Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৪ জুন থেকে শুরু হচ্ছে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
১৪ জুন থেকে শুরু হচ্ছে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কম্পিউটার সমিতি, চট্টগ্রাম শাখার আয়োজনে ১৪-১৬ জুন চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের জমকালো প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম’। ‘প্রযুক্তিতে হবো সমৃদ্ধ বেশ/ গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৮১টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম ’ উপলক্ষে আজ (১৩ জুন, মঙ্গলবার) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, সহ-সভাপতি এবং প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী মো. রাশেদ আলী ভূইয়ার উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস চট্টগ্রাম শাখার চেয়ারম্যান এবং প্রদর্শনীর আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী। এসময় বিসিএস চট্টগ্রাম শাখার ভাইস চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম, সেক্রেটারি সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ রাখাল চন্দ্র নাথ, প্রাক্তন চেয়ারম্যান মো. সুফিয়ান আলী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ৮১টি স্টল এবং ১৬টি প্যাভেলিয়ন থাকবে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকেটের উপর লটারি অনুষ্ঠিত হবে। ড্র’তে মিলবে আকর্ষণীয় উপহার। সম্মেলনে আরো জানানো হয়, দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা মিলবে। এছাড়া ইনোভেশন জোন, বঙ্গবন্ধু কর্ণার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ এবং গেমিং জোন থাকবে। এই জোনগুলোতে নিত্যনতুন আবিষ্কারের দেখা মিলবে। পাশাপাশি গেমিং জোনে গেইম খেলার সুযোগ মিলবে। থাকবে ফুড কোর্ট।

এক্সপোর আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী জানান, এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির নিত্যনতুন ও জীবনধারাভিত্তিক আবিষ্কারের খোঁজ মিলবে যার মাধ্যমে সাধারণ জীবনে পাওয়া যাবে স্মার্ট সল্যিউশন। পাশাপাশি থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্যে থাকবে ৫টি সেমিনার ও বিটুবি সেশন।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম এর প্রবেশমূল্য ১০ টাকা। স্কুল শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। এছাড়াও রোটারেক্ট, রোটারি, লিও এবং লায়ন্স ক্লাবের সদস্যদের পাশাপাশি সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের জন্যও প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ জুন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল), এম,পি, প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব এম. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয় জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ মশিউর রহমান, কেন্দ্রীয় সমন্বয়কারী বিসিএস সহ-সভাপতি জনাব মো. রাশেদ আলী ভূইয়া, প্লাটিনাম স্পন্সর সিডনিসান ইন্টারন্যাশনাল এর সিইও জনাব সাগর টিটোসহ বাংলাদেশ কম্পিউটার সমিতির চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর আইমো-সিডনিসান । গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ডিডিএন, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, এমএসআই এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসার, কম্পিউটার সল্যিউশন ইনক, টিপি লিঙ্ক-এক্সেল, স্কাই ভিউ, গোল্ডেন ট্রেন ইন্টারন্যাশনাল বিডি, ভিউসনিক, অরিয়েন্ট বিডি লিমিটেড, প্যানটাম, টেন্ডা-সাউথ বাংলা কম্পিউটার্স এবং ভিভাঙ্কো ভেরিকম। গেমিং পার্টনার হিসেবে এক্সপোতে থাকবে ইউসিসি। নিরাপত্তা সহযোগী হিসেবে থাকবে ডাহুয়া-সিডনি সান। যোগাযোগ সহযোগী হিসেবে থাকছে ডিডিএন।

সংবাদ সম্মেলনে প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিসিএস সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া স্বাগত বক্তব্য দেন এবং বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার সাংবাদিকদের প্রশ্নোত্তরের জবাব দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইমেজ সংকটে প্রযুক্তি কোম্পানিগুলো
প্রযুক্তি সংবাদ

ইমেজ সংকটে প্রযুক্তি কোম্পানিগুলো

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

কৃষিখাতে বৈষম্য দূরীকরণে ‘অ্যাগ্রিম্যাচ এর বিজয়ী দলে বাংলাদেশের সামীন আলম
প্রযুক্তি সংবাদ

কৃষিখাতে বৈষম্য দূরীকরণে ‘অ্যাগ্রিম্যাচ এর বিজয়ী দলে বাংলাদেশের সামীন আলম

আন্তর্জাতিক এআই গভর্নেন্স এজেন্সি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রতিমন্ত্রী পলক
নির্বাচিত

আন্তর্জাতিক এআই গভর্নেন্স এজেন্সি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রতিমন্ত্রী পলক

সার্চ ইংলিশ এর মাধ্যমে ওমান প্রবাসির ভাগ্য পরিবর্তনের গল্প
ই-কমার্স

সার্চ ইংলিশ এর মাধ্যমে ওমান প্রবাসির ভাগ্য পরিবর্তনের গল্প

১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম!
প্রযুক্তি সংবাদ

তারবিহীন চার্জিংয়ের স্মার্টফোন বছরান্তে শত কোটি ছাড়াবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার
ই-কমার্স

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার

মোবাইল অপারেটর
টেলিকম

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?
কিভাবে করবেন

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুন ২০২৩

১৪ জুন থেকে শুরু হচ্ছে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম

Techzoom.TV |
TechzoomTV