Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন ইমেজ সেন্সর কারখানা স্থাপনের কথা ভাবছে সনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 June 2023
নতুন ইমেজ সেন্সর কারখানা স্থাপনের কথা ভাবছে সনি
Share on FacebookShare on Twitter

জাপানের কুমামতোয় নতুন ইমেজ সেন্সর কারখানা স্থাপনের কথা ভাবছে সনি গ্রুপ করপোরেশন। সেখানে থাকা সেমিকন্ডাক্টর ইউনিটের পাশেই এটি তৈরি করা হবে বলে সম্প্রতি জানানো হয়েছে।

চিপ খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি তাইওয়ানের চিপ জায়ান্টের সঙ্গে সম্পর্ক জোরদারে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সনি সেমিকন্ডাক্টর সলিউশনসের প্রেসিডেন্ট তেরুশি শিমিজু জানান, কারখানাটিতে স্মার্টফোনের ইমেজ সেন্সর তৈরি করা হবে। ২ লাখ ৭০ হাজার বর্গমিটার এলাকায় এটি স্থাপন করা হবে এবং দক্ষিণ-পশ্চিম জাপানের কোশিতে জমি অধিগ্রহণের কথাও রয়েছে।

শিমিজু জানান, স্মার্টফোন সেন্সরের উন্নয়নে এ কারখানাকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। সামনের দিনগুলোয়ও এ প্রত্যাশা ক্রমবর্ধমান থাকবে। তবে কারখানা তৈরিতে কী পরিমাণ বিনিয়োগ করা হবে বা কবে নাগাদ এর নির্মাণ শেষ হবে সে-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গত মাসে আয়ের উৎস পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল সনি। সে সময় সেমিকন্ডাক্টর ও বিনোদন ব্যবসার কথা বলা হয়েছিল। এর পর কোশিতে জমি অধিগ্রহণের কথা জানালেও কারণ উল্লেখ করেনি সনি।

অন্যদিকে টিএসএমসি ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী ডেনসো করপোরেশনের সঙ্গে যৌথ অংশীদারত্বে যুক্ত হয়েছে সনি। মূলত টিএসএমসির প্রথম কারখানা স্থাপন কার্যক্রম পরিচালনার জন্য এ চুক্তি করা হয়েছে। নতুন কারখানাটি সনিসহ অন্য ক্রেতাদের চিপ সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

ইমেজ সেন্সর উৎপাদনের দিক থেকে শীর্ষে রয়েছে সনি। ২০২৩ অর্থবছর থেকে পরবর্তী তিন বছরের মধ্যে এ খাতে ৯০ হাজার কোটি ইয়েন বা ৬৩০ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সনি। এদিকে টয়োটা মোটর করপোরেশন, সনি গ্রুপ ও জাপানের ছয়টি কোম্পানি গত বছর র‍্যাপিডাস নামে সেমিকন্ডাক্টর ভেঞ্চার তৈরি করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৩ কোটিতে সিম্ফনি
প্রযুক্তি সংবাদ

১৩ কোটিতে সিম্ফনি

আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে: “কনভেনশনাল থেকে স্মার্ট”
প্রযুক্তি সংবাদ

আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে: “কনভেনশনাল থেকে স্মার্ট”

তাবিথ আউয়ালের ওয়েব পেজ হ্যাকিংয়ের চেষ্টা!
নির্বাচিত

তাবিথ আউয়ালের ওয়েব পেজ হ্যাকিংয়ের চেষ্টা!

‘নিরাপদ’ ভিডিও কলিং সেবা আনছে টেলিগ্রামও
নির্বাচিত

‘নিরাপদ’ ভিডিও কলিং সেবা আনছে টেলিগ্রামও

আসছে ৮ টেরাবাইটের পোর্টেবল এসএসডি
নির্বাচিত

আসছে ৮ টেরাবাইটের পোর্টেবল এসএসডি

ইনক্লুসিভ ফিনটেক ফিফটি ২০২০ তালিকায় ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

ইনক্লুসিভ ফিনটেক ফিফটি ২০২০ তালিকায় ‘নগদ’

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 June 2023

নতুন ইমেজ সেন্সর কারখানা স্থাপনের কথা ভাবছে সনি

Techzoom.TV |
TechzoomTV