনসোর্স (যে সফটওয়্যারগুলো মূলত বিনা খরচে বা ক্ষম খরচে ব্যবহার করা যায়) অপারেটিং সিস্টেম ব্যবহার হয়।

এই ক্যাটারির দ্বিতীয় সারিতে চলে আসে ডাটাবেস যেটিও আমাদের দেশে তৈরি হয় না। কিন্তু প্রচুর পরিমাণ ওপেন সোর্স ব্যবহার হয়। গুরুত্বপূর্ণ স্থাপনা বা কোম্পানি ব্যতীত পেইড ডাটাবেস কম ব্যবহার হয়। তৃতীয় সারিতে সিকিউরিটি সফটওয়্যার, এম্বেডডেড সফটওয়্যার ও মেশিনভিত্তিক সফটওয়্যারগুলো চলে আসে। এই জাতীয় সফটওয়্যারগুলোতে শুল্ক হারের পরিমাণ বাড়ানোতে (৫ থেকে ২৫%) যা রাজস্ব আসবে তার চাইতে বেশি ক্ষতি হবে এই সফটওয়্যারগুলোর বিদেশি ভেন্ডরকর্তৃক বাজারমূল্য বাড়ানোর কারণে। যদিও এই ক্যাটাগরিগুলোতে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাজারের চাইতে অনেক বেশি মূল্য নির্ধারণ করে রেখেছে।

দ্বিতীয়ত, যেসব পণ্যগুলো বাংলাদেশে তৈরি হয় কিন্তু ক্ষেত্র বেঁধে আনা প্রয়োজন বা ডিপ্লোমেটিক প্রয়োজনে উম্মুক্ত বাজার প্রদান করা।  উম্মুক্ত বাজার নীতিতে আমাদের দেশে আইনগত প্রক্রিয়া যেকোন দেশ থেকে সফটওয়্যার আসতে পারে।| কিন্তু পুরোপুরি সক্ষমতা অর্জন স্বনির্ভরতা অথবা বৈদেশিক মুদ্রা ব্যয় কমানোর লক্ষ্যে দেশীয় পণ্য বা সেবাকে প্রাদান্য দেয়া গুরুত্বপূর্ণ। এই পণ্যগুলার ভ্যাট ও শুল্ক করের পরিমাণ বাড়ানো  ক্ষেত্রে ক্যাটাগরি ধরে আরও সুবিন্যস্ত কোড প্রদান ও নিয়ন্ত্রণ করতে পারলে স্মার্ট বাংলাদেশের ভিশন পূরণে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক জোরদার হবে।

স্বল্প সময়ের সফলতা

২০১৮ সালে এনবিআর কর্তৃক দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে ভ্যাট সফটওয়্যার বানানো ও বাজারজাত করণের নিবন্ধনের ফলে ভ্যাট রাজস্ব ব্যবস্থাপনা ক্রমাগত অনলাইন হচ্ছে ও স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে।

লেখক: ইকবাল আহমদ ফখরুল হাসান (রাসেল),  প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ডিভাইন আইটি লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন

হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস চ্যাট হবে আরও সহজ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস চ্যাট হবে আরও সহজ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

রিয়াজউদ্দিন বাজারে হাত বাড়ালেই ‘চোরাই ফোন’, দেখেও দেখে না ‘প্রশাসন’
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোনের হাব: পতনের মুখে ২২ জনের সাম্রাজ্য

শুল্ক ফাঁকির পর ডলার পাচার: ‘লাগেজ পার্টি’ সিন্ডিকেটের কবলে অর্থনীতি
প্রযুক্তি সংবাদ

শুল্ক ফাঁকির পর ডলার পাচার: ‘লাগেজ পার্টি’ সিন্ডিকেটের কবলে অর্থনীতি

লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা!
নির্বাচিত

লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা!

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 June 2023

বাজেট ২০২৩: সফটওয়্যার শুল্ক ও ভ্যাট বিড়ম্বনা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix