Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি ফোন নিয়ে বাজারে ফিরছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
হুয়াওয়ে ৫জি পণ্যে ‘নিরাপত্তা ঝুঁকি’
Share on FacebookShare on Twitter

বছর চার আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ে। তবে চলতি বছরের শেষ নাগাদ ফাইভজি প্রযুক্তির বাজারে ফিরতে আগ্রহী তারা। হুয়াওয়ের এ প্রত্যাবর্তনকে প্রতিষ্ঠানটির জন্য বিজয় হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।

তিনটি গবেষণা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি) থেকে চিপমেকিংসহ সেমিকন্ডাক্টর ডিজাইন টুলে নিজস্ব অগ্রগতি ব্যবহার করে হুয়াওয়ের অভ্যন্তরীণভাবে চিপ তৈরিতে সক্ষম হওয়া উচিত। যদিও গ্রাহকদের সঙ্গে গোপনীয়তা বিষয়ক শর্তের কারণে গবেষণা প্রতিষ্ঠানগুলো তাদের নাম প্রকাশ করতে চায়নি। এদিকে হুয়াওয়ে এ বিষয়ে রয়টার্সকে মন্তব্য করতে অস্বীকার করেছে। এছাড়া এসএমআইসিকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অন্য পশ্চিমা দেশগুলো ফাইভজি প্রযুক্তিতে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার নিষিদ্ধ করে। পাশাপাশি আরো কিছু নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা। এরপর থেকে ধুঁকতে থাকে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে হুয়াওয়ের ভোক্তা ব্যবসা বাবদ আয় হয়েছিল ৬ হাজার ৭০০ কোটি ডলার। এক বছরের ব্যবধানে তা কমে প্রায় অর্ধেকে নেমে যায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, পরবর্তী তিন বছর তারা কোনোমতে টিকে থাকার লড়াই করেছে।

স্মার্টফোন তৈরিতে একটা সময় হুয়াওয়ে রীতিমতো অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতা করত। তবে ২০১৯ সালের নিষেধাজ্ঞার কারণে তাদের চিপ ক্রয় বাধাগ্রস্ত হয়। এরপর মজুদকৃত চিপ ব্যবহার করে নামমাত্র কিছু স্মার্টফোন তৈরি করে। তবে ফোরজি প্রযুক্তির স্মার্টফোন বিক্রির কারণে গত বছর বিশ্বের অধিকাংশ র‍্যাংকিং থেকেই বাদ পড়ে যায়। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের বাজারে হুয়াওয়ের হিস্যা ১০ শতাংশের মতো। যদিও ২০১৯ সালে হুয়াওয়ে বিশ্বে প্রায় ২৫ কোটি ইউনিট স্মার্টফোন বাজারজাত করেছে।

পরামর্শক সংস্থা ক্যানালিসের তথ্যানুসারে, সে বছরেই হুয়াওয়ে সবচেয়ে বেশি স্মার্টফোন উৎপাদন করে। নিষেধাজ্ঞার পর তারা একটি কারখানা বিক্রি করে দেয়, যেখানে তাদের স্মার্টফোনের এক-পঞ্চমাংশ উৎপাদন হতো।

তিন গবেষণা সংস্থার একটির মতে, এসএমআইসির এনপ্লাসওয়ান প্রযুক্তি ব্যবহার করে চিপ তৈরি করতে পারে হুয়াওয়ে, যদিও এ প্রক্রিয়ায় উৎপাদিত চিপের মধ্যে ব্যবহারযোগ্য হতে পারে মাত্র ৫০ শতাংশ। তবে বছরে তারা ২০-৪০ লাখ ইউনিট ফাইভজি প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন বাজারজাত করতে পারবে বলে আশা করছে গবেষণা সংস্থাটি।

যদিও আরেক গবেষণা প্রতিষ্ঠান মনে করছে, হুয়াওয়ে বছরে এক কোটি ইউনিট স্মার্টফোন বাজারজাত করতে পারবে।

চলতি মাসে চায়না সিকিউরিটিস জার্নালের পক্ষ থেকে জানানো হয়, হুয়াওয়ে তার উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়েছে। শুরুতে লক্ষ্যমাত্রা ছিল বছরে তিন কোটি ইউনিট স্মার্টফোন বাজারজাত করা। পরিমাণ বাড়িয়ে এখন তারা চার কোটি ইউনিটে উন্নীত করেছে। যদিও হুয়াওয়ে ফাইভজির বাজারে প্রত্যাবর্তনের বিষয়টি তারা উল্লেখ করেনি।

এদিকে তিনটি গবেষণা প্রতিষ্ঠান আরো বলেছে, হুয়াওয়ে চলতি বছর আইফোনের প্রতিদ্বন্দ্বী মডেল পি৬০-এর ফাইভজি ভার্সন নিয়ে আসতে পারে, যা বাজারে আসতে পারে ২০২৪ সালে। বিভিন্ন সূত্র থেকে তারা এ তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হুয়াওয়ের স্মার্টফোনে ব্যবহার করা যায় না। এর সঙ্গে অ্যান্ড্রয়েডের অ্যাপভিত্তিক অন্যান্য সেবাও ব্যবহার করতে দেয়া হয় না। ফলে চীনের বাইরে হুয়াওয়ের স্মার্টফোনের চাহিদা খুব একটা নেই।

Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়েহুয়াওয়ে ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্লিপ ফাইভজি উন্মোচন করবে নুবিয়া
নির্বাচিত

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্লিপ ফাইভজি উন্মোচন করবে নুবিয়া

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল
কিভাবে করবেন

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল

হুয়াওয়ে প্রতিষ্ঠাতার কন্যার প্রত্যার্পণ পেছালো তিন মাস
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে প্রতিষ্ঠাতার কন্যার প্রত্যার্পণ পেছালো তিন মাস

নতুন মোটরসাইকেল আনল বিএমডব্লিউ
অটোমোবাইল

নতুন মোটরসাইকেল আনল বিএমডব্লিউ

ডিজিটাল প্রযুক্তিই হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার মূল শক্তি: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রযুক্তিই হবে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার মূল শক্তি: মোস্তাফা জব্বার

ফাইভজি নেটওয়ার্ক : চীনা কোম্পানি নিষিদ্ধে ইউরোপে খরচ বাড়বে ৬২ বিলিয়ন ডলার
প্রযুক্তি সংবাদ

ফাইভজি নেটওয়ার্ক : চীনা কোম্পানি নিষিদ্ধে ইউরোপে খরচ বাড়বে ৬২ বিলিয়ন ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix