Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়েস্ট হেডসেট ব্যবহারে বয়সসীমা কমাবে মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 June 2023
কোয়েস্ট হেডসেট ব্যবহারে বয়সসীমা কমাবে মেটা
Share on FacebookShare on Twitter

আইনপ্রণেতাদের চাপের মুখে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহারের বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। এতে ১৩ বছর বয়সের আগে এটি ব্যবহারে যে বাধা ছিল তা ১০ বছরে নেমে এল। মূলত কিশোরদের ভিআর পরিষেবা গ্রহণ করতে দেয়া হচ্ছে না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে বাধ্য হয় কোম্পানিটি। খবর সিএনএন।

সম্প্রতি দেয়া এক ব্লগপোস্টে মেটা জানায়, চলতি বছর শেষে অভিভাবকরা ১০ বছর বয়সী শিশুদের জন্য কোয়েস্ট ২ ও কোয়েস্ট ৩ হেডসেটে অ্যাকাউন্ট সেট আপ করতে পারবে। নির্ধারিত বয়সসীমার বাইরে কেউ হেডসেট ব্যবহার করতে চাইলে বা অ্যাকাউন্ট সেট আপ করতে চাইলে অভিভাবকদের অনুমতি নিতে হবে বলেও জানানো হয়। মেটা আরো জানায়, বয়সভিত্তিক অভিজ্ঞতা প্রদানের জন্য এ-সংক্রান্ত তথ্য ব্যবহার করা হবে। বিশেষ করে অ্যাপ সাজেশনের জন্য।

এক পোস্টে মেটা জানায়, প্লাটফর্মে বিভিন্ন ধরনের শিক্ষামূলক, গেমিং ও অন্যান্য অ্যাপ রয়েছে। অধিকাংশ অ্যাপই ১০ বছর ও এর বেশি বয়সীদের জন্য প্রযোজ্য। মূলত কিশোরদের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলা, ক্ষতিকর কনটেন্ট দেখানোসহ বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন দেশে সমালোচনার মুখে রয়েছে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম।

বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি অভিভাবক ও আইনপ্রণেতারা ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস ও মেটার ভবিষ্যৎ ভার্সন মেটাভার্সের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

চলতি বছরের শুরুতে দুই ডেমোক্রেটিক সিনেটর ১৩-১৭ বছর বয়সী কিশোরদের ফ্ল্যাগশিপ ভিআর অ্যাপ হরিজন ওয়ার্ল্ডস ব্যবহারের সুবিধা বন্ধের আহ্বান জানান। তাদের অভিমত, এ প্রযুক্তি তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। কিন্তু এপ্রিলে মেটা যুক্তরাষ্ট্র ও কানাডার ১৩ বছর বয়সী কিশোরদের হরিজন ওয়ার্ল্ডস ব্যবহারের সুবিধা নিয়ে এগোয়। যার পরিপ্রেক্ষিতে আইনপ্রণেতারা আরো সমালোচনা শুরু করেন।

সম্প্রতি দেয়া ব্লগপোস্টে মেটা জানায়, কিশোরদের হেডসেট ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকরা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে পারবেন। ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লুকানো থাকবে। অভিভাবকরা না চাইলে এ সেটিংসে কোনো পরিবর্তন হবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল আইপ্যাড প্রোর  জন্য মিনি এলইডি ডিসপ্লে তৈরী করবে এলজি
নির্বাচিত

অ্যাপল আইপ্যাড প্রোর জন্য মিনি এলইডি ডিসপ্লে তৈরী করবে এলজি

সার্চ ইংলিশের মাধ্যমে বগুড়ার গৃহবধূ নিশা জাহানের ঘুরে দাঁড়ানোর গল্প
প্রযুক্তি সংবাদ

সার্চ ইংলিশের মাধ্যমে বগুড়ার গৃহবধূ নিশা জাহানের ঘুরে দাঁড়ানোর গল্প

কোভিড-১৯ চলাকালীন ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে
প্রযুক্তি সংবাদ

কোভিড-১৯ চলাকালীন ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে

‘কেয়ার’ ইমোজি আনল ফেসবুক, চালু করবেন যেভাবে
কিভাবে করবেন

‘কেয়ার’ ইমোজি আনল ফেসবুক, চালু করবেন যেভাবে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখনই ভাবতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ

গণমুখী ও অবৈতনিক শিক্ষা নীতি প্রণয়ন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: পলক
প্রযুক্তি সংবাদ

গণমুখী ও অবৈতনিক শিক্ষা নীতি প্রণয়ন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 June 2023

কোয়েস্ট হেডসেট ব্যবহারে বয়সসীমা কমাবে মেটা

Techzoom.TV |
TechzoomTV