Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বইপড়ার প্রবণতা কমাচ্ছে স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ জুন ২০২৩
বইপড়ার প্রবণতা কমাচ্ছে স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

কাল পরীক্ষা। ১০ টায় ক্যাম্পাসে পৌঁছাতে হবে। মুঠোফোনে অ্যালার্ম সেট করলাম ৭টায়। পরীক্ষায় যেন দেরি না হয় তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকাল হতেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেলো। ফোন হাতে নিয়ে ক্যাম্পাস গ্রুপে ঢুঁ মেরে আসলাম। পরীক্ষায় ফোন আনা নিষেধ হলেও, অনেকেই দেখছি ফোন নিয়ে আসার কথা বলছে। কারও বাড়ি দূরে তো কারও চাকরির স্বার্থে ফোন রাখা জরুরি। আমার বন্ধু আজাদও ফোন সঙ্গে আনছে। আমরা দুজনেই একটি সরকারি কলেজের শিক্ষার্থী।

সকাল ৮টায় ক্যাম্পাসে পৌঁছালাম। এদিকে আরেক বন্ধু সজিবকে মেসেঞ্জারে ফোন করে দ্রুত আসার তাগাদা দিলাম। একটু পর সবাই ক্যাম্পাস মাঠে গোল হয়ে বসলাম। সবার হাতেই স্মার্টফোন। অথচ কেউ কারও সঙ্গে কথা বলছে না। কেউ ব্যস্ত ইনস্টাগ্রাম, কেউ টিকটক কেউবা আবার ফেসবুকে। দুইজনতো রীতিমতো ইয়ারবাডে গান শুনছে।

এভাবেই স্মার্টফোনে দীর্ঘ সময় কাটছে প্রতিদিন। শুধু শিক্ষার্থী নয়, প্রয়োজনের বাইরে সময় পার করছেন অধিকাংশ তরুণ-তরুণী। নিঃসঙ্গতা, অবসাদ, বেকার সময় স্মার্টফোনের ব্যবহার বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বাস্তবিক বন্ধুদের থেকে ভার্চ্যুয়াল বন্ধুত্বে আসক্তি বাড়ছে। বাড়ছে অপরাধ প্রবণতা। অতিরিক্ত ফোন চালিয়ে ক্ষতি হচ্ছে চোখের, মস্তিষ্কে পড়ছে প্রভাব।

অথচ আমাদের বাবা-মায়ের সময় স্মার্টফোনের ছিটে ফোঁটা ছিল না। তাদের সময়ে আড্ডা মানেই ছিল একসঙ্গে বসে গল্প করা। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনের মতো শারীরিক কসরতের খেলাধুলা করা। এতে যেমন বন্ধু-বান্ধব বৃদ্ধি পেত, তেমনি মন ও শরীর থাকতো সতেজ।

গুরুত্বপূর্ণ কোন খবর জানতে হলে ভিড় লেগে থাকতো পত্রিকায়। ইতিহাস সম্পর্কে জানতে করতেন লাইব্রেরিতে। এখন পত্রিকা, লাইব্রেরি চলে এসেছে স্মার্টফোনে। গুগল করেই পাওয়া যাচ্ছে সব। এতে কমছে বই ও পত্রিকা পড়ার প্রবণতা। মেধার বিকাশে হচ্ছে বাধার সৃষ্টি।

এতো সমস্যা থাকার পরও স্মার্টফোন জীবনের অংশ হয়ে ওঠেছে। অতিরিক্ত রাত জাগার কারণের মধ্যে অন্যতম একটি স্মার্টফোন। ঘণ্টার পর ঘণ্টা সময় যাচ্ছে, টের পাচ্ছে না কেউ। অনেকে তো আবার রাতের বদলে ঘুমাতে যাচ্ছে ভোররাতে। পরিবারের বন্ধনেও পড়েছে প্রভাব। স্মার্টফোন দৌরাত্ম্যে ভুলে যাচ্ছে খাবারের সময়। সবাই একসঙ্গে বসে খাবারের যেই রুটিন সেটি এখন প্রায় বিলুপ্ত। একে অপরের সঙ্গে আন্তরিকতা কমছে, বাড়ছে দূরত্ব। সামাজিক বন্ধন নেই বললেই চলে। বাড়ছে পরিবেশের অশান্তি। আগের মতো মা-বাবাকে প্রাণ খুলে বলতে পারছে না কিছু।

স্মার্টফোন হয়ে ওঠেছে গলার কাঁটা। না পারছেন কেউ গিলতে, না পারছেন কেউ ফেলতে। তবে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। নাহলে নতুন প্রজন্ম হয়ে ওঠবে মেধাশূন্য। বই জ্ঞানের পরিধি বাড়ায়। অথচ স্মার্টফোন বই কম পড়ার জন্য প্রধানত দায়ী।

তাই বিশ্ববিদ্যালয়ে ওঠার আগে স্মার্টফোন নয়। শিক্ষা প্রতিষ্ঠানে বাড়াতে হবে সামাজিক সংগঠন। যেন শিক্ষার্থীরা বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে ওঠে। উদ্যোগ নিতে হবে বিভিন্ন খেলাধুলার। পড়াশোনাকে করে তুলতে হবে মজাদার। সামাজিক আচার-অনুষ্ঠানের আয়োজন করা, খেলার মাঠ বৃদ্ধি, চিত্তবিনোদনের বিকল্প ব্যবস্থা করা ইত্যাদি পারে তরুণ প্রজন্মকে স্মার্টফোনের হাত থেকে মুক্তি দিতে। তাহলেই বাড়বে সামজিকতা, পারিবারিক বন্ধন। মিলবে রোগ ও অবসাদ থেকে মুক্তি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাকারদের নজর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়
প্রযুক্তি সংবাদ

হ্যাকারদের নজর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়

বিটিআরসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জন কারাগারে
নির্বাচিত

বিটিআরসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জন কারাগারে

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর এক্সপ্লোর ট্যাবে নিয়ন্ত্রণ বাড়লো
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর এক্সপ্লোর ট্যাবে নিয়ন্ত্রণ বাড়লো

যে কারো হাতের লেখা-স্বাক্ষর নকল করতে পারে এআই
নির্বাচিত

তৈরি হলো বিশ্বের প্রথম এআই সফটওয়্যার প্রকৌশলী

এসএসএলকমার্জ চালু করলো ‘বাংলা কিউআর’
প্রযুক্তি সংবাদ

এসএসএলকমার্জ চালু করলো ‘বাংলা কিউআর’

মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকি
প্রযুক্তি সংবাদ

মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকি

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix